Home আঞ্চলিক খুবিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান

খুবিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান

35

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে গত বছরে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ফরমাল অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মেহেদী হাসান ও ফারজানা জামান।
একাডেমিক/রিসার্চের ক্ষেত্রে সম্মাননা পেয়েছেন গণিত ডিসিপ্লিনের পুলক কুন্ডু, বিজিই ডিসিপ্লিনের কে এম সালিম আন্দালিব, ইসিই ডিসিপ্লিনের মাইনুল ইসলাম লাবিব, অর্থনীতি ডিসিপ্লিনের আশরাফুল ইসলাম, এমসিজে ডিসিপ্লিনের জান্নাতুল ফেরদৌস মীম ও আইন ডিসিপ্লিনের মাহবুবা সুলতানা। এক্সট্রা কারিকুলার ক্যাটাগরিতে তিনটি ইভেন্টে সম্মাননা পেয়েছেন ইসিই ডিসিপ্লিনের মাইনুল ইসলাম লাবিব, দুইটি ইভেন্টে সম্মাননা পেয়েছেন ইসিই ডিসিপ্লিনের মো. জহির রায়হান ও মো. রাশেদ জাওয়াদ খান। আরও সম্মাননা পেয়েছেন এমসিজে ডিসিপ্লিনের ইমন কাজী, পরিসংখ্যান ডিসিপ্লিনের জিএম রাকিব, এসডব্লিউই ডিসিপ্লিনের শিউলি চাকমা, ইংরেজি ডিসিপ্লিনের মো. সাইফুল হাসান রাকিব, বিজিই ডিসিপ্লিনের আরিফা আফরোজ রিমি, ডিএস ডিসিপ্লিনের আবু তাহের। ভলান্টারি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন পরিসংখ্যান ডিসিপ্লিনের মাহামুদুল হাসান, চিত্র প্রদর্শনী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের মো. সাইমুম ইসলাম রাফি ও শাফিন ইমতিয়াজ শিহাব। এক্সট্রা কারিকুলার ক্ষেত্রে আরও সম্মাননা পেয়েছেন বিএ ডিসিপ্লিনের নুসরাত জাহান ঋতু, শেখ মুহাম্মদ তাহমিদ, আসিফ মাহমুদ তুষার, গাজী মো. আশরাফ উদ্দিন দুর্জয়, ইসিই ডিসিপ্লিনের ওয়ালি উল্লাহ, এমসিজে ডিসিপ্লিনের সাদিয়া আফরিন।
সংগঠনসমূহের মধ্যে সম্মাননা পেয়েছে বাঁধন, ভৈরবী, খুলনা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, খুলনা ইউনিভার্সিটি ইনোভেশন ক্লাব, রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি এবং নৈয়ায়িক।
এদিকে চেতনা’৭১ আয়োজিত ৩৩ মিনিটে ৩৩ প্রশ্নে, ৩৩ বছরের খুলনা বিশ্ববিদ্যালয় শীর্ষক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্থাপত্য ডিসিপ্লিনের শাহরিয়ার হোসেন সৈকত, দ্বিতীয় স্থান এফএমআরটি ডিসিপ্লিনের আরিফুজ্জামান উজ্জ্বল, তৃতীয় স্থান ভাস্কর্য ডিসিপ্লিনের জাহিদুল ইসলাম। খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. অনিক হাসান, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের তানভীর ইসলাম, তৃতীয় স্থান এইচআরএম ডিসিপ্লিনের নাঈমুল ইহসান। খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি আয়োজিত রিপোর্ট রাইটিং প্রতিযোগিতায় প্রথম স্থান এইচআরএম ডিসিপ্লিনের আবিদ হাসান, প্রথম রানার আপ রসায়ন ডিসিপ্লিনের তপন কুমার কুন্ডু, দ্বিতীয় রানার আপ ইংরেজি ডিসিপ্লিনের রেজওয়ান আহমেদ।

 

যৌথ শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খুবির
সাথে ইউএসএইড’র এমওইউ স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
যৌথ শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ইউএসএইড ফিড দ্য ফিউচার- বাংলাদেশ ইমপ্রুভিং ট্রেড এন্ড বিজনেস এনাবলিং এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটির সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও ইউএসএইড’র পক্ষে চিফ অব পার্টি মার্ক শিম্যান।
২৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২.১৫ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। ভার্চ্যুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন ইউএসএইড ফিড দ্য ফিউচার- বাংলাদেশ ইমপ্রুভিং ট্রেড এন্ড বিজনেস এনাবলিং এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটির চিফ অব পার্টি মার্ক শিম্যান।
এসময় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মো. নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং সশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এমওইউতে উল্লেখ করা হয়, ইউএসএইড ফিড দ্য ফিউচার- বাংলাদেশ ইমপ্রুভিং ট্রেড এন্ড বিজনেস এনাবলিং এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটি বাংলাদেশের লজিস্টিক সেক্টরের চাহিদার জন্য একটি সমন্বিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কারিকুলাম তৈরি করেছে। এই কোর্সের মূল উদ্দেশ্য হল বাংলাদেশে খুলনা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে এমন একটি পাঠ্যক্রম প্রদান করা যা আগে স্থানীয় শিক্ষাক্ষেত্রে বিদ্যমান ছিল না। এই পাঠ্যক্রমের বিকাশের জন্য ট্রেড অ্যাক্টিভিটি শিক্ষাবিদ, স্থানীয় লজিস্টিক শিল্প বিশেষজ্ঞ এবং একজন আন্তর্জাতিক ফরওয়ার্ডিং বিশেষজ্ঞদের একটি দল নিযুক্ত করেছে।