Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

31
ধান কেটে নিয়ে যাওয়ার পর জমিতে পড়ে আছে খড়। খড়ের ওপর শুয়ে-বসে-দাঁড়িয়ে শিশু-কিশোরেরা-সংগৃহীত

শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে হত্যার হুমকি, থানায় অভিযোগ

মারুফ সরকার,স্টাফ রির্পোটার

মাগুরার শ্রীপুরে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে উপজেলার চরশ্রীপুর গ্রামের ইন্দ্রজিৎ বিশ্বাসের বিরুদ্ধে। শুক্রবার (১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে নিশিকান্ত মণ্ডল শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

অভিযুক্ত ইন্দ্রজিৎ বিশ্বাস শ্রীপুর সদর ইউনিয়নের চরশ্রীপুর গ্রামের বাসিন্দা সুকুমার বিশ্বাস ওরফে জুঞ্জালের ছেলে। অপরদিকে ভুক্তভোগী নিশিকান্ত মণ্ডল একই গ্রামের বাসিন্দা।

 

 

জানা গেছে, দীর্ঘদিন দুই পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। জমিতে ইন্দ্রজিত অবৈধভাবে জবর দখলের চেষ্টা করছে। এছাড়া জোর করে এই জমিতে কিছু বেগুন গাছ লাগিয়েছে। এ নিয়ে গত ২৮ নভেম্বর বাড়ির পূর্ব পাশে পুকুরের ধারে ইন্দ্রজিৎ বিশ্বাসের সঙ্গে কথা কাটাকাটি হয় নিশিকান্ত মণ্ডলের। একপর্যায়ে ইন্দ্রজিৎ নিশিকান্ত মণ্ডলসহ তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

 

এ বিষয়ে ইন্দ্রজিত বিশ্বাস বলেন, এই জমিটি আমি জমির মালিক মনি কুমার বিশ্বাসের কাছ থেকে কিনেছি। আদালতের মাধ্যমে আমি সত্ত্বাধিকারী হয়েছি। এ ছাড়া দ্রুত এত টাকা পয়সার মালিক হলে কীভাবে জানতে চাইলে ইন্দ্রজিৎ বলেন, আমি ঢাকায় চাকরি করতাম। চাকরি ছেড়ে ট্রাভেল এজেন্সির ব্যবসা করি।

 

ভুক্তভোগী নিশিকান্ত মণ্ডল বলেন, আমরা বায়না সূত্রে মনিকুমারের কাছ থেকে জমিটি কিনেছিলাম। সে টাকা নিয়ে ভারতে যায়। হঠাৎ ইন্দ্রজিৎ জমি দখল করতে আসে। আমি আদালতে মামলা করেছি। সে জোর করে জমি দখলের চেষ্টা করছে। এখন ওই জমিতে আমরা গেলেই সে হুমকি দেয়।

 

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শ্রীকান্ত মন্ডল বলেন, ভারতনিবাসী মনিকুমার প্রথমে নিশিকান্তের কাছে জমি বন্ধক রাখে। তারপর বিক্রির কথাও বলে। কিন্তু সে ভারতে চলে যায়। এই জমি নিয়ে যেহেতু আদালতে মামলা চলমান সেহেতু আদালতের নির্দেশনা ছাড়া কোনো পক্ষকেই নালিশী জমিতে জবর-দখল করা ঠিক হবে না।

 

শ্রীপুর থানার তদন্তকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, যেহেতু বিষয়টি জমিজমা সংক্রান্ত। তা ছাড়া মাগুরা দেওয়ানি আদালতে মামলা চলমান। ফলে এটা আদালতের মাধ্যমেই সমাধান হবে।

 

 

 

চুয়াডাঙ্গার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ ব্যাচের এসএসসি উৎসাহিত সভা

মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার জীবননগর  উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ ব্যাচের এসএসসি  পরীক্ষার্থীদের আশানুরূপ ফলাফল লাভের উৎসাহিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায়  গৌরবময় উথলী মাধ্যমিক বিদ্যালয়ের  হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ নওশাদ আলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের  সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আব্দুল মান্নান পিল্টু। প্রধান অতিথি বলেন,তোমরা আগামীর ভবিৎত।ভালভাবে লেখাপড়া করে স্কুলের গৌরব অক্ষুন্ন রাখবে।

 

কালিগঞ্জের ১৭নং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জের ১৭নং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার ( ৬ ডিসেম্বর) সকাল ১০ঃ০০ ঘটিকায় স্কুলের সভাপতি তপন কুমার ঘোষ এর সভাপতিত্বে সহকারী শিক্ষক আফসার হুসাইন এর সঞ্চালনায় উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক (কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ) রফিকুন নেছা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ .কে .এম মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ,ডিএমসি ক্লাবের উপদেষ্টা রেজাউল হক ডাবলু, সহ-সভাপতি রেজাউল হক, সহ-সম্পাদক মাসুম হাসান ও বাবুলাল দাস । এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আব্দুস সালাম, রেহেনা পারভীন, আলমগীরুল হক, আতকিয়া শাকেরা, সেলিনা সুলতানা, মাকসুদা খাতুন, আশরাফ উদ্দিন, আবু সালেহ আল মেহেদী ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, সকল ছাত্র-ছাত্রী ,সুধীজন ও অভিভাবক বৃন্দ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯৩ জন, পাশের হার ৯২%। ফল প্রকাশ অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পঞ্চম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্রী স্বপ্নিলা ইয়াসমিন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি।।

 

পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন স্কুল কলেজ মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবল, হ্যান্ডবল, কেরাম ও দাবা সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, নাজিরা আক্তার ও ফুটবল একাডেমির দেবাশীষ কুমার।

