Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

69
ঝিনাইদহে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

১৮নং ওয়ার্ড আ’লীগ নেতা জাকির হোসেনের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক, জানাজা আজ

খবর বিজ্ঞপ্তি

১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………….রাজিউন)। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর ফুজিকালার মোড়ে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে সমাহিত করা হবে। তার মৃত্যুর সংবাদ পেয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি  ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ নেতৃবৃন্দ শোকাহত পরিবারের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন।

এদিকে জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি  ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা  জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

 

 

 

 

খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসুমুদ্রে পরিণত করা হবে: শাহীন চাকলাদার

 

আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, খুলনায় আগামী ১৩ নভেম্বরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হবে বাংলাদেশের একটি ব্যতিক্রমী জনসভা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে এই জনসভাকে জনসুমুদ্রে পরিণত করে আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো।

এমপি শাহীন চাকলাদার বলেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনমূখী সংগঠন। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। অনেকেই বঙ্গবন্ধু হত্যার পরে সামরিক শাসকের সাথে তালে তাল মিলিয়ে ছিলো। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা শক্ত ছিলো বলেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। জনগনের ভোটে নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। বিএনপি এর আগের অবস্থা নেই। সারা দেশের জনগণ স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জনসমর্থন হারিয়ে বিদেশীদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। নানা ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি শাহীন চাকলাদার আরো বলেন, আওয়ামী লীগ যদি তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকে, তাহলে তাদেরকে হারানোর শক্তি কারো নেই। তাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও পঞ্চমবারের মত বিজয়ী করতে হবে।

খুলনায় আগামী ১৩ নভেম্বরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় শহরের আবু শারাফ সাদেক অডিটিারিয়ামে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  বজলুর রহমান সরদার, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অলিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলিম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, বুড়ুলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মুস্তাফিজুল ইসলাম কাজল প্রমুখ। প্রধান অতিথি এপি শাহীন চাকলাদার আরো বলেছেন, বিএনপি-জামায়াত সারাদেশে অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যাসহ সরকারী সম্পদ ধ্বংস করছে। আওয়ামীলীগ দেশে উন্নয়ন করে আর ওরা তা ধ্বংস করার যড়যন্ত্রে লিপ্ত থাকে। তাদের কোন যড়যন্ত্র এদেশের মানুষ আর মেনে নেবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে। এটা তাদের সহ্য হচ্ছে না। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে হবে। সেজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনসভা সফল করার আহবান জানান।

 

 

 

চুয়াডাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার গোকুলখালী  অ্যাম্বুলেন্সের ধাক্কায় সপ্তম শ্রেণীর স্কুলছাত্রের  মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর পৌনে ৩ টার দিকে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র  সিয়াম(১৩)স্কুল ছুটির পর বাইসাইকেল যোগে  বাড়ি ফিরছিল।এসময় গোকুলখালী ব্রীজের নিকট পৌছালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামি দ্রুত গতির একটি অ্যাম্বুলেন্স সিয়ামকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে আইনি প্রক্রিয়া শেষে  মরদেহ পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে। হাপানিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

 

খুবিতে গাছে গাছে মাটির হাঁড়ি

খবর বিজ্ঞপ্তি

‘প্রকৃতির জন্য পাখি, গাছে গাছে মাটির হাঁড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ০৮ নভেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে পাখিদের অবাধ বিচরণ, নিরাপদ আশ্রয় তৈরি ও তাদের বংশবৃদ্ধির জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানো হয়েছে। বিকালে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের সদস্যদের হাতে মাটির হাঁড়ি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব সকলের। জীববৈচিত্র্য ভালো থাকলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। এই হাঁড়িগুলো বসানোর মাধ্যমে দেশীয় পাখিরা নিরাপদ আবাসস্থল পাবে। তাছাড়া শীতকালে অনেক অতিথি পাখি আসে। পাখিদের কিচিরমিচিরে সবার মন ভরে যায়।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাসে পরিণত করতে বৃক্ষরোপণ করা হয়েছে। এখানে এখন অনেক পাখি আসবে। বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি অনুরোধ পাখিরা যেন নিরাপদ থাকতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয় পাখিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠুক আমরা সে প্রত্যাশা করি। তিনি দেশীয় পাখি সংরক্ষণ ও নিরাপদ আবাসস্থল তৈরিতে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই ক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানান। একই সাথে এই হাড়িগুলো সংরক্ষণে সকলকে মনিটরিং করার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. ইফতেখার শামস্, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, এস্টেট শাখা প্রধান উপ-রেজিস্ট্রার কৃষ্ণপদ দাশ, সংস্থাপন-৩ শাখা প্রধান উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন এবং ক্লাবের সভাপতি ওয়ালিদ হোসেন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাকিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাখিদের নিরাপদ আশ্রয়, পাখি রক্ষা ও তাদের বংশবৃদ্ধির জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে গাছে গাছে শতাধিক হাঁড়ি বসানো হয়েছে। এতে ঝড়, বৃষ্টি, রোদ থেকে পাখিরা বাঁচবে। হাঁড়িগুলোতে ছোট ছোট ছিদ্র করে দেওয়া হয়েছে। এতে বৃষ্টির পানি ঢুকলেও নিচের ছিদ্রগুলো দিয়ে পড়ে যাবে। তাছাড়া হাঁড়ির দুই দিকে বড় দুটি মুখ রাখা হয়েছে। এক দিক দিয়ে পাখি ঢুকলে আবার সোজা অন্য মুখ দিয়ে বের হয়ে যেতে পারবে। এতে হাঁড়ির মধ্যে ঢুকতে ও বের হতে পাখির কোনো সমস্যা হবে না।

