Home আঞ্চলিক লেবাননে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

লেবাননে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

46

স্টাফ রিপোর্টার।।

লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় নিলু মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার সন্ধ্যায় বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পথে ছুল আহাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলু মোল্লার বাড়ি খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে। তিনি লেবানন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁর ভাই রমজান মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অপর ব্যক্তি ও আহতের পরিচয় জানা যায়নি।