Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

100

রামপাল-মোংলায় সরকারের উন্নয়ন প্রচারণা ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে আবু হানিফ
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঈদ পরবর্তী রামপাল এবং মোংলা উপজেলার বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময় এবং সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। গত শুক্র, শনি ও রবিবার তিনি রামপাল ও মোংলার রামপাল বাজার, শ্রীফলতলা, ভাগা, ফয়লা, দিগরাজ,বুড়িরডাঙ্গাসহ বিভিন্ন স্থানে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে মতবিনিময় ও গনসংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দেওয়ান, মোংলা উপজেলা আওয়ামী লীগের সদস্য বিবেকানন্দ হালদার,বুড়িরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস,বুড়িরডাঙ্গা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জিহাদ সরদার টনি,গোলাম মওলা কাকন,রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামীম নুরী, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী, ইউপি সদস্য বিশ্বজিত রায়,দিপক রায়, দিগরাজ বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্বাস জোমাদ্দার, অরন্য রায়,মিধুকা বাছাড়,দিপক রায়,বর্ণ বিশ্বাস, বাুবু শতদল বিস্বাশ,,রেজাউল ইসলাম,গোলাম আযম,গোলাম মোস্তফা,মোহন গাইন টমাস, খুলনা জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ রাসেল, শরিফুল ইসলাম,চন্দন অধিকারী,মোহাম্মাদ আলী হাওলাদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

তেরখাদায় আওয়ামী লীগ নেতা জামালের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল তেরখাদা বাজারে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, এফ এম মনিরুজ্জামান, সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবনেতা বিধান চন্দ্র রায়, মোল্যা শহিদুল ইসলাম, মোল্যা তরিকুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, বদরুল আলম বাবর, ওবায়দুল্লাহ বাবু, শেখ সেলিম আহম্মেদ, মোল্যা জাহিদুল ইসলাম, ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, রাশেদ সরোয়ার সুমন, মোল্যা বাবর আলী, সুজ্জল, এস এম মিল্টন, বিপ্লব কাজী, জাহিদুল ইসলাম, মোঃ আলামিন এহসান, ইউপি সদস্য জাহিদ হাসান বাদশা, আমিনুল ইসলাম মনির, জাহিদ ইসলাম, শেখ হুসাইন আহম্মেদ, রাজু শেখ, শেখ মেহেদী হাসান আকিব, রাবু আহম্মেদ, রাজিব হাসান, মিলন শেখ, রিহজ্ব হোসেন, মোঃ ইসমাইল, মোঃ মিল্টন লস্কর প্রমুখ।