 

কুয়েটে বিশ্ব বসতি দিবস ২০২৩ পালিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের আয়োজনে কুয়েটে ‘বিশ্ব বসতি দিবস ২০২৩’ (ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে) পালিত হয়েছে। “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি” প্রতিপাদ্যে দিবসটি পালন উপলক্ষে ০৮ নভেম্বর বুধবার দুপুর ২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর নের্তৃত্বে ইউআরপি ভবনের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্টুডেস্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে স্টুডেস্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন ও বিআইপি খুলনা চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়।

 

 

নড়াইলে ৫৩তম গণপ্রকৌশল দিবস পালিত

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:

“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আইডিবির গৌরবোজ্জ্বল ৫৩তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনাসভা, র‌্যালী ও কেক কেটে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে নড়াইল ডিপ্লোামা প্রকৌশলী এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, টিটিসির অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, আইডিইবির নড়াইল জেলা শাখার সভাপতি মোহাম্মাদ জাহাঙ্গীর কবীর, সাধারন সম্পাদক মোহাম্মাদ বি এম রমিচউর রহমানসহ র‌্যালীতে শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন  শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে মোংলায় মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে মোংলায় মহিলা আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার হাই’র সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জাহানারা চানু, উপজেলার সোনাইলতলা ইউপি চেয়্যারম্যান নাজরিনা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সরবরিয়া খানম দরিয়া, রাহিলা বেগম বেবী ও পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজনিনা অন্তরা।

 

এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত হরতালের নামে সারাদেশে নিরীহ মানুষকে হত্যা ও সাধারণ মানুষের অর্জিত সম্পদ নষ্ট করেছেন। তারা একের পর এক হরতাল, অবরোধ ও সভা-সমাবেশের নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করে চলেছেন। তাদের নৈরাজ্য ও জ্বালাও-পোড়ানের বিরুদ্ধে তৃণমূলের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, মহিলা আওয়ামীলীগ সহ দলের সকল সহযোগী সংগঠনের নেতবৃন্দদেরকে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল অপশক্তিকে রুখে দিতে স্থানীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান বক্তারা। সেই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে প্রার্থীকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান মানববন্ধনের বক্তারা। #

 

 

কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সোহাগ হোসেন সাতক্ষীরা:

কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস। প্রধান শিক্ষক রুহুল আমিন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য সাতক্ষীরা পল্লীমঙ্গল হাই স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ ইউনুস আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলী, অভিভাবক সমাবেশে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক মোঃ আমিরুল ইসলাম, হোসেন আলী, আব্দুর রউফ, সুইটি, সাবিনা, শাহানারা,কাজল ঘোষ, ইভানা, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন বক্তারা। অভিভাবক সমাবেশে শিক্ষকমন্ডলী ৯ নভেম্বর ২০২৩ তারিখ থেকে অনুষ্ঠিতব্য বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময় যেন কোন শিক্ষার্থী অনুপস্থিত না থাকে সে ব্যাপারে অভিভাকমন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করেন।

 

শেখ হাসিনার জনসভা সফলের লক্ষে ফুলতলায় এ্যাড. সাইফুলের লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি

আগামী ১৩ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার খুলনার জনসভা সফলের লক্ষে গতকাল বুধবার বিকালে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গায় এলাকায় লিফলেট বিতরণ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, অ্যাডভোকেট মোঃ এনামুল হক, অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন, কাজী আলমগীর হোসেন, সাহিদুল ইসলাম, সরদার আব্দুল গনি, মো. নবিরুল ইসলাম রাজা, মো. তরিকুল ইসলাম, রামপ্রসাদ জোরদার, আদিত্য মন্ডল, অ্যাডভোকেট কে এম মিজানুর রহমান, এডভোকেট আব্দুল জলিল, আলমগীর হোসেন, মো. ইউসুফ আলী, ইয়াসিন আরাফাত সাকিব, এ্যাড. মতিয়ার রহমান, আবু দাউদ, এডভোকেট আশরাফ আলী পাপ্পু, জনি মুন্সি, শেখ সোহাগ হোসেন, মো. সাব্বির হোসেন, মো. আরাফাত, এ্যাড. মেহেদী হাসান, অধ্যা. সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম লিটু, মো. মেহেদী হাসান, এ্যাড. অশোক গোলদার, বিএম লাভলু, এ্যাড. আইয়ুব হোসেন, মো. সজিব হোসেন, আফরোজা খানম মিতা, এ্যাড. শেখর ঢালী, এ্যাড. রবীন্দ্র নাথ সরদার, এ্যাড. আব্দুল কুদ্দুস, শরিফুল ইসলাম মুন্না, ওহিদুজ্জামান গোলাপ, এ্যাড. উল্লাস কর বৈরাগী, আবিদ হোসেন, সাব্বির খান, জুম্মান শেখ, শেখ আলমগীর হোসেন, বিপুল মন্ডল, উৎপল মন্ডল, শিমুল, মেহেদী হাসান, ্এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. সজিব বৈরাগী, মো. হায়দার আলী, মো. সাগর, আব্দুল মান্নান, আনিছুর রহমান প্রমূখ।

 

 

 

 

 

 

 

 

 

করুণাময়ী দিবসের আলোচনায় বক্তারা

কৃষি জমিতে লবণ ও চিংড়ি চাষ বন্ধ করতে হবে

স্টাফ রিপোর্টার

খুলনায় পালন করা হয়েছে করুণাময়ী দিবস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ ধ্বংস করে লবণপানির বাণিজ্যিক চিংড়ি চাষ কোনোভাবেই কাম্য হতে পারে না। ফসলি জমিতে চিংড়ি চাষের পরিবর্তে কৃষিভিত্তিক বহুমুখী ক্ষেত-খামার গড়ে তুলতে হবে। ভূমিহীনদের মাঝে খাসজমি ও জলাশয় বিতরণ করতে হবে। এটিই ছিল শহীদ করুণাময়ীর স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে কৃষক-শ্রমিক-সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। কৃষি জমিতে লবণ ওঠানো বন্ধে উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার খুলনার পাইকগাছা উপজেলার হরিণখোলায় শহীদ করুণাময়ী দিবস উদযাপন কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন। পরিবেশ বিধ্বংসী লবণপানির বাণিজ্যিক চিংড়ি চাষবিরোধী আন্দোলনের নেত্রী করুণাময়ী সরদারের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ‘নিজেরা করি’ নামের সংগঠন।

 

 

বক্তারা বলেন, শহীদ করুণাময়ী ছিলেন নিপীড়িত জনতার প্রতীক। তাঁর শ্রম ও রক্তে দক্ষিণের অনেক গ্রাম চিংড়ি দস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছে। ভাতের জন্য ওই সব গ্রামের মানুষকে এখন অন্যের কাছে হাত পাততে হয় না। করুণাময়ীর এ সংগ্রাম গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে দিতে হবে। গ্রামীণ জনপদের সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলনে সমাজের প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতনকারী, জুলুমবাজ ও মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারলেই নির্যাতিত-নিপীড়িত-বঞ্চিত-ভূমিহীন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

 

ভূমিহীনদের নেত্রী উর্মিলা সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভূমিহীনদের নেতা শেখ শহীদুল ইসলাম, সুবোধ রায়, রাহেলা বেগম, মোস্তফা সরদার, অপর্ণা ভট্টাচার্য, নিলুফা বেগম, মোস্তাইন গাজী, আবু সাঈদ গাজী, আশুতোষ মণ্ডল, শ্যামল মণ্ডল, বিষ্ণুপদ মণ্ডল, নিজেরা করির পক্ষে স্বপন কুমার দাস প্রমুখ।

 

 

১৯৯০ সালের ৭ নভেম্বর পাইকগাছার দেলুটি ইউনিয়নে লবণপানির বাণিজ্যিক চিংড়ি চাষবিরোধী মিছিলে সন্ত্রাসীদের নিক্ষিপ্ত বোমা ও গুলিতে নিহত হন করুণাময়ী। সেই থেকে প্রতি বছর ৭ নভেম্বর তাঁর স্মৃতি রক্ষায় হরিণখোলায় নির্মিত শহীদ করুণাময়ী স্মৃতি মঞ্চে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় ভূমিহীনরা।

 