 

 

 

পাইকগাছায় দারুন মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে মনোজিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

 

পাইকগাছা প্রতিনিধি।।

 

পাইকগাছার দারুন মল্লিক ডি,এইচ,কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক মনোজিত কুমার মন্ডল। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কমিটির সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে তিনি সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন। এ সভায় সভাপতিত্ব করেন প্রিজাইডিং কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নিতীশ রায়, বিষ্ণুপদ মন্ডল, পরিমল সরকার ও সংরক্ষিত মহিলা সদস্য তপতী গোলদার,বিদ্যালয় প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়,শিক্ষক প্রতিনিধি সুরেন্দ্র শেখর মন্ডল, বিদ্যালয় সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস ও খুরশিদা জাহান,স্থানীয় ইউপি সদস্য পলাশ কান্তি রায় ও সাবেক ইউপি সদস্য নিরাপদ দফাদারসহ অনেকে।  মনোজিত কুমার মন্ডল দারুণ মল্লিকের মাদার চন্দ্র মন্ডলের ছেলে। তিনি সোলাদানা ইউপির সরদার আবু হোসেন কলেজের প্রভাষক হিসেবে কর্মরত।

 

মিরপুরে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ফ্রী সারভাইক্যাল ক্যান্সার স্ক্রিনিং সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মসার্ধশত বার্ষিকী উদযাপনের মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে মিশনের স্বাস্থ্য সেক্টর পরিচালিত নগর মাতৃ সদন, মিরপুর-১ এর সহযোগিতায় এফএসডাব্লিউ প্রকল্পের তত্বাবধানে মিরপুর-১০ ড্রপ-ইন সেন্টারে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জরায়ু-মুখে ক্যান্সারের পূর্ব-অবস্থা শনাক্তকরণের জন্য ফ্রী সারভাইকাল ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানীর মিরপুর-১০ এর ড্রপ-ইন সেন্টারে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত নগন মাতৃ সদন, মিরপুর-১ এর ক্লিনিক ম্যানেজার ডা. ফাহরিমা আক্তার ও এফএসডাব্লিউ প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিষ্ট ডা. জান্নাতুল ফেরদৌস মার্ফীর নেতৃত্ব এবং এফএসডাব্লিউ প্রকল্পের সাব-এ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নারগিস আক্তার, নগর মাতৃ সদনের নার্স চিনময় অধিকারী ও সূচিত্রার সহযোগিতায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জরায়ু-মুখে ক্যান্সারের পূর্ব-অবস্থা শনাক্তকরণ কার্যক্রমে মোট ৫৫ জন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অংশ গ্রহন করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করেন।

 

উক্ত কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভীন বলেন, বিশ্বে নারী মৃত্যুর প্রধান কারণ গুলোর মধ্যে অন্যতম একটি কারণ হল জরায়ু মুখে ক্যান্সার। তবে এটা সচেতনতা ও সময়মতো পরীক্ষার মাধ্যমে প্রতিরোধ করা যায়। এই রোগে আক্রান্ত হবার কারন এবং ঝুঁকিতে থাকা নারীদের শারীরিক সমস্যার লক্ষণ ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও তিনি সকলকে অবহিত করেন। তিনি আরও বলেন, যেহেতু এই স্ক্রিনিংটির মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সারের পূর্বাবস্থা নির্ণয় করা যায়, তাই সঠিক সময়ে স্ক্রিনিংটি করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে এই ক্যান্সারের নিরাময় করা সম্ভব।

 

এসয় আরোও উপস্থিত ছিলেন, এফএসডাব্লিউ প্রকল্পের টিম লিডার মো: কামরুজ্জামান ও কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার লায়লা ইয়াসমিনসহ প্রতিষ্ঠান এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

অস্ট্রেলিয়ার এশিয়া ডিভিশনের প্রধানের সঙ্গে খুবি উপাচার্যের বৈঠক

খবর বিজ্ঞপ্তি

অস্ট্রেলিয়া সফররত খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে এক বৈঠকে অস্ট্রেলিয়ার এশিয়া ডিভিশনের প্রধান গ্যারি ক্রাউন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ০৬ ডিসেম্বর (বুধবার) সকালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ম্যানগ্রোভ নিয়ে যৌথ গবেষণার বিষয় বৈঠকে গুরুত্ব পায়।

গ্যারি ক্রাউন বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সুন্দরবনসহ জলবায়ু পরিবর্তন ও সমকালীন গুরুত্বপূর্ণ ইস্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।

উপাচার্য গ্যারি ক্রাউনকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈঠক শেষে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার প্রদান করেন। এসময় আইইউসিএন (এশিয়া অঞ্চল) এর সাবেক পরিচালক ড. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আগামীকাল ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ফেনার স্কুল অব এনভায়রনমেন্ট এন্ড সোসাইটি আয়োজিত ফেনার সেমিনারে ‘সুন্দরবন-প্রকৃতির অনন্য উপহার’ শীর্ষক গবেষণা নিবন্ধ উপস্থাপন করবেন। এই সেমিনারে অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রথিতযশা বিজ্ঞানী, গবেষক উপস্থিত থাকবেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিডনিতে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ (এসিআইএআর) এর প্রধান নির্বাহী প্রফেসর ওয়েন্ডি আম্বারগারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তিনি সুন্দরবনের ওপর বহুমাত্রিক গবেষণায় যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষর ও সংশ্লিষ্ট অন্যান্য দিকের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন অস্ট্রেলিয়ায় ১৬ দিনের সফরে গত ২৬ নভেম্বর ঢাকা ত্যাগ করেন। অস্ট্রেলিয়ায় সফরকালে তিনি রাজধানী ক্যানবেরা ছাড়াও সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন, কেয়ার্নস শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে সেমিনারে অংশগ্রহণ, বিভিন্ন ম্যানগ্রোভ বন পরিদর্শন করবেন। ছাড়াও যৌথ গবেষণা ও প্রকল্প গ্রহণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বি-পাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করবেন। আগামী ১২ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও বীজ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল উপজেলার বোরোধান আবাদকারী দুই হাজার কৃষক পেলেন বীজ ও সার। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে কৃষি অফিস চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়।

