স্টাফ রিপোর্টার।।
“ সময়ের সাথে আগামীর পথে “ এই ম্লোগান নিয়ে নিয়ে হাটি হাটি পা পা করে বিশ বছর পেরিয়ে ২১বছরে পদার্পন করেছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি । আজ মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে কেক কেটে খুলনায় প্রতিষ্টা বার্ষিকী উদ্ধোধন করেন নব নির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ।
এনটিভির দর্শক ফোরাম খুলনা আহবায়ক হুমায়ুন কবীর বাবুলের সঞ্চালনায় এনটিভি খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব এই অনুষ্টানে সভাপতিত্ব বরেন। এই সময় সংক্ষিপ্ত অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা প্রেস ক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, স্বাধীনতা সাংবাদিক ফোরম আহবায়ক মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফারুখ আহমেদ, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোটার্স এসোসিয়েশন খুলনার ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল বাকি,জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা মহানগর বিএনপি সাবেক যুগ্ন অধ্যক্ষ তারিকুল ইসলাম সহ প্রমুখ বক্তব্য রাখেন।
খুলনা সিটি কর্পোরেশনের ৩য় বার মেয়র নির্বাচিত হয়ে ৩ জুলাই শপথ গ্রহনের পর প্রথমই এনটিভি প্রতিষ্টা বাষিকীর অনুষ্টানে যোগদান করেন। বিষয়টি সিটি মেয়র তার শুভেচ্ছা বক্তব্যতে উল্লেখ করে এনটিভির সকল কলা কুশলীদের আন্তরিক শুভেচ্ছা জানান। সিটি মেয়র বলেন এনটিভি জনপ্রিয়তা ধরে রেখেছে বস্তুনিষ্ট সাংবাদিকতার মাধ্যমে। তিনি এনটিভির অগ্রযাত্রা কামনা করেন ।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান এবং অতিথিদের অপ্যায়ন করা হয় । এই ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং ব্যাক্তিগত ভাবে অনেকেই এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য ২০০৩ সালের ৩ জুলাই এনটিভি স্যাটেলাইন চ্যালেন হিসাবে যাত্রা শুরু করেছিল। কিন্তু ৩ জুলাই ২০২৩ নব নির্বাচিত সিটি মেয়র শপথ জনিত কারনে খুলনা এবার ৪ জুলাই এই কেক কাটা অনুষ্টানটি করা হয় ।











































