Home আঞ্চলিক মহেশপুরে চেয়ারম্যান জিন্টুর বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের অনাস্থা ভোট

মহেশপুরে চেয়ারম্যান জিন্টুর বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের অনাস্থা ভোট

21

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে অনাস্থা অনাস্থা ভোট প্রদান করেছে ৯জন ইউপি সদস্য।

বুধবার বিকালে উপজেলা পরিষদে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে ১২ জন ইউপি সদস্যরা অনাস্থা ভোটে অংশো গ্রহন করেন।

১২জন ইউপি সদস্যের মধ্যে ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে অনাস্থা ভোট দেন। বাকি ৩ জন ইউপি সদস্যরা চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর পক্ষে ভোট প্রদান করেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম এ ভোট গ্রহন করেন।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহাজান আলী,নাসির উদ্দীন জানান, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদেরকে বাদ দিয়ে তিনি তার খেয়াল খুশি মত কাজ করে আসছিলেন। এমনকি আমাদের নামে প্রকল্প দিয়ে চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জাল সই দিয়ে টাকা উত্তোলন করে নিয়েছেন।

চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, আমার কাছ থেকে সুবিধা না পেয়ে পরিষদের কয়েকজন ইউপি সদস্য আমার বিরুদ্ধে অনাস্থা আনেন। সে কারনেই বুধবার বিকালে অনাস্থা ভোট হয়েছে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম জানান, ইউনিয়নের পরিষদ আইনের ৩৯/৩ ধারায় ওই ইউনিয়নের ১২ জন সদস্য চেয়ারম্যান জিন্টুর বিরুদ্ধে অনাস্থা প্রদান করেন। সে অনুযায়ী যাচাই বাচাই শেষে নির্বাচনী প্রক্রিয়ায় ভোট গ্রহণ করা হয়। ভোটে চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর বিরুদ্ধে ৯টি ও পক্ষে ৩ ভোট পরেছে। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভোটের ফলাফল ও তার বিরুদ্ধে অনিত অভিযোগের তদন্ত রিপোটটি পাঠিয়ে দিয়েছি।