বিএল কলেজের ইংরেজি বিভাগের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গৌরবময় ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ খুলনার ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই স্থানীয় ক্যাফে ডি এন্টেলিয়াতে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি স্মরনিকা প্রকাশিত হয়। স্মরনিকাকে স্মরণীয় করে রাখতে শিক্ষক প্রফেসর মো. তৌহিদুজ্জামান, প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল, প্রফেসর মো: আব্দুল্লাহ হাবিব, এসোসিয়েট প্রফেসর রোকসানা খানম, প্রাক্তন এ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলমগীর কবীর শরীফ পৃথক পৃথক রাইট -আপ দেন। ৯৪-৯৫ সেশনের প্রাক্তন ছাত্র ও দিগরাজ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ধ্রুব সংকর রায় উক্ত রিইউনিয়নের আহবায়ক এবং ৯৯-০০ সেশনের শুভ্র রেজা যুগ্ন আহবায়কের ভুমিকা পালন করেন। ইংরেজি বিভাগের শিক্ষকগণ ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের পদচারণায় অনুষ্ঠানটি আনন্দ মুখরিত হয়ে ওঠে। শিক্ষকগণ কেক কেটে দিনব্যাপী রিইউনিয়নের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ও রিইউনিয়নে আইডি কার্ড পরিধান করিয়ে দেয়া হয় এবং রিইউনিয়েেনর সম্মাননা স্মৃতিস্মারক প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব, স্মৃতি রোমন্থন, আইডি কার্ড বিতরণ, স্মৃতিস্মারক প্রদানসহ আইসক্রিম, কফি ও মধ্যাহ্নভোজনের আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর মো. তৌহিদুজ্জামান, প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল ও প্রফেসর মো. আব্দুল্লাহ হাবিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সেশনের ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৩-৯৪ সেশনের মানস চক্রবর্তী, অনুপ কুমার পাল, বিভূতিভূষণ মন্ডল, মো. মমতাজুল হক, ১৯৯৩-৯৪ সালের মানষ চক্রবর্তী, তাপস কুমার সাহা, বিভূতি ভুষন মন্ডল, ১৯৯৪-৯৫ সালের শেখ আসাদুজ্জামান, নাইম ইসলাম, মোঃ সেলিম হোসাইন, এমডি আনিসুর রহমান, মোল্লা খালিদ, এমডি আবুল খায়ের, দিপংকর রায়, রেজিনা আকতার আখি, ধ্রুব শংকর রায়, ১৯৯৬-৯৭ সালের এমডি নাজমুল হক, এমপি মুস্তাফিজুর রহমান ঈসা, দিলারা আহমেদ সুমি, খন্দকার মঞ্জুর আহমেদ, রাকিবুল ইসলাম তরফদার, দেবাশিষ রয়, গোপা রায় চৌধুরী, ১৯৯৮-৯৯ সালের নাজমুস সাকিব, মাহবুব সুমন, আবুল কালাম আজাদ, পিনাক কুমার তরফদার, আসমা ইয়াসমিন, প্রকাশ চন্দ্র নন্দি, অনামিকা রায়, এমডি শাহাদাত হোসাইন, সমির বিশ্বাস, মল্লিক হাবিবুর রহমান, এমপি শরিফুল ইসলাম, মাহমুদ মোস্তফা, এমপি মাকসুদুর রহমান, উত্তম কুমার দে, মুস্তফা আজিজ, অরবিন্দু কুমার মন্ডল, সুমন দাস, এসএম সফিউল আযম হিরন, এজেএম আশরাফুল আল, মিসেস তানজিন আরা, এমপি মুসা হোসাইন, জাবেদ ইকবাল, এমপি মাহমুদুল হাসান, ১৯৯৯-২০০০ সালের এমডি. রবিউল ইসলাম লিটন, এমপি সাফারুল ইসলাম. এমডি আনসারুজ্জামান, নাহিদ ফেরদৌস নিপা, অনিমেশ হালদার বিপ্লব কুমার রয়, শেখ মুরসিদুল ইসলাম (রাজিব), শেখ মুহিত ফয়সাল, এমডি জাহিদ হোসাইন, সুখদেব দাস, শুভ্র রেজা, রোজিনা পারভিন, রতন বিশ্বাস, রেহনুমা সিদ্দিক মনি, ফারুক হোসেন, মুকুন্দ কুমার মন্ডল, আব্দুল্লাহ আল মাসুদ, শুক্লা বিশ্বাস, লস্কর সোহেল রানা দেবকি মন্ডল, সালমা খাতুন, সত্যজিৎ বিশ্বাস, এসএম নাসরুল্লাহ, মনির হোসেন মিয়া (সোহেল), মনিরা খানম, সবুজ কান্তি শিল, এমডি রফিক-উল-ইসলাম রনি, নাসরীন সুলতানা, এস এম আমান হাসান (সুজা), সায়মা প্রসন্ন রয়, এমডি ইমতিয়াজ হোসেন, স্বপ্না রানী সমদ্দার, সান্তনু বিশ্বাস, সৈয়দ এমডি নুরুজ্জামান, ফয়সাল হোসেন খান (শুভ), সাদমান কুমার হিরা, এমডি আল-আমিন রাকিব, ২০০০-২০০১ সালের বাসুদেব বিশ্বাস, দেব প্রসাদ বিশ্বাস, দেবাশীষ দাস, দেবাশীস বসু, মির্জা জুবেরা সুলতানা মুন্নি, সাবিনা ইয়াসমিন, ইমরান হোসেন, রাজিব ফয়সাল, আসরাফ-উন-নাহার-তানিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ রাফিজ, তারিন সুলতানা (রাখি), সুব্রত কুমার দাম, গৌতম মালাকার, তুসার কুমার মন্ডল, তুহিন বিশ্বাস, মাথিল্ডা মেন্ডিস, অনুপ কুমার দাস, এমডি. হাজিউজ্জামান, ২০০২-২০০৩ সালের এমডি সহিদুর রহমান, ২০০৩-২০০৪ সালের দেলওয়ারা জাহান (দিলারা), এসকে এমডি সোহেল, এমডি জাহিদুর রহমান, মোসা. শরিফা খাতুন, সফিকুল ইসলাম, মল্লিক মোস্তফা নাহিদ হাসান, রবিন খন্দকার, এসকে সাইদুর রহমান, এমডি হাফিজুর রহমান, এমএম জারিয়াত হোসেন, এমডি রবিউল ইসলাম, এসএম শরিফুল ইসলাম, অনন্দ কুমার মজুমদার, আব্দুল্লাহ আল মাসুম খান, সুলতানা নাদিরা লাবনি, জুবেন্নেসা ইসলাম জেবা, সুলতানা নাদিরা লাবনি, সুমঙ্গল কুমার দাস, রানা মজুমদার, এমডি আশিকুর রহমান, নিত্যানন্দ দাস (জীবন), সিরাজুল ইসলাম নান্নু, গোবিন্দ কুমার নন্দি (জয়), এমডি জাকারিয়া মাসুদ, হিটলার রয়, রাজিয়া সুলতানা, দৌপায়ন মন্ডল, সাইফুল ইসলাম, জিএম মনিরুজ্জামান উল্লাস, এমডি আব্দুল জলিল, রাসেদ বিশ্বাস, এমডি মুনির হুসাইন, ২০০৪-২০০৫ সালের মাহফুজুর রহমান বাপ্পি, ২০০৫-২০০৬ সালের আব্দুর রহমান, ২০০৬-২০০৭ সালের এমডি রবিউল ইসলাম, ২০০৭- ২০০৮ সালের ওবায়দুল ইসলাম শেখ, ২০০৮-২০০৯ সালের আশিকুল ইসলাম সানি।

