খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সদস্যরা। শনিবার (৮ জুলাই) বিকালে খুলনা মহানগরীর রেলস্টেশন এলাকায় এ খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পথশিশুরা অযত্ন-অবহেলায় কষ্টকর জীবন যাপন করে। তারা এক বেলা কিছু খাবার জোটাতে পারলেও অনেক সময় অভুক্ত থাকতে হয়।রএসব অবস্থা বিবেচনায় বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সদস্যরা পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন। উন্নতমানের খাবার পেয়ে পথশিশুরাও সন্তুষ্টি প্রকাশ করে। এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ খুলনার নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান, সহ-সভাপতি কাজী মাহবুব, শেখ মোঃ রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক কার্তিক রুদ্র দাশ, রাজীব সরকার রাহুল, মোহাইমিনুল ইসলাম মাহিন, কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত, উপ-দপ্তর সম্পাদক সুজিত সরকার, সদস্য রিপন শেখ, মাইকেল রায়, কৌশিক সানা প্রমুখ।#











































