Home আঞ্চলিক মৈত্রী বিদ্যুৎ প্রকল্পের ২য় ইউনিট সিক্রোনাইজেশন হয়েছে

মৈত্রী বিদ্যুৎ প্রকল্পের ২য় ইউনিট সিক্রোনাইজেশন হয়েছে

26

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড’র (বিআইএফপিসিএল) রামপালে বাস্তবায়নাধীন ২×৬৬০ মেঃ ওঃ মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রজেক্টের ১ম ইউনিটের পর এবার ২য় ইউনিটও সফলভাবে সিক্রোনাইজ করা হয়েছে। গত ২৮ জুন বুধবার সকালে সংশ্লিষ্ট সকল সিস্টেম সংযুক্ত করে জাতীয় গ্রীডের সাথে সফলভাবে ২য় ইউনিট সিক্রোনাইজ করা হয়।

মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিআইএফপিসিএল’র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড’র) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, বয়লার লাইট আপ করার ২৮দিনের মধ্যে সিক্রোনাইজেশনের লক্ষ্যমাত্রা অর্জিত হয় এবং ১০দিনের মধ্যে স্টিম ব্লোয়িংয়ের কাজ সম্পন্ন করা হয়, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১ম ইউনিট গত ২০২২সালের ২৩ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে এবং ২য় ইউনিট থেকে চলতি বছরের আগামী সেপ্টেম্বর মাসে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লা এত স্বল্প সময়ের মধ্যে এত বড় লক্ষ্য অর্জন করায় কর্মকর্তা, কর্মচারী, দেশী-বিদেশী প্রকৌশলী, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যৎতে সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রকল্প পরিচালক অতনু দত্ত সংশ্লিষ্ট সকলের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত এ সফলতার মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে উল্লেখ করেন। নির্ধারিত সময়ের মধ্যেই সিক্রোনাইজেশনের এ লক্ষ্যমাত্রা অর্জন করায় বিআইএফপিসিএল, ভারত হেভি ইলেকট্রিকাল লিমিটেড (BHEL), ফিশনার (Fichtner-Owner’s Engineer) সহ সকলকে ধন্যবাদ জানান তিনি।