শহিদুল ইসলাম দইচ যশোর।।
১৫শ’ পিস ইয়াবা সহ জুবায়ের (২৩) ও আব্দুর রহিম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে নিউমার্কেট উপশহর একটি আবাসিক হোটেল থেকে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক পলাশ বিশ্বাসের নেতৃত্বে এই ইয়াবা উদ্ধার করা হয় ।
আটক মোহাম্মদ জুবায়ের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ওরা পাড়া গ্রামের হোসেন আহমেদের ছেলে। আটক আব্দুর রহিম একই গ্রামের হুল্লা মিয়ার ছেলে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক পলাশ বিশ্বাস জানান, পুলিশির কাছে গোপন খবর ছিল মাদক ইয়াবার একটি চালান হাত বদল হবে। এ সময় পুলিশ যশোর শহরের উপশহরে জননী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক হাজার ৫১০ পিস ইয়াবাসহ জোবায়ের ও আব্দুর রহিম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয। আটক ওই দুই মাদক ব্যবসায়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।










