 

রামপাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ১০ টি ইউনিয়নের দুই হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। গৌরম্ভা ইউনিয়নের ৩৪০ জনকে, উজলকুড় ইউনিয়নের ৬০০ জনকে, বাইনতলা ইউনিয়নের ৩৫০ জনকে, রামপাল সদর ইউনিয়নের ৩৮০ জনকে, রাজনগর ইউনিয়নের ১০০ জনকে, হুড়কা ইউনিয়নের ১০ জনকে, পেড়িখালী ইউনিয়নের ১০ জনকে, ভোজপাতিয়া ইউনিয়নের ১০ জনকে, মল্লিকেরবেড় ইউনিয়নের ১৫০ জনকে ও বাঁশতলী ইউনিয়নের ৫০ জনকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ প্রদান করা হয়েছে।

 

বীজ সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি প্রমুখ। এ সময় কৃষি বিভক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।#

 

ডুমুরিয়ায় চোর সন্দেহে বেপরোয়া মারপিটে এক যুবক গুরুতর আহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মাছ চোর সন্দেহে উৎপল মন্ডল (২৫) নামে এক যুবককে সালিশী বৈঠকে ডেকে নিয়ে বেপরোয়া মারপিট করা হয়েছে বলে জানা গেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। গত ৩০ নভেম্বর বিকেলে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বকু¬তলা কালি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলার জাবড়া এলাকার পরিতোষ মন্ডলের ছেলে আহত উৎপল মন্ডল অশ্রুসিক্ত নয়নে তাকে বেদম প্রহরের বর্ণনা তুলে ধরে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, পেশায় তিনি একজন ইজিবাইক চালক। গত ২৬ নভেম্বর তালতলা এলাকার দীপক মন্ডলের মৎস্য ঘেরের কর্মচারী তার বন্ধু লিটু গাইনের মটরসাইকেল নিয়ে গল্লামারি যান তিনি। এ সময় একটি ব্যাগে থাকা ৫/৬টি গলদা চিংড়ি তার হাতে দিয়ে বিক্রি করে আনতে বলে। যথারীতি ওই মাছগুলো বিক্রির দুদিন পর চোর সন্দেহে ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে তাকে ডাকা হয় এবং চেয়ারম্যানের লোকজন তাকে একটি রুমে দরজা বন্ধ করে বেপরোয়া মারপিট শেষে জানিয়ে দেয় ৩০ নভেম্বর বিকেলে বকুলতলা সালিশী বৈঠকে উপ¯ি’ত থাকতে। হতদরিদ্র ওই যুবক যথাযথ সময়ে সালিশী বৈঠকে উপ¯ি’ত হওয়া মাত্রই ¯’ানীয় বাপ্পা মন্ডল, তুফান গোলদার, কৃষ্ণপদ মহলদার, নিউটন বিশ্বাস সহ কয়েকজন তাকে আবারও লাঠিসোটা দিয়ে বেপরোয়া মারপিট করে। একপর্যায়ে উৎপল মন্ডল জ্ঞান হারিয়ে পড়লে তাকে একটি ভ্যান গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় এবং এক মাসের মধ্যে তাকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে মর্মে সালিশী বোর্ড আদেশ দেন। এরপর পরিবারের লোকজন ওই রাতেই গুরুতর আহত উৎপল কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার ১০ হাজার টাকা দিতে ব্যর্থ হলে এলাকা ছাড়তে বলে তাকে হুমকি দেয়া হ”েছ এমনটি উল্লেখ করে আহত উৎপল বলেন, দ্রুত বিষয়টি নিয়ে আইনের আশ্রয় গ্রহণ করা হবে।

 

 

 

 

 

 

খুলনায় বিএনপির মিছিলে দুর্বৃত্তদের হামলা, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর: আহত ৫

খবর বিজ্ঞপ্তি।।

খুলনায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ও নগর বিএনপি এবং সহযোগী সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই মিছিলে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ ডিসেম্বর) বেলা পৌনে দুইটার দিকে খুলনা নগরের শেরেবাংলা রোড এলাকায়।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন জানান, বেলা পৌনে দুইটার দিকে খুলনা নগরের শেরেবাংলা রোড এলাকায় জোহরা খাতুন স্কুলের সামনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে আমতলা মোড়ের দিকে এগোতে থাকেন। এ সময় মিছিলের পেছন দিক থেকে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে দুর্বৃত্তরা। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দুর্বৃত্তরা মিছিলের পেছন দিকে যাঁরা ছিলেন, তাঁদের ওপর হামলা করেছেন। তারা খুলনা বিশ^বিদ্যালয়ের একটি গাড়ি ভাঙচুর করেছে। দুর্বৃত্তদের হামলায় ওয়ার্ড বিএনপি নেতা সগীর, তরিকুল ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী এস এম মারুফ, যুবদলের নেতা আল মামুন ও ছাত্রদলের নেতা আব্দুস সালাম আহত হয়েছে। তিনি আরো জানান, দুর্বৃত্তরা এর আগে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ করেছে, গাড়ি পুড়িয়েছে কিন্তু দুঃখের বিষয় সকল ঘটনায় মামলা হচ্ছে বিএনপির নেতা-কর্মীদের নামে।