পবিত্র কুরআন শরীফ অবমাননা করায় বৃহত্তর আমরা খুলনাবাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল আযাহার দিনে সুইড্রেনের একটি মসজিদের সামনে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ট ধর্মগ্রন্থ পবিত্র কুরআন শরীফ অবমাননা কওে কোটি কোটি মুসলমানের অন্তরে রক্তক্ষরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ বলেন দ্রুতই তাকে আটক করে শাস্তির আওতায় আনতে হবে। জাতীসংঘের প্রতি আহব্বান জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন যাতে আর কোন দিন সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব হযরত মুহাম্মাদ (সঃ) ও পবিত্র কুরআন শরীফ নিয়ে অবমাননা করার সাহস না পায়। পাশাপাশি সকল মুসলমানকে কঠিন ভাবে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম. মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, মো. নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ আহমেদ, জিসান রহমান, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি,
রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আঃ মান্নান (মুন্নাফ), মো. জাভেদ আলম, মো. জয়নাল আবেদিন, আলাউদ্দিন, মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

২৪নং ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু শ্যামল ঘোষ পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গল্লামারী শশ্মানে স্বর্গীয় শ্যামল ঘোষের সৎকার করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ¦ মিজানুর রহমান মিজান, ওয়ার্ড সভাপতি মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজু, মিজানুর রহমান নাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এদিকে আওয়ামী লীগ নেতা শ্যামল ঘোষের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও স্বর্গীয় বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

