Home আঞ্চলিক রূপসায় বীনামুল্যে কৃষকদের মাঝে সার ও বিভিন্ন প্রজাতির প্রদর্শনীবীজ বিতরণ

রূপসায় বীনামুল্যে কৃষকদের মাঝে সার ও বিভিন্ন প্রজাতির প্রদর্শনীবীজ বিতরণ

41

 

রূপসা প্রতিনিধি।।

রূপসায় কৃষিসম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক রাজস্ব খাতের অর্থায়নে বীনামুল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান গতকাল ৭ নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২০২৩/২৪ অর্থ বছরের জন্য রাজস্ব খাতের অর্থায়নে আঠার জন কৃষকের মাঝে সরিষাবীজ এবং ২ জনের মাঝে পেয়াজের বীজ ও ২০ জন কৃষকের মাঝে সার বিতরণ করা হয়। তাছাড়া গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষিরা পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় অর্ধশত কৃষের মাঝে প্রদর্শনীর জন্য মুসুর, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, রসুন, সরিষা ও পেয়াজের বীজ ও সাইনবোর্ড বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খামার বাড়ি খুলনার উপপরিচালক, কৃষিবীদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), মহাদেব সানা, অতিরিক্ত উপপরিচালক ( পিপি) এস এম মিজান মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আলমগীর হোসেন। উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিতিশ কুমার বালার পরিচালনায় বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোজাহিদুর রহমান, দেবাশীষ কুমার দাস, হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, প্রমীলা রায়, রাজু আহম্মেদ, সোহেল রানা প্রমুখ।

 

 

রূপসায় স্থানীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

 

রূপসায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত স্থানীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান গতকাল ৭ ডিসেম্বর সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার সালমা আহমেদ।
প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর এর সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল লিয়াজু অফিসার হোসেন মোঃ মাসুদ।
শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, ইউআর সি ইনসট্রাক্টর মোঃ মুজিবর রহমান, এসআই ফজলুল হক জাহিদ, মেরিন ফিসারিজ অফিসার মোঃ রাসেল, শিক্ষক আঃ কাদের, প্রমিলা রানী বালা, আফরোজা মুমু, আঃ জলিল শিকদার, বিজন দাস, সোহেল রানা, নাসির উদ্দীন, শামীম হোসেন, হিরামুন নাহার, লতিফা আক্তার প্রমূখ।