বিএনপির নিন্দা ও ক্ষোভ: বিএনপির শান্তিপুর্ণ আন্দোলনে দুর্বৃত্তদের হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা ক্ষোভ জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বুধবার প্রদত্ত বিবৃতিতে  তারা বলেন, চলমান আন্দোলন শুধু বিএনপির না। সাধারণ মানুষও এই আন্দোলনে সম্পৃক্ত। গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ বিএনপির আন্দোলনে সমর্থন দিয়েছে। নির্বাচনের নামে নাটক সাজিয়ে যারা ক্ষমতায় চিরদিন টিকে থাকতে চাচ্ছেন-তারা অচিরেই আন্দোলনের মুখে পালাতে বাধ্য হবে। নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। বিবৃতিদাতারা আরো বলেন, চোরা গুপ্তা হামলা করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। ভবিষতে এ ধরনের হামলার জবাব রাজপথেই দেয়া হবে। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ত আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে মহানগর বিএনপির সদস্য ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টনের পিতা মো. হাবিবুর রহমান (৮৬) এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

 

 

১০৩ কোটি টাকার ঋণের বোঝা হানিফের মাথায়

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বার্ষিক আয় আগের চেয়ে বাড়লেও কমেছে সম্পদের পরিমাণ। সেইসঙ্গে মাথায় প্রায় ১০৩ কোটি টাকা ঋণের বোঝা।

 

জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কার্যালয় ও সহকারী রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মাহবুবউল আলম হানিফের গত পাঁচ বছরে বার্ষিক আয় বাড়লেও কমেছে সম্পদের পরিমাণ। উল্টো ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের কাছে তার ঋণ রয়েছে ১০২ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৭০০ টাকা।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বার্ষিক আয় যেখানে ছিল দুই কোটি ৩২ লাখ ৫৬ হাজার ৭৩৮ টাকা। এবার তা বেড়ে হয়েছে তিন কোটি ৬৪ লাখ ৪ হাজার ১০ টাকা। নগদ রয়েছে দুই কোটি ১৬ হাজার ৪৫২ টাকা। স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ২০ কোটি ৯৯ লাখ ১৬ হাজার ১১১ টাকা দেখানো হয়েছে। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয় ২৩ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৭৩৮ টাকা। সে হিসাব অনুযায়ী গত পাঁচ বছরে হানিফের সম্পদের পরিমাণ কমেছে দুই কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৬২৭ টাকা।

 

বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া থেকে আয় দেখানো হয়েছে ৯ লাখ টাকা। বন্ড, স্টক এক্সচেঞ্জ এবং বিভিন্ন কোম্পানির শেয়ার দেখানো হয়েছে চার কোটি ৮১ লাখ ৬ হাজার ৪০০ টাকা। এমপি ভাতা থেকে আয় দেখিয়েছেন ছয় লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ৩০ তোলা স্বর্ণালংকারের মূল্য আট লাখ টাকা; টিভি, ফ্রিজ, এসি ৯ লাখ ১৫ হাজার ৬০০ টাকা, আসবাবপত্র দুই লাখ এবং লাইসেন্স করা তিনটি আগ্নেয়াস্ত্রের দাম উল্লেখ করেছেন দুই লাখ ৪৮ হাজার ৭৯ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে অকৃষি জমি আছে ১০ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৪৫৬ টাকার। নয়াপল্টনে একটি বাড়ি আছে, যার মূল্য দেখানো হয়েছে আট লাখ টাকা; গাজীপুরে ৩ একর জমি আছে, যার মূল্য এক কোটি ৯৮ লাখ টাকা এবং গুলশানে ৫ কাঠা ৯ ছটাক জমি আছে, যার মূল্য তিন কোটি ৩৯ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। এছাড়া কুষ্টিয়ার চৌড়হাসে ১২ শতাংশ জমিসহ দালানের মূল্য এক কোটি ৯৬ লাখ ৬৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

 

তিনটি গাড়ির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। নিজের নামে ছয়টি কোম্পানির শেয়ার দেখানো হয়েছে। এগুলো হচ্ছে কোয়েস্ট ইন্টারন্যাশনাল লিমিটেড, লুনার এভিয়েশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, কোয়েস্ট অ্যাকুয়া কালচার অ্যান্ড প্রসেসিং লিমিটেড, সান মেরিল, ব্লু লাইন এয়ার সার্ভিসেস লিমিটেড এবং এ আর এম এস বাংলাদেশ লিমিটেড।

 

দশম জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রীর নামে সম্পদ দেখানো হলেও বিগত একাদশ ও এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় স্ত্রীর নামে কোনো সম্পদ ও অর্থ দেখাননি হানিফ। এছাড়া চারটি ব্যাংকে মাহবুব-উল হানিফের নামে প্রায় ১০৩ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে। এরমধ্যে প্রিমিয়াম ব্যাংকে রয়েছে ৪৭ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৩২৪ টাকা, ন্যাশনাল ব্যাংকে পাঁচ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৩৪৫, সিকিউরিটি ফার্ম হাউজ লিমিটেডে এক লাখ ৫০ হাজার এবং এনসিসি ব্যাংকে ৫০ কোটি ৩ লাখ ৬ হাজার ৩১ টাকা।

এরআগে দশম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মাহবুব-উল আলম হানিফের সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল আট কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৯০৪ টাকা। আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখানো হয় ২৩ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৭৩৮ টাকা।

