Home বিনোদন আমি প্রতিটা মুহূর্ত বাঁচি: রুনা খান

আমি প্রতিটা মুহূর্ত বাঁচি: রুনা খান

46

বিনোদন ডেস্ক।।

অভিনেত্রী রুনা খান। থিয়েটার, ছোটপর্দা, ওয়েব সিরিজ, গান, সিনেমা সব জায়গাতেই তার উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। যাকে ভার্সেটাইল বলে অভিনেত্রী রুনা খান একদম তাই। নিজের কাজ ও বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

আপনার নতুন ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘শোধ’ ও সিনেমা ‘বক’, ‘দাফন’ সম্পর্কে জানতে চাই…

নির্মাতা কাজল আরিফিন অমির ‘অসময়’র কাজ শেষ করেছি। এটি বঙ্গ বিডিতে মুক্তি পাবে। শাহরিয়ার নাজিম জয়ের ‘শোধ’ খুব কাছাকাছি সময় আইস্ক্রিনে মুক্তি পাবে। মাসুদ পথিকের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বক’র শুটিং শেষ। এছাড়া কৌশিক শংকর দাস পরিচালিত নারী প্রধান সিনেমা ‘দাফন’ সিনেমারও শুটিং শেষ করেছি। এই তো। একটা কাজ করে যদি সন্মান পাওয়া যায় তখন সামনের কাজগুলো করার জন্য সেটা উৎসাহ হয়ে কাজ করে। আমরা আসলে কাজই করি দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য।

নাটকে খুব কম কাজ করেন। কারণ কি?
কোনো কারণে নেই। খুব পছন্দসই কিছু আসছে না। নাটক, ওটিটি কিংবা সিনেমা- এই তিনটাকে আমি আলাদাভাবে দেখি না। আমি দেখি অভিনয়। আমার কাছে গল্প, চরিত্র ও পরিচালক ভালো মনে হলে কাজ করি। সেটা যে মাধ্যমেই হোক। নাটকে সেরকম গল্প-চরিত্র পাইনি তাই কাজ করিনি। নাটক করছিনা বা করবোনা সেরকম বিষয় আমার একেবারেই নেই।

 

বছর তো প্রায় শেষ। এ বছরের অপ্রাপ্তি কী ছিল?
না। প্রাপ্তি অপ্রাপ্তি কি এতো ঠুকো বিষয়? ধরুন, এ বছর আমি তিনটি কাজ করেছি তাতেই আমার প্রাপ্তি হয়ে গেলো? আবার আমি একটিও কাজ করিনি, তাতে কি আমার অপ্রাপ্তি হয়ে গেলে? তিনটি/পাঁচটি কাজ হল কি হল না তাতেই কি জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি হয়ে যায়? এতো সোজা?

ক্যারিয়ারে ১৮ বছর পার করলেন। এই সময় এসে কোন ধরণের চরিত্রের দিকে বেশি ফোকাস দিচ্ছেন?
পেশাগতভাবে ২০০৫ সালে অভিনয় শুরু করেছি। সেই সময় আমরা যারা কাজ শুরু করেছিলাম তাদের মধ্যে শ্রাবস্তী দত্ত তিন্নি, ফারাহ রুমা, নওরিন হাসান খান জেনি। তারা কেই এখন কাজ করছে না। এরপর বিয়ে এবং সন্তান। তখন থেকেই আমি বছর সর্বোচ্চ তিনটা কাজ করি। আমি মনে করি, বছরে ৩০ দিন আমার মুখ দেখানো চেয়ে বছরে একটা ‘কষ্টনীড়’ করবো, একটা ‘বোধ’ করাবো, একটা ‘ফ্যামিলি ক্রাইসিস’ করবো। বছরে গাদা গাদা কাজ করার চেয়ে বছরে ভালো কাজ তিনটি কাজ করা ভালো। যতদিন বাঁচবো ততদিন এভাবেই কাজ করে যাব।

কাজের ক্ষেত্রে কতটা পরিকল্পনা মাফিক চলাফেরা আপনার?
আমার কোনো কিছুতে কোন প্লান থাকে না। কারণ আমি বিশ্বাস করি আমার পরের মূহুর্তটা জানি না। আমি বাঁচবো কিনা আমি সেটাই জানি না। আমি প্রতিটা মুহূর্ত বাঁচি। তাই প্লান করে কিছু করিনা।

 

অভিনেত্রী রুনা খানের কাছে জীবনের দর্শন কি?

জীবনের দর্শন বলতে আমি একটা লাইনে চলি। যদি কোনো ব্যক্তি বা প্রাণির উপকার করতে পারি ভালো কিন্তু আমি যেনো কোনো মানুষ বা প্রাণির ক্ষতির কারণ না হই। এটা তীব্রভাবে আমার জীবন মুখ। আমি কোন কিছুর খারাপ চিন্তা করিনা। আমার জন্য প্রকৃতি যা এনেছে, সেটাই ভালো। যা হবে ভালো কিছুই হবে।

যেহেতু আপনি প্লান করে কাজ করেন না। নতুন বছরের কাজ নিয়েও তো কোনো প্ল্যানে নেই?

প্ল্যান বা পরিকল্পনা না থাকলেও আমি স্বপ্ন দেখা মানুষ। আমি স্বপ্ন দেখি, আমার একটাই সন্তান। তার বয়স ১৩। আমি স্বপ্ন দেখি আমার সন্তান সুস্থ আছে, অত্মনির্ভর মানুষ হয়েছে। যতদিন হায়াত আছে ততদিন আমি আমার সন্তানের সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকব-এটাই আমার স্বপ্ন, এটাই আমার পরিকল্পনা। এটাই চাওয়া।