মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আক্তারুজ্জামান ইন্তেকাল করেছেন।
চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাদপুর গ্রামের মৃত আফাজ উদ্দিন মন্ডলের ৩য় পুত্র বিশিষ্ট ইটভাটা মালিক ও সমাজ সেবক আক্তারুজ্জামান (৬২) বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে রাত সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে মরদেহ দর্শনায় তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।দুপুরে তার নিজ গ্রাম চাদপুর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।এদিকে তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবিন্দু অংশ নেয়।
তারা হলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ,জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আঃ হান্নান ছোট,জেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম রনজু, জেলা বিএনপির নেতা খাজা আবুল হাসনাৎ ও হাবিবুর রহমান বুলেট,
জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঃ কাদের, সাবেক ভারপ্রাপ্ত মেয়র সাংবাদিক শরীফ উদ্দিন,বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী প্রমুখ।











