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য

চাকরি গেল প্রাক্তন উপাচার্যের ছেলে-মেয়েসহ ৬ স্বজনের

স্টাফ রিপোর্টার

নিয়োগ বাণিজ্য করে আলোচনায় আসা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রহমান খানের ছেলেমেয়েসহ ৬ স্বজনের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে উপাচার্যের মেয়ে শিক্ষক এবং অন্যরা কর্মকর্তা-কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এছাড়া ত্রুটি থাকায় ২৪ জন শিক্ষকের পদোন্নতি স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে এক শিক্ষকের পদোন্নতি। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

 

তবে যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগ পাওয়া প্রাক্তন উপাচার্যের ছাত্র আশিকুল আলমকে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। সহকারী অধ্যাপকের পদ থেকে তাঁকে পদাবনতি দিয়ে প্রভাষক করা হয়েছে। অন্য ৪৬ জন শিক্ষক ও ৩ কর্মচারীর নিয়োগের বিষয়ে অভিযোগ প্রত্যাহার করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

 

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি, আর্থিক লেনদেনসহ গুরুতর বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৩ আগস্ট ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী সময়ে শিক্ষকরা আবেদন করায় মন্ত্রণালয় চলতি বছরের ২৪ মার্চ পুনর্মূল্যায়ন কমিটি গঠন করে। গত ২৩ আগস্ট কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রালয় থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।

 

শহীদুর রহমান খানের মেয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইশরাত খান, ছেলে সহকারী রেজিস্ট্রার শফিউর রহমান খান, শ্যালক শাখা কর্মকর্তা জসিম উদ্দিন, তিন ভাতিজা কম্পিউটার অপারেটর মো. নিজাম উদ্দিন, মো. মিজানুর রহমান এবং ল্যাব টেকনিশিয়ান মো. ইমরান হোসেনের নিয়োগ বাতিল হয়েছে।

 

 

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রয়োজনীয় সংখ্যক আর্টিকেলের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১টি আর্টিকেল প্রথম লেখক হিসেবে ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশ না করা পর্যন্ত ২০ জন প্রভাষক ও ৪ জন সহকারী অধ্যাপকের পদোন্নতি স্থগিত থাকবে। প্রভাষকরা হলেন– হর্টিকালচার বিভাগের মো. মোর্শেদুল ইসলাম ও আফসানা ইয়াসমিন, সয়েল সায়েন্স বিভাগের নুসরাত জাহান মুমু ও নাহিদ হোসেন, এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের রাকিবুল হাসান মো. রাব্বি ও তুষার কান্তি রায়, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের রোমানা জাহান মুন, লাইভস্টক প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মুস্তাসিম ফেমাস, অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের সাহাবুদ্দিন আহমেদ, সবুজকান্তি নাথ ও শাওলিন ফেরদৌস, একোয়াকালচার বিভাগের ফাতেমা জাহান, বাবলী আকতার ও মো. জাহিদ হোসেন, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের রাবেয়া আক্তার, ফিশারিজ রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মো. আসাদুর রহমান, ফার্মস্ট্রাকচার বিভাগের ফাহমিদা আক্তার, ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের তানজিনা আক্তার তামান্না, এগ্রিকালচারাল ফাইন্যান্স কো-অপারেটিভ অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাহবুবা আখতার মিশু এবং এগ্রিকালচারাল ইকোনমিকস বিভাগের রোমানা বিশ্বাস।

 

সহকারী অধ্যাপকরা হলেন– মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের নাহিদ রহমান, ফিজিওলজি বিভাগের ড. এম এ হান্নান, অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের ড. মো. তসলিম হোসেন এবং ফার্ম স্ট্রাকচার বিভাগের মোহাম্মদ নজরুল ইসলাম। এ ছাড়া প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ফিশারিজ রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ড. মো. মেহেদী আলমের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাতিল করা হয়েছে।

 

আদেশে বলা হয়, সহকারী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের মোহাম্মদ আশিকুল আলমকে সহকারী অধ্যাপকের পরিবর্তে নিয়োগকাল থেকে প্রভাষক হিসেবে পদাবনতি করা হলো। উপাচার্যের মেয়ের চাইতে আশিকুলের বিরুদ্ধে অভিযোগ ছিল গুরুতর। সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের ন্যূনতম যোগ্যতা তাঁর ছিল না। পদও ছিল একটি। এতে একক ক্ষমতায় দু’জনকে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন উপাচার্য।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়ে তারা জরুরি বৈঠকে করছেন। পরে সিদ্ধান্ত জানানো হবে। মন্ত্রণালয়ের নির্দেশের বিষয়ে জানতে কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবুল কাসেম চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

 

