Home বিনোদন ঘনিষ্ঠ হতে আপত্তি

ঘনিষ্ঠ হতে আপত্তি

18

বিনোদন ডেস্ক।।

২০০৩ সালে বড়পর্দায় অভিষেক হয় দক্ষিণী নায়িকা প্রিয়ামণির। এরপর ‘বারুথিবীরান’, ‘থিরকথা’, ‘রাভানন’, ‘চারুলতা’সহ একাধিক সিনেমায় অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় আইটেম গানে নাচের মাধ্যমে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। এছাড়া ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজেও দর্শকমহলে তার অভিনয় প্রশংসিত হয়। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করেছেন প্রিয়ামণি। পর্দায় দুই দশক পার হলেও এখন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় না এই নায়িকাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় কাউকে চুমু দেয়া, না দেয়ার ব্যাপারে খোলামেলা কথা বলেছেন দক্ষিণী এই তারকা। প্রিয়ামণি বলেন, আমি কখনোই পর্দায় চুমু খাব না, ঘনিষ্ঠ হব না। এটা আমার নীতি। আমার চুক্তিপত্রে সবসময়ই ‘নো কিস পলিসি’ থাকে। আমি জানি নায়িকা হিসেবে এটি আমার কাজ।

তবে ব্যক্তিগত ক্ষেত্রে অন্য কোনো পুরুষকে চুমু খেতে অস্বস্তি হয় আমার। এ কারণে আমার চুমু খাওয়ার ব্যাপারে অনুমতি নেই। আর চুমু খেলেও বাড়িতে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে।
প্রিয়ামণি ২০১৭ সালের ২৩ আগস্ট বিয়ে করেন ব্যাবসায়ী মোস্তফা রাজকে। তাদের সংসারে এখন দুটি সন্তান রয়েছে। এরপর থেকে পর্দায় ‘নো কিস পলিসি’ মেনে চলেন নায়িকা। তার ভাষ্যমতে, আমাদের একে অপরের সঙ্গে যখন দেখা হয়, সম্পর্ক তৈরি হয়, তার আগে পর্যন্ত অভিনয় করতে গিয়ে কখনো কাউকে চুমু খেতে হয়নি। এরপর থেকে পর্দায় চুমুতে আপত্তি জানাই। আমার কাছে মনে হয় এটা আমার দায়িত্ব। আমার স্বামীকে বলেছি, যদি কখনো চুমু খেতে বাধ্য করা হয় তাহলে সত্যিই খারাপ লাগবে আমার। সর্বোচ্চ গালে চুমু খেতে পারি। এর বাইরে আমি কখনোই স্বাচ্ছন্দ্য নই।

অভিনেত্রী বলেন, আমি জানি আমার কোনো সিনেমা মুক্তি পেলে সেটা আমার দুই পরিবারই দেখবে। আমি চাই না, পর্দায় এমন কিছু করি যা দেখে অস্বস্তি বোধ করে আমাদের পরিবারের সদস্যরা। আমার শ্বশুরবাড়ির লোকজন কখনো এমনটা ভাবুক যে, বিয়ের পরও বউমা কেন এমন করছেন? বা ওর গায়ে কেন হাত দিচ্ছে অন্যরা। পরিবারের সদস্যরা হয়তো মুখে কিছু বলবেন না। কিন্তু আমার কাছে বিষয়টি খারাপ লাগবে। তাই অন্য কাউকে চুমু না খাওয়াই আমার ব্যক্তিগত পছন্দ।