Home আন্তর্জাতিক গাজায় ১৩ শতাধিক ভবন ধ্বংস, মৃত্যু ২,৩২৯ জনে পৌঁছেছে

গাজায় ১৩ শতাধিক ভবন ধ্বংস, মৃত্যু ২,৩২৯ জনে পৌঁছেছে

8

আন্তর্জাতিক ডেস্ক।।

গাজা উপত্যকায় ইসরাইলি অভিযানে ১৩শ’র ও বেশি ভবন ধ্বংস হয়েছে। আর মৃত্যু ২৩২৯ জন ছাড়েয়েছে। প্রায় এক সপ্তাহব্যাপী ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমা বর্ষণের পর ভবন ধ্বংসের খবর জানিয়ে জাতিসংঘ শনিবার এ কথা বলেছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, ওই ভবন গুলোর ‘৫,৫৪০টি আবাসন ইউনিট’ ধ্বংস হয়ে গেছে এবং আরও প্রায় ৩,৭৫০টি বাড়ি এত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো বসবাসের অযোগ্য।

গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলায় কমপক্ষে ২,৩২৯ জন নিহত হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, রবিবার সকাল ৭:৪৭ টা (০৪:৪৭ জিএমটি) পর্যন্ত এই হিসাবে হামলায় ৯,০৪২ জন আহত হয়েছে। ইসরায়েল গাজায় চরম প্রতিশোধমূলক বিমান হামলা অব্যাহত রেখেছে।