শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে নারী পুলিশ সার্জেন্টের সাথে অসাদাচারণ ও কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে সোহেল তানভীর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর শহরের দরাটানা ট্রাফিক চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল তানভীর যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার আলী আকবরের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা ৩/০৩.০৭.২৩) হয়েছে।
যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট অপর্ণিতা অভিযোগ করে বলেন, সন্ধ্যার দিকে দায়িত্ব পালন কালে সোহেল তানভীর মোটরসাইকেল নিয়ে আসে। এ সময় তার মাথায় হেলমেট ছিল না গাড়ির কাগজপত্র সাথে ছিল না। কাগজপত্র দেখতে চাইলে সে দুর্ব্যবহার করে। একপর্যায়ে ট্রাফিক কনস্টেবলের সাথে তর্কবিতর্ক করে ধাক্কাতে থাকে। এ সময় ব্যাপক হারে যানজটে সৃষ্টি হয়। দড়াটানা মোড়ে লোকে লোকারন্য সুস্টি হয়। ফলে পুলিশের ভাবমূর্তি ও খুন হয়েছে ক্ষুন্ন হয়। পরে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানালে পুলিশ তানভীরকে আটক করে।
জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগে থানায় মাদক মামলা রয়েছে।











































