Home Uncategorized ১৭ জুলাই খুলনায় তারুন্যের সমাবেশ সফলের লক্ষ্যে নগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

১৭ জুলাই খুলনায় তারুন্যের সমাবেশ সফলের লক্ষ্যে নগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

12

খবর বিজ্ঞপ্তি।।
‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগানকে সামনেরেখে আগামী ১৭ জুলাই সোমবার খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ সফলের লক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ৮ জুলাই শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইউসসুফ মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্যসচি শফিকুল আলম তুহিন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আয়ামী সরকার দেশের গণতন্ত্র, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই গণতন্ত্র ও দেশের কথা চিন্তা করে যুব ও তরুণ সমাজ জাগ্রত হয়ে আগামী ১৭ জুলাই তারুণ্যের সমাবেশে যোগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি অরো বলেন আমরা তরুণদের সাথে নিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বাস উপযোগী দেশ হিসেবে গড়ে তুলতে চাই । সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় সরকারের অধীন সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে তরুণদের ঐক্যবদ্ধ করে ১৭ জুলাই সোমবার খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ সফলের লক্ষ্যে নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের আহবান জনান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাতি শফিকুল ইসলাম শাহীন, ময়েজ উদ্দিন চুন্নু, কে এম মাহবুব আলম, মুনতাসির আল মামুন, সাইফুল ইসলাম মল্লিক, মহিদুল ইসলাম, খায়রুজ্জামান সজীব, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, শওকত আলী বিশ্বাস লাবু, আলাউদ্দিন তালুকদার, বেল্লাল হোসেন, আল আমিন সরদার রতন, মন্জুর শাহীন রুবেল।

উপস্থিত ছিলেন জাকির হোসেন,ইকতিয়ার উদ্দিন বাবুল, নাসির উদ্দিন, হেলাল ফরাজি, মাজেদুর রহমান তুহিন, ইসলাম খলিফা, রুহেল হাওলাদার, এমএম শফি, রমজান শেখ, নাইম হাসিব, মিজান সরদার, রিপন শিকদার, মোঃ আল-আমিন, মোঃ আলাউদ্দিন জমাদ্দার, সাইফুর রহমান জাহিদ, মোঃ শফিকুল ইসলাম সজল, মোঃ এজাজ হোসেন মোল্লা, জাফর হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম ডালিম, মোঃ মাহমুদুল হাসান পলাশ, মোঃ বাবু কাজী, মোঃ আলী আকবর, এস এম কবীর, মোঃ রাজু হাওলাদার, আব্দুর রহমান কাজী, মোঃ আবুল কালাম, মোঃ শাহিন শেখ, মোঃ রিপন হোসেন, হানিফ মৃধা, অহিদুজ্জামান রনি, শাজাহান বাদশা, মোঃ নয়ন শেখ, মোঃ রফিকুল ইসলাম, মানিক সরদার, শেখর রায় তুহিন শেখ মোহাম্মদ সেলিম মল্লিক, প্রমুখ।