 

মাহবুবউল আলম হানিফের পৈতৃক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামে। তিনি ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। পরবর্তী সময়ে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে দলের মনোনীত প্রার্থী হলেও জোটগত নির্বাচনের স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

 

২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন হানিফ। পরে ২০১৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

 

 

 

 

 

 

 

খুবি’র বাস ভাঙচুরের ঘটনায় শিক্ষক সমিতি ও অফিসার্স কল্যাণ পরিষদের উদ্বেগ প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

নগরীর শেরে বাংলা রোডে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকদের বহনকারী একটি বাস ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার্স কল্যাণ পরিষদ। ০৬ ডিসেম্বর (বুধবার) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী এবং অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি প্রকৌশলী এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা জ্ঞাপন ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ছাত্ররাজনীতি মুক্ত থাকায় এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজমান। এ স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও সুনাম অর্জন করেছে। কিন্তু আজ হঠাৎ করেই নগরীর শেরে বাংলা রোডে শিক্ষকদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয়টির কোনো বাস হামলার শিকার হলো, যাতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। একই সাথে দেশের সম্পদ ক্ষতি করে এমন কর্মকাণ্ড পরিহার করে সকলকে সহনশীল হওয়ার আহ্বান জানানো হয়।’

 

 

 

খানজাহান আলী থানা কম্পাউন্ড এ যেন সবুজের স্বর্গরাজ্য

ফুলবাড়ীগেট প্রতিনিধি

বছর ২  আগেও থানার পিছনে  ছিলো জঙ্গলের সমারোহ , দিনের বেলাতেই জঙ্গলের ভিতর থেকে শোনা যেত শিয়ালের ডাক । এখন সেটি আর চোখে পড়ে না ,  খানজাহান আলী  থানা চত্বরটি  বর্তমানে যেন এক সবুজের স্বর্গরাজ্য, শীতকালীন সবজি চাষে সবুজের চাঁদর তৈরী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন, দেশের এক খণ্ড জমিও যেন অনাবাদী না থাকে। সেই আলোকেই খানজাহান আলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ কামাল হোসেন এর  উদ্যোগে খানজাহান আলী  থানা চত্বরে পতিত জমিতে চাষ করা হয়েছে বিষমুক্ত বিভিন্ন ধরণের শীতকালীন শাক-সবজি। শীতকালীন সবজি চাষে যেন সবুজের চাঁদর তৈরী হয়েছে।ফলনও হয়েছে আশানুরূপ। থানার চারিদিকে যেন সবুজের সমারোহ। পতিত জমির স্বদব্যবহার  ও সবুজ শ্যামল মনোরম পরিবেশ তৈরি করে বেশ সুনাম কুড়িয়েছেন থানার ওসি কামাল হোসেন  । পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সবজি চাষ ও বাগান পরিচর্যা করে প্রশংসিত হচ্ছেন তিনি। গতকাল বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায়, থানার বিভিন্ন অংশে  সবজি ও ফুলের চাষ করা হয়েছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য পেয়াজ, আলু, টমেটো, পাতাকপি, ফুলকপি, শালগম, শাক, পালং শাক,মরিচ, ধুনেপাতা, লাউ, সিম, মিষ্টি কুমড়ো, পেঁপে, বেগুন, হলুদ, সরিষা সহ নানা রকমের শাক-সবজি।নিয়মিত পরিচর্যা করার ফলে এসব সবজির ফলন বেশ ভালো হয়েছে। কাজের ফাঁকে একটু সময় পেলেই অন্য পুলিশ সহকর্মীরাও এই সবজির বাগান পরিচর্যা করে থাকেন।থানার ওসি তদন্ত পলাশ কুমার দাস বলেন  ওসি স্যার এখানে বিভিন্ন সবজির চাষ করেছেন। এখান থেকে আমাদের সবজির চাহিদা অনেকটা এখান থেকেই মিটে যায়। এছাড়া থানার পুকুরে নিয়মিত মাছ চাষ ও করা হচ্ছে। খানজাহান আলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, দেশের এক খণ্ড জমিও যেন অনাবাদী না থাকে। তারই ধারাবাহিকতায় বাজার থেকে বীজ সংগ্রহ করে এই সবজি বাগান গড়ে তুলেছি। দীর্ঘদিন পড়ে থাকা জমিতে এই সবজি চাষ করায় আমাদের সবজি কিনতে বাজারে যেতে হয়না। বিষমুক্ত এসব সবজি বাজারের তুলনায় অনেক ভাল।’তিনি আরও বলেন, আন্তরিকতা থাকলে দেশের সকল সরকারি-বেসরকারি সব অফিসের পতিত জমিতে এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব। যারা ঘরে বসে আছেন, তাদেরও ছাদ বাগান করার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।এ ব্যাপারে ফুলতলা  উপজেলা সহকারী  কৃষি কর্মকর্তা  এস কে মনজুর আলম জানান, থানা চত্বরে এরকম ব্যতিক্রমী সবজি চাষকে আমি সাদুবাদ জানাই। পরবর্তীতে কৃষি অফিস থেকে তাদের যথাসাধ্য সহযোগিতা করা হবে।

 

যশোরের ৫টি আসনে পাঁচ বছরে সব এমপিদের আয় ও সম্পদ বেড়েছে

বেনাপোল প্রতিনিধি

যশোরের ৬টি আসনে গত পাঁচ বছরে সব এমপিদের আয় ও সম্পদ বেড়েছে। আয় বেড়েছে যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন, যশোর-৩ (সদর) আসনের এমপি কাজী নাবিল আহমেদ ও যশোর-৫ (মণিরামপুর) আসনের এমপি স্বপন ভট্টাচার্য্যরে।

