অনলাইন ডেস্ক
নেপালে প্রাণঘাতী ভূমিকম্পে ১৫৩ জন নিহত হওয়ার কয়েকদিনের মধ্যে ফের ভূমিকম্প হয়েছে। এতে নতুন করে আরও ১৬ জন আহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের
ইউরোপিয়ান-মেডাটেরেইনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, সোমবার দেশটিতে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে, পরে কিছুটা কম মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
দেশটির জাজারকোট জেলার পুলিশ কর্মকর্তা সাতোশ রক্ষা জানিয়েছেন, কিছু ভূমিধসের ঘটনায় কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নেপালের জাতীয় ভূম্পিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, সোমবার যে দুটি ভূমিকম্প হয়েছে তার মধ্যে বড়টির উৎসস্থল ছিল জাজারকোটের রামিদান্দা গ্রামে, শুক্রবারের প্রাণঘাতী ভূমিকম্পের উৎসস্থলও সেখানে ছিল।
এর নয় মিনিট পর ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। দ্বিতীয় এই ভূমিকম্পের উৎস ছিল রামিদান্দার কাছে পিঙ্ক গ্রামে।











