আবারো বাঘের দেখা মিলেছে সুন্দরবনের রেঞ্জ অফিসে

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের অফিস চত্বরে আবারও বাঘের দেখা পেয়েছেন বনরক্ষীরা। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের সামনে বাঘটিকে দেখতে পান তারা। এসময় মুঠোফোনে বাঘটির ভিডিও ধারণ করা হয়।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাঘ দেখার বিষয়টি জানিয়েছেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান। এ নিয়ে চলতি বছরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বিভিন্ন অফিসে চারবারে ছয়টি বাঘের দেখা পেয়েছেন বনরক্ষীরা।

 

এর আগে, গত ৭ অক্টোবর রাতে ধানসাগর ফরেস্ট স্টেশন অফিসের বনরক্ষীদের ব্যারাকের সামনে দুটি বাঘ দেখা যায়। ৮ আগস্ট সকালে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে একটি রয়েল বেঙ্গল টাইগার। এছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দুপুরে রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ি অফিসের পুকুরপাড়ে দেখা মেলে জোড়া বাঘের।

 

 

এসিএফ মাহাবুব হাসান বলেন, গতকাল সন্ধ্যার দিকে অফিস চত্বরে কয়েকটি হরিণ ঘাস খাচ্ছিল। এসময় বনের ভেতর থেকে বিশাল একটি বাঘ এসে আক্রমণ করে হরিণের পালকে। পরে ব্যারাক থেকে বনরক্ষীরাও বিষয়টি দেখতে পায় এবং কিছু ভিডিও করেন। এ সময় নানাভাবে শব্দ করে বাঘটিকে তাড়িয়ে দেওয়া হয়। পরে রাত ১২টার দিকে হরিণের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পান সবাই। ধারণা করা হচ্ছে, বাঘটি গভীর রাতে আবারও ওই এলাকায় এসেছিল। বাঘ দেখার পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই হয়তো সুরক্ষার ব্যবস্থা করা হবে।

 

তিনি আরও বলেন, এর আগেও অফিসের চারপাশে বিভিন্ন স্থানে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পেয়েছি। এ থেকে বোঝা যায় এর আগেও বাঘ এসেছিল অফিস চত্বরে।

 

 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নূরুল করিম বলেন,  শরণখোলা রেঞ্জ অফিসটির পূর্ব পাশ থেকেই গহীন বন এবং পশ্চিম পাশে ভোলা নদী। তাই পূর্ব পাশ থেকেই বাঘ, হরিণসহ বিভিন্ন পন্যপ্রাণি অফিস চত্বরে সহজেই প্রবেশ করে। পূর্ব পাশের পৌনে এক কিলোমিটার এলাকা যদি কাটাতারের বেড়া দিয়ে আটকানো যায় তাহলে আর কোনো বাঘ ঢুকতে পারবে না। নিরাপদ থাকবে কর্মকর্তাসহ বনরক্ষীরা। শিগগিরই সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে হচ্ছে সুন্দরবনে আগের তুলনায় বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

 

শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের বড়কামারকুন্ডু গ্রামে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বড়কামারকুন্ডু গ্রামের কওসার মৌলভীর ছেলে মফিজুর রহমান, দরিগোন্দিপুর গ্রামের ছব্দুল হোসেনের ছেলে মো. রিংকু ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মিঠু। এদের মধ্যে রিংকু পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বজলুর রহমান এ ঘটনা নিশ্চিত করেন।

 

রায়ের বিবরণে জানা যায়, ওই শিক্ষার্থী ঝিনাইদহ সদর উপজেলার বড়কামারকুন্ডু গ্রামে খালার বাড়িতে থেকে শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশুনা করতেন। স্কুলে যাওয়া আসার পথে এলাকার বখাটে মফিজুর রহমান, রিংকু ও মিঠু প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে হুমকি দিতেন তারা।

 

এরই প্রেক্ষিতে ২০১১ সালের ১৮ মার্চ দিবাগত রাত ১টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন ওই শিক্ষার্থী। পরে ঘরে ঢোকার সময় তারা ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে ২০ তারিখ বিষয়টি জানাজানি হলে ২১ তারিখ সকালে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৮ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেই মামলার শুনানি শেষে আদালত আজ ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রিংকু পলাতক থাকায় আদালতে আত্মসমর্পণ বা আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত হওয়ার দিন থেকে তার সাজা কার্যকর হবে।

 

 

অবরোধের সমর্থনে দৌলতপুর থানা যুবদল ও ডে নাইট কলেজ  ছাত্রদলের মিছিল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মিছিল করেছে দৌলতপুর থানা যুবদল ও ডে- নাইট কলেজ  ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৮ নভেম্বর) বেলা ২ টায় খুলনা যশোর মহাসড়কে একটি মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে  সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ  হয়। দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ মাহাবুর রহমান ও ডে নাইট কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন রিপ্পি এর নেতৃত্বে মিছিলে দৌলতপুর থানা যুবদল ও ডে – নাইট কলেজ  ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মিছিল পুর্বক সংক্ষিপ্ত সমাবেশে  দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ মাহাবুর রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় এই সরকারের পতনের অবরোধে দৌলতপুর থানা যুবদল ডে-নাইট কলেজ ছাত্রদল রাজপথে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। দেশ ও মানুষের প্রয়োজনে রাজপথে রক্ত দিব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব।