অন্যদিকে সম্পদ বেড়েছে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের এমপি রণজিৎ রায় ও যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি শাহীন চাকলাদারের। দ্বাদশ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

এমপিদের দু’ বারের নির্বাচনের হলফনামা বিশ্লেষণ কওে জানা যায়, যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিনের গত ৫ বছরে আয় বেড়েছে। বর্তমানে তার আয় ৭ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৯৪৮ টাকা।

পাঁচ বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তার আয় ছিল ৩৬ লাখ ১৪ হাজার ৪৩৪ টাকা। সম্পদও বেড়েছে অনেক। বর্তমানে তার স্থাবর অস্থাবর সম্পদের মূল্য ২৪ কোটি ৪১ লাখ ৬১ হাজার ১৮৫ টাকা। পাঁচ বছর আগে শেখ আফিল উদ্দিনের সম্পদ ছিল ১ কোটি ৭৯ লাখ ৭৮ হাজার ৩৫৭ টাকার। সেই হিসেবে পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে ২২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮২৮ টাকার। শেখ আফিল উদ্দিনের আয় এবং সম্পদ দুটোই বেড়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের স্থাবর সম্পত্তি কমেছে। বেড়েছে আয় এবং অস্থাবর সম্পদ। পাঁচ বছর আগে তার স্থাবর সম্পত্তি ছিল ৭ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৯ টাকার। বর্তমানে তার স্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার ৩৩৬ টাকা। এখন তার আয় ১৪ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮৫ টাকা। পাঁচ বছর আগে আয় ছিল ১ কোটি ২৬ লাখ ২০ হাজার ৪২৯ টাকা। সেই হিসেবে এমপি নাবিল আহমেদের আয় বেড়েছে ১৩ কোটি ৮৩ লাখ ৮ হাজার ৬৫৬ টাকা। হলফনামার তথ্য বলছে,এমপি কাজী নাবিল আহমেদের অস্থাবর সম্পদও বেড়েছে। ১৮ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ৯৮৯ টাকার সম্পদ ছিল পাঁচ বছর আগে। বর্তমানে তার অস্থাবর সম্পদের পরিমাণ ৩২ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৪১০ টাকার।

যশোর-৪ আসনের এমপি রণজিৎ রায়ের আয় কমলেও বেড়েছে স্থাবর সম্পত্তি। হলফনামার তথ্য অনুযায়ী, পাঁচ বছর আগে তার আয় ছিল ৩৮ লাখ ১৬ হাজার ৭৯৫ টাকা। বর্তমানে আয় ২৬ লাখ ৫৫ হাজার ৭৬০ টাকা। সেই হিসেবে আয় কমেছে ১১ লাখ ৬১ হাজার ৩৫ টাকা। কমেছে অস্থাবর সম্পদও। বর্তমানে তার অস্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ২২ লাখ ১ হাজার ৯৩৪ টাকার। পাঁচ বছর আগে সম্পদ ছিল ২ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকার। কমেছে ১ কোটি ৩৭ লাখ ৮ হাজার ৬৬ টাকার সম্পদ। তবে, বেড়েছে স্থাবর সম্পত্তি। পাঁচ বছর আগে রণজিৎ রায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকার। বর্তমানে এই সম্পদের মূল্য ৪ কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকা।

আয় বেড়েছে যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য্যরেও। বর্তমানে তার আয় ৩৩ লাখ ৭৮ হাজার ৮১ টাকা। পাঁচ বছর আগে আয় ছিল ১৫ লাখ। এই পাঁচ বছরে তার আয় বেড়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৮১ টাকা। তবে, তার স্থাবর সম্পদ কমেছে। পাঁচ বছর আগে স্বপন ভট্টাচার্য্যরে স্থাবর সম্পদ ছিল ৫৪ লাখ ৪৬ হাজার টাকার। বর্তমানে এই সম্পদ কমে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার টাকায়।

যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদারেরও আয় কমেছে। পাঁচ বছরে তার আয় কমেছে ২ লাখ ১১২ টাকা। পাঁচ বছর আগে আয় ছিল ২ কোটি ৩০ লাখ ৫১ হাজার ৯৯০ টাকা। বর্তমানে তার আয় ২ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৮৭৮ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। তবে, বেড়েছে অস্থাবর সম্পদের পরিমাণ। বর্তমানে তার অস্থাবর সম্পদ রয়েছে ৩ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ৪৩৭ টাকার। পাঁচ বছর আগে তার এই সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৬৮৭ টাকার। পাঁচ বছরে এমপি শাহীন চাকলাদারের ২ কোটি ২১ লাখ ৬ হাজার ৭৫০ টাকার অস্থাবর সম্পদ বেড়েছে বলে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের হলফনামা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে।

 

 

বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বাণিজ্য অর্ধেকে নেমে এসেছে

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বাণিজ্য অর্ধেকে নেমে এসেছে। ফলে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়েও ঘাটতি দেখা দিয়েছে। বেনাপোল কাস্টম হাউসে ব্যাপক কড়াকড়ির কারণে পচনশীল ও বানিজ্যিক আমদানিকারকরা এই বন্দর দিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। উচ্চ শুল্ককরের পণ্য এ বন্দর দিয়ে আমদানি কমে গেছে। মোটরপার্টস, ফেব্রিকস, আয়রন, স্টিল, আপেল ও মোটর গাড়ির যন্ত্রাংশ আমদানিকারকরা বেনাপোল দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছেন। আমদানি কমে যাওয়ায় এসব পণ্য থেকে প্রায় ২০১ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে বলে কাস্টমস সূত্রে জানা যায়।