ফকিরহাটের কাটাখালী ও শ্যামবাগাত দুইটি জনবহুল গ্রাম্য সড়ক এখন মরন ফাঁদ
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ড ভায়া জলছত্র বটতলা ও শ্যামবাগাত বাসস্ট্যান্ড ভায়া বেতাগা সড়ক দুইটি এখন মরণ ফাঁেদ পরিনত হয়েছে। দীর্ঘ দেড় বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়ক দুটি পূন সংস্কার না করায় স্থানীয় জনসাধারন সিমাহীন দুর্ভোগের মধ্যে চলাচল করতে বাধ্য হচ্ছেন। অতিদ্রুত সড়ক দুটি মেরামত করার জন্য স্থানীয় সরকার বিভাগ ও রেল বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড ভায়া জলছত্র বটতলা সড়কটি অত্যান্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক হিসাবে বটিয়াঘাটা রুপসা ও ফকিরহাট এই তিনটি উপজেলার হাজার হাজার জনসাধারন এই সড়ক দিয়ে চলাচল করে থাকেন। তার মধ্যে লখপুর ইউনিয়নের ভট্টখামার, ভবনা, জাড়িয়া মাইট কুমরা, জাড়িয়া বারুইডাঙ্গা, কাহারডাঙ্গা, বটিয়াঘাটা উপজেলার বাইনতলা, নারায়ন খালী, ভাতগাতি, কুলটেরকান্দা, বলিয়াডাঙ্গা, ভান্ডারকোট সহ প্রায় ২০টি গ্রামের জনসাধারন এই সড়কটি দিয়ে চলাচল করে থাকেন। কিন্তু গত দেড় বছর পূর্বে খুলনা-মোংলা রেল প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালিন সময়ে ভারী ভারী যানবাহন চলাচল করায় নতুন সড়কটি চলাচলের অনউপযোগী হয়ে পড়ে।
কাটাখালী ভ্যান চালক সমবায় সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, ভানচালক মনিরুল আলম, হাসান আলী, সিদ্দিকুর রহমান, নুর ইসলাম ও মুজিবুর রহমান সহ একাধিক ব্যক্তিরা বলেন, সড়কটিতে বর্তমান এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, ভ্যান রিক্সা মটর সাইকেল বা বাই-সাইকেলে চলাচল করা তো দুরের কথা পায়ে হেটে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কোন কোন স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে তা মরণ ফাঁেদ পরিনত হয়েছে। শুধু তাই নয়, একটু বৃষ্টি হলে সড়কের মাঝ পথে কোমর সমান পানি হয়। বড়বড় গর্তের কারনে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়তে হয় জনসাধারনকে। তাদের দাবী অতিদ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামত করা সম্ভাব না হলেও অন্ততপর জনগনের চলাচলের জন্য কিছু ইটের পরিত্যাক্ত খোয়া ফেলে চলাচলের সুব্যবস্থা গ্রহন করা হয়।
এদিকে শ্যামবাগাত বাসস্ট্যান্ড ভায়া বেতাগা সড়কের ঐ একই অবস্থার সৃষ্টি হয়েছে। রেল বিভাগের ভারী ভারী যানবাহন চলাচল করার কারণে নতুন এই সড়কটি দীর্ঘ দেড় বছর ধরে চলাচলের অনউপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে বড়বড় গর্ত হয়ে তা এখন মরন ফাঁদ। স্থানীয় জনসাধারন মরন ফাঁেদর কারনে বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এঅবস্থায় জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক দুটি দ্রুত মেরামত বা পূন সংস্কার করার জন্য স্থানীয় জনসাধারন স্থানীয় সরকার বিভাগ ও রেল বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, শ্যামবাগাত বাসস্ট্যান্ড ভায়া বেতাগা সড়কটি পূন সংস্কার করার জন্য টেন্ডার আহবান করা হয়েছে। অতিদ্রুত কাজ শুরু হবে। আর কাটাখালী বাসস্ট্যান্ড ভায়া জলছত্র বটতলা সড়কটি আরো উচু ও দুই পার্শ্বে ৪ফুট সম্প্রসারণ করার জন্য একটি ইষ্টিমিট করা হয়েছে। যা অতিদ্রুত পুন সংস্কার করা সম্ভব হবে বলেও তিনি জানান। ##

মহেশপুরে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
গাছ লাগান,পরিবেশ বাঁচান এ শ্লো-গান নিয়ে রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী,স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