 

 

অবরোধের সমর্থনে খানজাহান আলী থানা   ছাত্রদলের মিছিল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

এক দফা দাবি আদায়ের লক্ষে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে গতকাল বেলা ৩ টায় খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, ছাত্রদল নেতা সাইফুল্লাহ তাজীম, শেখ সিফাত, শেখ রাব্বি, মইন খান,  যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, মোঃ জাহিদুল ইসলাম, জুয়েল হাসান প্রমুখ । মিছিল পুর্বক সংক্ষিপ্ত সমাবেশে থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ বলেন , শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায় ও দেশব্যাপী চলমান গণগ্রেপ্তার বন্ধ এবং রাজবন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

 

ফুলবাড়ীগেটে  ট্যাংকলরীর ধাক্কায়  দিনমজুর  নিহত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানার  ফুলবাড়ীগেটে  সড়ক দুর্ঘটনায় ১ দিনমজুর নিহত হয়েছেন। গতকাল  বুধবার  সকাল ১০ টার  দিকে নগর পেট্রল পাম্প  এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক  নওয়াপাড়া  বাগদা কাদিপাড়া এলাকার মৃত  মোহর আলী শেখ এর পুত্র  মোঃ ছব্দুল শেখ (৪২)। স্থানিয়রা জানান   তিনি ভ্যানে করে ফুলবাড়িগেট থেকে তেরখাদা  যাওয়ার পথে  খুলনা থেকে   ছেড়ে  আসা একটি ট্যাংকলরী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে গিয়ে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়, পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভ্যানচালক মোঃ জাহাঙ্গির গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে খানজাহান আলী থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। ট্রাক ড্রাইভারকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

জমি নিয়ে বিরোধ হওয়ায় হরিন শিকারের মিথ্যা মামলা দিতে স্টেশন কর্মকর্তার হুমকি

কয়রা(খুলনা)প্রতিনিধি

সুন্দরবন পশ্চিম বিভাগের বানিয়াখালী ষ্টেশন কর্মকর্তা একেএম আবু সাইদের সাথে ষ্টেশনের জমি নিয়ে স্থানীয়দের বিরোধ হওয়ায় হরিন শিকারের মিথ্যা মামলা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। কয়রা থানাধীন হড্ডা গ্রামের তরুন প্রকাশ রায় জানান, স্টেশন কর্মকর্তা আবু সাইদ এর সাথে কিছু দিন পূর্ব থেকে তার পৈত্রিক ও ক্রয় জমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অতঃপর উক্ত কর্মকর্তা তার পুত্রের নামে চিহ্নিত হরিন শিকারিদের সাথে জড়িয়ে একটি মিথ্যা মামলা করেন। যাহা আদলত খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, তারই ধারাবাহিকতায় উক্ত কর্মকর্তা তার স্টেশনের নিদিষ্ট জমির সীমানা বাদ দিয়ে আমার জমি জবর দখল করতে উপজেলা ভ’মি অফিসের সার্ভেয়ার হাদিসুর রহমানকে নিয়ে লাল পতাকা মারেন। এসময় আমি আমার পরিবারের কলেজ পড়য়া ছেলে মুকুলকে দিয়ে মোবাইল ফোনে ভিডিও করতে বলি। তখন স্টেশন কর্মকর্তা আবু সাইদ মুকুলের দাদুর মাধ্যমে মুকুলকে ডেকে পাঠায়। কিন্তু মুকুল কৌশলে না যাওয়ায় উক্ত কর্মকর্তা হরিন শিকারের মত এক জঘন্য মিথ্যা অভিযোগ এনে মিথ্যা মামলার প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তরুণ প্রকাশ রায় আরও জানান, এ ঘটনার আগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্টেশন এবং তার নিজের সীমানা নির্ধারনের জন্য আবেদন করলে নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসকে ২৬/১০/২৩ তাং লিখিতভাবে জানান। কিন্তু স্টেশন কর্মকর্তা আবু সাইদ মহেশ^রীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার কোন নোটিশ গ্রহন করছেন না এবং উল্টো হুমকি দিচ্ছেন। এবিষয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু বকর জানান, একজন সারধারন কর্মকর্তা হয়েও সরকারি কাজে সহযোগিতা করতে চাচ্ছেন না স্টেশন কর্মকর্তা আবু সাইদ। অন্যদিকে বিষয়টি এলাকায় বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে স্টেশন কর্মকর্তার বিরুদ্ধে কথা বললে তার নামে বন মামলা দিবেন। ফলে এলাকায় এ ধরনের খবর শোনার পর অনেকেই স্টেশন কর্মকর্তা আবু সাইদকে অন্যত্রে বদলির জোর দাবী তুলেছেন। এছাড়া তিনি কেন স্টেশনের জমির রেকর্ড অনুসার দখল সীমানা নির্ধারণ করতে অস্বীকার করছেন সে বিষয়্র আলোচিত হচ্ছে। তবে অপর একটি সূত্রে জানান, স্টেশন কর্মকর্তা স্থনীয় এক অসাধু ব্যক্তির প্ররোচনায় পড়ে তার নিজ সীমানা ছাড়া অন্যেও জমি দখল নিয়ে আর্থিক লাভবান হতে এমনটা করছেন। এ সম্পার্কে স্টেশন কর্মকর্তা আবু সাইদের সাথে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, তরুন রায় তার পরিবারের সাথে বিরোধ স্টেশনের জমির সীমানা নিয়ে এ বিষয়ে আমি কিছু জানি না।