 

চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৩৮ কোটি টাকা। গত ৪ মাসে লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯৯২ কোটি টাকা। তার বিপরীতে আদায় হয়েছে মাত্র ১ হাজার ৭৫১ কোটি টাকা। সেই হিসাবে ২৪০ কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে। সব মিলিয়ে ৩১৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি রয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

 

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কাস্টমস বিসয়ক সম্পদক আব্দুল লতিফ বলেন, মূল কারণ হচ্ছে ব্যাংক থেকে এলসি ওপেন করা যাচ্ছে না। ডলার সঙ্কটের কারনেই আমদানি বানিজ্যে এ ধরনের ধ্বস নমেছে। ফলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কমে যাওয়ায় রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে।

 

আমদানিকারক আমিনুল ইসলাম আনু বলেন, ‘বর্তমানে বাংলাদেশে টাকার বিপরীতে ডলারের মূল্য ১১০ দশমিক ৪২ টাকা। এলসির সমুদয় টাকা ব্যাংকে পরিশোধ করলেও ব্যাংক এলসি দিচ্ছে না। এলসি করতে গেলে পিআই অনুমোদনের জন্য ব্যাংকের উচ্চ মহলে ধর্না দিয়েও কোন কাজ হচ্ছে না। তিনি বলেন, ‘গত সপ্তাহে এলসি করতে ডলারের বিপরীতে টাকার মূল্য ছিল ১১২ টাকা। চলতি সপ্তাহে তা বেড়ে ১৩০ টাকা হয়েছে। বাণিজ্যিক পণ্যের এলসি না হওয়ায় আমদানি বাণিজ্য কম গেছে ও রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে।

 

ব্যবসায়ীদের বৈধ সুবিধা নিশ্চিত হলে আশা করছি বাণিজ্যে আবারও গতি ফিরবে বেনাপোল বন্দরে।’

 

সি অ্যান্ড এফের ব্যবসায়ী জুয়েল রানা জানান, ভারতের নাসিক থেকে আসা আপেলসহ অন্যান্য উচ্চ পচনশীল পণ্যের চালান আসতে প্রায় তিনদিন সময় লাগে। ফলে পচে যায়  অধিকাংশ কার্টুনের ফল। পচা মালের রাজস্ব আদায় করায় অধিকাংশ আমদানিকারক বেনাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

 

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশসেন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘বর্তমানে দেশে ডলার সঙ্কট চলছে। ডলার সঙ্কট দেখিয়ে ব্যাংক কর্তৃপক্ষ এলসি দিতে চাচ্ছে না। আর এলসি দিলেও ডলারের রেট অনেক বেশি। ডলার বাইরে থেকে কেনার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে তারা। এলসি না হওয়ার কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি অনেক কমে গছে।’

বেনাপোলের সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ে ধস নামার কারণ আমদানি বাণিজ্য কমে যাওয়া। এলসি করতে ব্যাংক ম্যানেজার ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করার কারণে এলসি কমে গেছে। এলসি করতে ব্যাংকে অতিরিক্ত খরচ হওয়ার কারণে ব্যবসায়ীরা আমদানি করতে নিরুৎসাহী হচ্ছে।’

 

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, ‘জেনেছি ডলার সঙ্কটে এলসি না হওয়ার আমদানি কম হচ্ছে। আগের তুলনায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য অনেক কমে গেছে। বিশেষ করে মোটরগাড়ি ও মোটরপার্টস থেকে ২০১ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। আপেল সহ অন্যন্য ফলে আমদানিতে ২৪ কোটি ও ফেব্রিকস আমদানিতে ২১ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। সর্বমোট ৩১৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি আছে।

 

ফকিরহাটে ৮টি ইউনিয়ন ও ৭২টি ওর্য়াডে কৃষক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন সুসম্পন্ন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের ৮টি ইউনিয়ন ও ৭২টি ওর্য়াডে বাংলাদেশ কৃষক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্পূর্ণ গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ধাপে-ধাপে প্রতিটি ইউনিয়ন ও ওর্য়াডে ওর্য়াডে পূর্নাঙ্গ কমিটি গঠন সুসম্পন্ন হওয়ায় তৃনমূলের নেতাকর্মিরা আরো সুসংগঠিত হয়েছেন। এধারা অব্যাহত থাকলে সংগঠন আরো শক্তিশালি ও মজবুত হবে বলেও দলীয় সুত্র দাবী করেছেন। উপজেলা কৃষকলীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু ও সদস্য সচিব সৈয়দ মিজানুর রহমান জানান, সাম্প্রতি ২নং লখপুর ইউনিয়ন কৃষকলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে ৮টি ইউনিয়নে তাদের পূর্নাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে। এর আগে ৭টি ইউনিয়নে ধাপে-ধাপে পর্যায়ক্রমে কমিটি গুলি গঠন প্রক্রিয়া শেষ করা হয়। সম্পুন্ন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় এ কমিটি গুলি গঠন করা হয়েছে। কমিটিগুলি হচ্ছে, ১নং বেতাগা ইউনিয়নে দীনবন্ধু বিশ^াস সভাপতি ও জামাল উদ্দিন ফকির সাধারন সম্পাদক, ২নং লখপুর ইউনিয়নে অরুপ কুমার দাস সভাপতি ও মোঃ মনিরুজ্জামান মনি সাধারন সম্পাদক, ৩নং পিলজংগ ইউনিয়নে মোঃ দেলোলোর হোসেন হাওলাদার সভাপতি ও কাজি ইষারত আলী সাধারণ সম্পাদক, ৪নং ফকিরহাট সদর ইউনিয়নে মাহতাব হুসাইন সভাপতি ও আখলাক সাহেদ সাধারন সম্পাদক, ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নে শেখ জিয়াউর রহমান জিয়া সভাপতি ও আব্দুল মনসুর সাধারণ সম্পাদক, ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নে শেখ নওয়াব আলী সভাপতি ও হীরক কুমার দত্ত সাধারণ সম্পাদক, ৭নং মুলঘর ইউনিয়নে পীযূষ কান্তি সরকার সভাপতি ও গোলাম রসুল সাধারণ সম্পাদক এবং ৮নং শুভদিয়া ইউনিয়নে অলিপ কুমার ঘোষ সভাপতি ও আল আমিন শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিটি ইউনিয়নে ৬১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি  গঠন করা হয়েছে। দীর্ঘদিন পর কৃষকলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন সুসম্পন্ন হওয়ায় তৃনমূলের নেতাকর্মিরা আরো চাঙ্গা হয়েছে। ##

