Home আঞ্চলিক শালিখা উপজেলার টিওরখালি- টিলা ফটকি নদীতে ব্যক্তিগত জমির উপর ব্রিজ নির্মাণে বন্ধের...

শালিখা উপজেলার টিওরখালি- টিলা ফটকি নদীতে ব্যক্তিগত জমির উপর ব্রিজ নির্মাণে বন্ধের দাবি

14

 

নওয়াব আলী মাগুরা।।
মাগুরার শালিখা উপজেলার টিওরখালি- টিলা ফটকি নদীতে ব্যক্তিগত জমির উপর ব্রিজ নির্মাণে বন্ধ করার গণ দাবি।
মাগুরা শালিখা উপজেলার ২নং তালখড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের টিওরখালি ফটকি নদীতে ব্যক্তিগত মালিকদের জমির উপর ব্রিজ নির্মাণের বন্ধ করার দাবিতে মাননীয় জেলা প্রশাসক মাগুরা , নির্বাহী প্রকৌশলী এলজিইডি মাগুরা, সহ বিভিন্ন দফতরের ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে এবং সরে জমিনে গিয়ে জানা যায়, শালিখা উপজেলার টিওরখালী গ্রামের পূর্ব পাশে ফটকি নদী। এই নদীর উপারে মাগুরা সদরের টিলা গ্রাম এবং ভাবনাটি বাজার। এই নদীর ওপারে ইতিপূর্বে ব্রিজ টেন্ডার হয়েছিল যাহা টিওরখালী গ্রামের সরকারি রাস্তা বরাবর নদী পর্যন্ত শ্মশান ঘাট থেকে ওপারে সোজাসুজি টিলা গ্রামের সরকারি রাস্তা পর্যন্ত ব্রিজ হবে। কিন্তু আকস্মিকভাবে গত ১০-১০ ২০২৩ তারিখে মাগুরার এলজিইডি অফিসের লোকজন এসে পূর্বের নকশা বাদ দিয়ে টিওর খালি শ্মশান ঘাটের ৫০০ হাত উত্তর দিকে সম্পূর্ণ ব্যক্তিগত জমির ওপর খুঁটি গেড়ে লাল পতাকা টানিয়ে গেছে। যাহা নদীর ওপারে টিলা গ্রাম বাদ দিয়ে ভাবনাটি বাজারের নিকট পূর্ব মাথা পড়েছে। টিওর খালি গ্রামের ক্ষতিগ্রস্ত জমির মালিক আব্দুস সাত্তার, হাসিবুল ইসলাম, কাজি মোস্তাফিজুর রহমান সহ অনেকেই বলেন , ব্রিজের কারণে আমাদের প্রায় ২০০ থেকে ৫০০ একর জমি নষ্ট হবে এবং খাদ্যশস্য উৎপাদনে চরম ব্যাহত হবে। ফলে আমরা টিওরখালী গ্রামবাসী অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবো। তাই এই ব্রিজ টি যদি পূর্বের নকশা অনুযায়ী শ্মশান ঘাট দিয়ে হয় তাহলে আমরা খুবই উপকৃত হব।তার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।