 

বাগেরহাটে “নতুন কারীকুলাম বিস্তরন”  প্রশিক্ষনে দূর্নিতী ও অনিয়মেরঅভিযোগ

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ক্লাষ্টার পর্যয়   “নতুন কারীকুলাম বিস্তরন”  প্রশিক্ষনে ব্যাপক দূর্নিতী ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত ২ নভেম্বর বাগেরহাট –পিরেজপু ক্লাষ্টারের প্রশিক্ষন  বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজে সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয় । এই প্রশিক্ষ বাগেরহাট ও পিরোজপুর জেলার ৫৯৪ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ গ্রহন করেন। ৭ দিনের এ প্রশিক্ষ ১৯ টি খাতে এক কোটি ৩৮ লক্ষ৬৮ হাজার দুই শত সত্তর টাকা বরাদ্দ ছিল। প্রতিটি খাতে দূর্নিতী ও অনিয়মের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা অত্মসাথের অভিযোগ উঠেছে।

৭ দিনের প্রশিক্ষন নেওয়া পিরোজপুর সদর উপজেলার  শিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার ঢালী বলেন, সাকলে চা বিরতীতে ৪০ টাকার স্নাক্স, দুপুরে ১৫০ থেকে দুইশত টাকার মধ্যে খাবার প্রদান করা হয়। তিনি আরো বলেন প্রতিদিন সকালে পিরোজপুর থেকে এসে প্রশিক্ষনে অংশ গ্রহন করেছি।

মোংলার নৌবাহিনী স্কুল এর শিক্ষক মোঃ মনির আহম্মদ বলেন, আমি খুলনা থেকে প্রতিদিন এসে প্রশিক্ষনে অংশ গ্রহন করি। এখানে চা বিরতিতে ১ টি ডিম, ১টি কেকে ১ টি কলা প্রদান করা হতো। আর দুপুরে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে খাবার প্রদান করা হতো। পিরোজপুরের খাউখালী উপজেলার কেউনদিয়া শহীদ স্মৃতী বালিকা বিদ্যালয় শিক্ষক শিশির মজুমদার জানান, সকালের চা বিরতিতে ৪০ টাকার মধ্যে খাবার আর দুপুরের খাবার ১২ থেকে ১৩০ টাকার মধ্যে প্রদান করা হতো এবং  ৪০/৫০ টাকার মধ্যে প্রশিক্ষন উপকরন  দিয়েছে আযোজগ বৃন্দ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, সকালের স্নাক্স  ও দুপুরের খাবারের মান এত নিম্নমানের ছিল যা বাজেটের তুলনায় নগন্ন । তারা আরো বলেন স্নাক্স এর জন্য বরাদ্দ ছিল ১০০ টাকা সেখানে আমাদের খাবার দিয়েছে ৪০ টাকার মধ্যে আর দুপুরের খাবারের জন্য বরাদ্দ ছিল ৪০০ টাকা সেখানে খাবার দিয়েছে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। প্রশিক্ষন উপকরণ ২০০ টাকা বরাদ্দ থাকলেও ৪০ থেকে ৫০ টাকার মধ্যে একটি কলম, একটি মেনুয়াল, ১ টি প্যাড ও একটি ক্লিয়ার ফাইল আমাদের কে দিয়েছে । প্রশিক্ষনে দূর্নিতীও অনিয়মের অভিযোগ অস্বীকার করে  বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান বলেন,  এ প্রশিক্ষনে সরকারী যে বাজেট আমাদের দিয়েছে তার মধ্যথেকে ভ্যাট ট্যাক্স দিয়ে সব টাকাই আমরা খরচ করেছি।

 

