স্পোর্টস ডেস্ক।।
ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে ৬ নভেম্বরের বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে সম্ভবত দুই দেশের ক্রিকেট ভক্ত বাদে অন্য কারো ওইরকম আগ্রহ ছিল তবে এই গুরুত্বহীন ম্যাচই ক্রিকেট ইতিহাসতে নতুন করে লিখতে বাধ্য করল। আন্তজার্তিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচের দুই দিন পেরিয়ে গেলেও এই নিয়ে সমালোচনা-আলোচনা থামছে না। বিষয়টি ঘিরে ‘ক্রিকেট স্পিরিট’ নিয়েও চলছে পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক। এর মধ্যেই এই ঘটনা নিয়ে অভিনব এক কাণ্ড ঘটাল দিল্লি পুলিশ।
বিষয়টি পুঁজি করে মোটরসাইকেল চালকদের প্রতি ভালো হেলমেট পরার বার্তা পৌঁছে দিল দিল্লি পুলিশ। ভালো একটি হেলমেট ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে তারা ম্যাথুসের ভুল হেলমেট নিয়ে ক্রিজে আসার ছবিটি নিজেদের মতো কিছুটা এডিট করে ব্যবহার করেছে।
একটি সৃজনশীল এবং ক্রিকেট-অনুপ্রাণিত টুইটে, দিল্লি পুলিশ দ্বি-চাকার গাড়ি চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে ভারতের রাজধানীর নাগরিকদের একটি বন্ধুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে।











































