Home জাতীয় ১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধন, কী সিদ্ধান্ত ডিএমপির

১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধন, কী সিদ্ধান্ত ডিএমপির

5

ঢাকা অফিস
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধন কর্মসূচির অনুমতির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ধাপে ধাপে কার্যক্রম চলছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১৫ নভেম্বর তফসিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সব সংস্থা কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্তে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আমাদের বিবেচনায় নিতে হয়।

মহিদ উদ্দিন বলেন, নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে, এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাব।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি অনুসরণ করবে। বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।