ফকিরহাটে বিকল্প জীবিকায়নে ছাগল ও ঘর পেলেন ২০জেলে

ফকিরহাট প্রতিনিধি।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফকিরহাটের প্রান্তিক পর্যায়ে মৎস্যজীবীদের (জেলে) বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে ছাগল পালনের ঘরসহ ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ফকিরহাটের ৪ ইউনিয়নের ২০জন কার্ডধারি জেলেকে ছাগল পালন করার জন্য ২০টি ঘর ও প্রত্যেককে ২টি করে মোট ৪০টি ব্লাক বেঙ্গল প্রজাতির ছাগল প্রদান করা হয়েছে। ছাগল পালনের দ্বারা বিকল্প জীবিকায়নের মাধ্যমে জীবন মান উন্নয়নের উদ্দেশ্যে এসব জেলেদের উপকরণ বিতরণের পাশাপাশি প্রশিক্ষণ প্রদান করছে ফকিরহাট উপজেলা মৎস্য অফিস। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহকারী মো. আলমগীর হোসেন ও শেখ ছাব্বির আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

ঝিনাইদহে আবাদি ফসলি জমিতে অবৈধ কারখানা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার এলাকার কুলচারা গ্রামে তিন ফসলি জমিতে কারখানা নির্মাণ বন্ধের দাবিতে উপজেলার ভাটই বাজার এলাকায় বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সমাবেশ চলে। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এতে অংশ নেয়। ভুক্তভোগি সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শাহাদৎ হোসেন, ওলিয়ার হোসেন, মাজেদ বিশ্বাস,  হবিবর রহমান,আমির হোসেন, মাসুদ রানা, আবু কাশেম, মনোয়ারা বেগম,স্বপ্ন খাতুন, মিরা খাতুন, ডালিম,রহিমা খাতুন, হোসনেয়ারা, আলমগী হোসেন ঠান্ডু প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ফসলি জমি নষ্ট করে শিল্প প্রতিষ্ঠান না করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া কোন জাতিকে পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। শিল্পপ্রতিষ্ঠান গড়ার জন্য শিল্পনগরি বিসিকে অনেক জায়গা সরকারের পতিত রয়েছে। সেখানেও হতে পারে। কিন্তু ফসলি জমি নষ্ট করে কারখান নির্মাণ যুক্তিযুক্ত নয়। এসময় সরোয়ার হোসেন জানান, তার আমার বাপ-দাদার পৈত্রিক জমি দখল করে অবৈধ পলিথিন এবং কাটুন কারখানা তৈরি করছে যার ফলে আমাদের আবাদি জমি এখন হুমকির মুখে। এসময় তিনি আরও বলেন, আমি তাদের এবিষয়ে বললে তার আমাকে হত্যার হুমকি এবং বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, এর আগে অনেক বার আমাকে ভাড়া করা গুন্ডা বাহিনি দিয়ে মার ধোর এবং লাঞ্চিত করেছে। মিরা খাতুন নামে এক বক্তা বলেন, আমার জানা মনে কোন দিনও দেখি নাই যে, মাঠের মাঝ খানে এমন আবাদি জমি দখল করে কোন কারখানা হয়।

এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছিরর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, এমন কারখান তৈরি হচ্ছে আমার জানা নেই আর এমন (আপনাদের ভাষ্য মতে) তিন আবাদি জামিতে কারখানা তৈরির ছাড়পত্র দেওয়ার প্রশ্নই ওঠেনা। এবিষয়ে, কারখানার মালিক তোফাজ্জেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা সকল নিয়ম মেনেই কারখানা তৈরি করছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কি ? জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান খুলনা থেকে আমি ছাড়পত্র নিয়ে আসবো তখন এখানকার অফিস ছাড়পত্র দিতে বাধ্য হবে।

 

বাসে আগুন দিয়ে আর মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যাবেনা: এমপি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন,বাসে আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যা করে ক্ষমতায় আসা যাবেনা। ক্ষমতায় আসতে হলে মানুষকে ভালো বাসতে হয়। যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তিনি অসহায় মানুষদের জমি কিনে ঘর করে দিয়েছেন কয়েক লক্ষ আপনারা কি করেছেন। তিনি আরো বলেন,মানুষের ভালোবাসা আদায় করে নির্বাচনে আসেন জনগন আপনাদের ভোট দিলে আপনারা ক্ষমতায় আসবেন। তাই বাসে আগুন আর সাধারণ মানুষ হত্যা বন্ধ করেন তা না হলে আপনাদের আস্থাকুড়েও ঠাই হবেনা।

গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে দেশব্যাপি বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস হত্যা নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।

কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুতফর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি কাজি আলমগীর হোসেন,সহ সভাপতি ফারজেল হোসেন প্রমুখ। এর র্পুবে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশের একটি মিছিল বের করা হয়।