বেনাপোল বন্দর দিয়ে ৫টি ট্রাকে করে ৩৪ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি
বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম রবিবার বিকেলে ভারত থেকে ৫টি ট্রাকে করে ৩৪ মে: টন কাচা মরিচ আমদানি হয়েছে বাংলাদেশে। দেশে প্রতিকেজি মরিচ ১০০০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার পর,সরকার ভারত থেকে কাচামরিচ আমদানির অনুমতি প্রদান করেন। এর পরই রবিবার বিকেলে থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বিকাল ৫টার মধ্যে ৫ ট্রাকে করে প্রায় ৩৪ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে।
কাঁচা মরিচের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো বেনাপোলের “মেসার্স উষা ট্রেডিং, এন এস এন্টারপ্রাইজ ও এস এম করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান কাচামরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছে। শুধুমাত্র এসব অনুমতি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করবে।
বেনাপোল স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স উষা ট্রডিং এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রয়েল বলেন, “দেশে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানি কাচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয়। ২৫ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (খামারবাড়ী) কাঁচা মরিচ আমদানির জন্য আইপি প্রদান করেন।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারি কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, দেশের বাজারে ঈদের আগে থেকে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ায় রবিবার থেকে আমদানি শুরু হয়েছে।”
বেনাপোল কাস্টমস এর ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, কাস্টমস কর্তৃপক্ষ প্রতিকেজি কাচা মরিচ ০.৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাশ প্রদান করছেন। যা বাংলাদেশী টাকায় প্রতি কেজির মূল্য ৩২.২০ টাকা পড়ে। মোট শুল্ক হার ৫৮.৬০%। কাচা মরিচ বন্দর থেকে দ্রুত খালাশ দেয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আইনজীবী সমিতির সভাপতির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার দুপুরে তিনি খুলনা প্রেসক্লাবে আসেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজার হাতে শুভেচ্ছা স্বরুপ ফুলের তোড়া তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহকারী সম্পাদক সুনীল কুমার দাস, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. কে এম ইকবাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ মোঃ ইমরুল কায়েস, এ্যাডভোকেট এনামুল হক, এ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, খুলনা প্রেসক্লাবের সদস্য দিলীপ কুমার বর্মন, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা, সাংবাদিক পলাশ চন্দ্র ঢালী, খন্দকার খবিরুজ্জামান বাপ্পিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সুন্দরবন থেকে তিন হরিণ শিকারী আটক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীর শুকপাড়া এলাকা থেকে তিন শিকারীকে আটক করেছে বনরক্ষিরা। তাদের কাছ থেকে রান্না করা হরিণের মাংস, হরিণ ধরা ফাঁদ ও ট্রলার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হল, বরগুনা জেলার বেতাগী উপজেলার সুপখালি গ্রামের ওয়াজেদ মিয়ার পুত্র হানিফ, পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের হাবিবুর রহমানের পুত্র নিজাম চাপরাশি ও জালাল মিয়ার পুত্র মিরাজ। এসময় রাসেল ও সগির নামে অপর দুই শিকারি বনের মধ্যে পালিয়ে যায় বলে বনবিভাগ জানায়।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, শনিবার দিবাগত রাতে কচিখালীর বনরক্ষীরা গোপন সংবাদে পেয়ে শুকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তিন শিকারীকে আটক এবং এ বনের মধ্যে ফাঁদ পাতা অবস্থায় ২৫০ ফুট ফাঁদ, একটি ট্রলার ও বেশকিছু রান্না করা হরিণের মাংস জব্দ করে বনরক্ষীরা। এসিএফ জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বন বিভাগের টহল আরো জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

 

মোংলায় ৪দিনে ২২১মিলিমিটার বৃষ্টিপাত, টানা বৃষ্টিতে তলিয়েছে বাড়ীঘর-রাস্তাঘাট
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় কয়েকদিনের টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে বৃষ্টির পানি জমে পৌর শহরের বাড়ীঘর-রাস্তাঘাট ও শহরতলীর নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের নিচু বাড়ীঘর ও রাস্তায় সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এছাড়া টানা বৃষ্টিতে লোকজনের দুর্ভোগ বেড়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাহির হতে পারছেন না, ফলে রাস্তাঘাটও অনেকটা জনশুণ্য/ফাঁকা। বন্ধ দোকানপাটসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও।
এদিকে কোরবানীর ঈদের আগের দিন বুধবার থেকে শনিবার পর্যন্ত মোংলায় বৃষ্টিপাত হয়েছে ২২১মিলিমিটার। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ জানান, কোরবানীর ঈদের আগের দিন বুধবার ৪০মিলিমিটার, ঈদের দিন বৃহস্পতিবার ৯৪মিলিমিটার, পরদিন শুক্রবার ৫০মিলিমিটার ও শনিবার ৩৭মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মোংলায়। রবিবারও খুলনা বিভাগের ৫০/৭৫ভাগ এলাকায় মাঝারী-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এদিকে এখনকার/বর্তমানের (গত কয়েকদিন) তুলনায় রবিবারসহ আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বেশি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তিনি।