 

ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রীতি ভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় মুজিবুর রহমান স্মৃতি ভবন সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় চত্ত্বরে সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না কুমার দে। সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আহসান টিটু, সহ-সভাপতি  শেখ জুলফিকার জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন ও শেখ সৈয়দ আলী, কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শেখ,  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, নির্বাহী সদস্য ফকির দাউদ হায়দার বাবু ও শেখ আজমল হোসেন, সদস্য এমএমসি মেহেদী, সাগর মল্লিক, মো. আজমল হোসেন, কাজী সৌরব হোসেন, হাফিজুর রহমান প্রমূখ। এছাড়া এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো  উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলির জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম ও সমাজ সেবক আনন্দ কুমার দাশসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। #

 

 

 

কপিলমুনি মুদি ব্যবসায়ী সমিতির কমিটি গঠন রাম সভাপতি, দেবব্রত সাঃ সম্পাদক

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনি মুদি ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র সাধুর সভাপতিত্বে সোমবার রাত ৮ টায় সমিতি কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রামপ্রসাদ সাধু, সঞ্জয় সাধু, মোঃ আবু বক্কর, বিশ্বজিৎ সাধু প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে রামপ্রসাদ সাধুকে সভাপতি, সঞ্জয় দেবনাথকে সহ সভাপতি, দেব্রব্রত সাধুকে সাঃ সম্পাদক, সজীব সাধুকে সহ-সাধারণ সম্পাদক, মোঃ আবুবক্করকে সহ সাধারণ সম্পাদক, সত্যজিৎ সাধুকে সাংগঠনিক সম্পাদক, শেখ খায়রুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদক, বিশ্বজিৎ সাধুকে কোষাধ্যক্ষ, রেজাউল ইসলাম গাজীকে দপ্তর সম্পাদক, প্রহ্লাদ দত্ত ও শেখ রফিকুল ইসলামকে নির্বাহী সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী একটি কার্যকরী পরিষদ গঠণ করা হয়েছে।

 

 

খুলনা মহানগর পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির ২য় সভা বুধবার সকাল ১০ টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

 

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত মারাত্মক রোগ। নগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গুর সংক্রমণ রোধে কেসিসি কর্তৃপক্ষ সম্ভব সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে। তবে ব্যক্তিগত পর্যায়ে অনেকের নিজস্ব জায়গায় ঝোপঝাড়সহ অপরিচ্ছন্ন পরিবেশ বিদ্যমান যা দ্রুত পরিচ্ছন্ন করা দরকার বলে তিনি মন্তব্য করেন। খুলনাকে একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

সভায় আগামী জানুয়ারি মাস থেকে ডেঙ্গুর সংক্রমণ রোধে নগরীর বিভিন্ন স্থানে সচেতনতামূলক সভার আয়োজন, মশক নিধনকল্পে বিশেষ অভিযান পরিচালনা, ড্রেনের সাথে সংযুক্ত সেপটিক ট্যাংক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, ঝোপঝাড় ও ময়লা আবর্জনা অপসারণে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

কমিটির সদস্য কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এস এম মাসুম ইকবাল, সহকারী অধ্যাপক ডা. প্রীতিশ তরফদার, বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, কমিটির সদস্য সচিব কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. এস.এম কামাল হোসেন, স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা, কেসিসি’র সহকারী কঞ্জারভেন্সী অফিসার নূরুন্নাহার এ্যানী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

 

 

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে

সোহাগ হোসেন

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বুধবার গৌরবোজ্জ্বল পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত পাক হানাদার বাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি গাজী, সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আব্দুল গণি, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক  মফিজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন অ্যাড. আশরাফুল আলম বাবু। আলোচনা সভা শেষে আয়োজন করা হয় দোয়ানুষ্ঠানের।

 

এর আগে দিবসের সূচনায় সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুরূপ কর্মসূচি পালন করে কলারোয়া প্রেসক্লাব। সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিজয় শোভাযাত্রায় অংশ নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এদিকে কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে পালিত হলো ৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদারমুক্ত দিবস। বুধবার এ উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়।

 

বুধবার সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিজয় শোভাযাত্রায় অংশ নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত দিবসের আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে আগামী বছর থেকে উপজেলাব্যাপী দিবসটি পালনের জন্য উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

 

সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রভাষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান, সরদার জিল্লু রহমান, আসাদুজ্জামান আসাদ, সুজাউল হক, রাজু রায়হান প্রমুখ। পরে শহীদ মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।