ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চুয়াডাঙ্গা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, সহ-সভাপতি ফিরোজ সালাহউদ্দিন, যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক রিপন, আরাফাত আব্দুল্লাহ এপি, সদর থানা শাখার সভাপতি ওহিদুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক সোহেল রানা সিটিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দুপুরে শহরের পায়রা চত্বরে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। সেই সাথে দুপুর থেকে বিকাল পর্যন্ত বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ঝিনাইদহ পৌরসভায় ১১৯ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষনা
ঝিনাইদহ পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এ উন্মক্ত বাজেট ঘোষনা করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। নতুন অর্থ বছরে ১১৯ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩’শ ৪৪ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। এছাড়াও পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম মধু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা বি এম আব্দুল মজিদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠানের পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, ঘোষিত বাজেটে নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নয়ন মূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের উপর এই বছরের অতিরিক্ত কোন কর আরোপ করা হবে না। নিয়মিত অন্তবর্তীকালীন কর ধার্য, বকেয়া পৌর কর আদায় ও কর বহির্ভূত রাজস্ব দাবীর ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে।











































