Home স্বাস্থ্য ‘সিগনেচার বাই খাজানা’য় ‘দুর্গাপূজা থালি’

‘সিগনেচার বাই খাজানা’য় ‘দুর্গাপূজা থালি’

49

অনলাইন ডেস্ক।।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওপার বাংলার খাবার নিয়ে উৎসবের আয়োজন করেছে ‘সিগনেচার বাই খাজানা’ রেস্টুরেন্ট।

রাজধানীর ১০১ গুলশান অ্যাভিনিউস্থ আরএম সেন্টারে পঞ্চম তলায় সিগনেচার বাই খাজানায় এই উৎসব শুরু হবে শুক্রবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে। ‘দুর্গাপূজা থালি’ শিরোনামের উৎসব চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মিলবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের আদি খাবার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিগনেচার বাই খাজানার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অভিষেক সিনহা জানান, ভোজনরসিকদের আদি বাঙালির খাবারের স্বাদ দিতে আয়োজন করা হয়েছে ওপার বাংলা খাবারের উৎসব ‘দুর্গাপূজার থালি’।

পাঁচ দিন প্রতি বেলায় উৎকৃষ্ট ও টাটকা উপকরণ দিয়ে রান্না করা ১২-১৪ রকমের মুখরোচক পদের থালি ছাড়াও মিলবে আলাকার্ট পদ্ধতি খাবার। আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবার মিলবে উৎসবে। এসব খাবারের থাকবে ঘিয়ে ভাত, ঘিয়ে ভাজা লুচি, কষা মাংস, চিংড়ি মালাই কারি, সরষে ইলিশ অন্যতম। থাকবে নারকেল দিয়ে ছোলার ডাল, ভেটকি মাছের পাতুরি, কাঁচা লঙ্কা মুরগির ঝালসহ আরও অনেক কিছু। মিষ্টান্নের মধ্যে থাকবে রাবড়ির মালপোয়া ও মিষ্টি দই। মুখরোচক ও লোভনীয় থালি চাখতে মাথাপিছু খরচ পড়বে ১৯৯৯+ টাকা এবং আলা কার্ট প্রতি আইটেমের দাম ৪২৫ টাকা থেকে শুরু।