 

রুপপুরের মালামাল নিয়ে আসা এম,ভি ‘লিবার্টি হারভেস্ট’ মোংলা বন্দরে ভিড়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি লিবার্টি হারভেস্ট মোংলা বন্দরে ভিড়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় বন্দরের ৭নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। এর আগে গত ৩মে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রুপপুরের পণ্যবাহী জাহাজ লিবার্টি হারভেস্ট।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এইচ এস আর ওসান ট্রেড’র ব্যবস্থাপক (মোংলা) বিপ্লব খাঁন জানান, গত ৩মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরণের মেশিনারী পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এম,ভি লিবার্টি হারভেস্ট। এরপর পানামা পতাকাবাহী এ জাহাজটি ২জুলাই (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরের ৭নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১হাজার ১৩৭দশমিক ৪৪৯মেট্টিক টন ওজনের ৯৭৫প্যাকেজ মেশিনারী পণ্য এসেছে। দুপুর ২টা থেকে জাহাজটি হতে এ সকল পণ্য খালাসের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিপি এজেন্ট কর্মকর্তা বিপ্লব খাঁন। তিনি বলেন, জাহাজ থেকে খালাসকৃত পণ্য রাখা/সংরক্ষণ/ডাম্পিং করা হবে বন্দর জেটির সেডে। জাহাজের সমুদয় পণ্য খালাসে সময় লাগবে তিন দিন। এরপর জেটির সেডে ডাম্পিং করা এ পণ্য সড়ক পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

এর আগে গত ২৯মে রাশিয়া থেকে সরাসরি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছিলো এম,ভি আনকা স্কাই। তারও আগে গত ৬মে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিলো বিদেশী জাহাজ এম,ভি আনকা সান। এছাড়া গত ২৫এপ্রিল রাশিয়া থেকে রুপপুরের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছিলো এম,ভি ইয়ামাল অরলান। আর ইয়ামাল অরলানের আগে এসেছিলো এম,ভি ড্রাগনবল ও এম,ভি কামিল্লা।

উল্লেখ্য, সাম্প্রতিককালে ৭টি জাহাজ কোম্পানীর ৬৯টি জাহাজে রুপপুরের পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাহিরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রুপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে আসছে মোংলা বন্দরে।

ইন্দুরকানীতে বিএনপির ঈদ পূর্ণমিলন
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন। বক্তাব্য রাখেন বিএনপির সাবেক উপজেলা সভাপতি আঃ লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার, সদস্য সচিব আলমগীর কবীর মান্নু প্রমুখ। আন্দোলনে ক্ষতিগ্রস্থ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীর পরিবারের খোঁজ-খবর নেওয়া হয়।

ইন্দুরকানীতে কাঁচা মরিচের কেজি একহাজার
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে কাঁচা মরিচের কেজি এক হাজার টাকা। ঈদের শুরু থেকে ইন্দুরকানী বাজার সহ উপজেলার বিভিন্ন হাটে কাঁচা মরিচের কেজি একহাজার টাকা করে বিক্রি হচ্ছে। ইন্দুরকানী বাজারের খুচরা বিক্রেতা আঃ ছোবাহান জানায়, কাঁচা মরিচ আমরা বেশি টাকা দিয়ে ক্রায় করি। সেই হারে আমরা বিক্রি করি। ক্রেতা রফিক জানায়, পঁচিশ কেজি চালের দামে এককেজি কাঁচা মরিচ ক্রায় করতে হচ্ছে। বাজারে যে ভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাতে আমাদের ক্রায়ক্ষমতার বাহিরে। তবে সর জমিনে গেলে দেখা যায়, ঈদ মৌষুমে ও অতিরিক্ত বৃষ্টির কারণে অসাধু ব্যবসায়ীরা কৃতিম সংকট তৈরী করে দ্রাব্যের মূল্য বৃদ্ধি করছে। বাজার মনিটরিং কর্তৃপক্ষ সঠিকভাবে মনিটরিং না করায় এমনটাই ঘটছে বলে মনে করেন সাধারণ ক্রেতারা।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের দ্বায়িত্বে অবহেলা সাথে সাথে নিম্নমানের খাবার পরিবেশন
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের দ্বায়িত্ব পালনে অবহেলা সাথে সাথে রোগীদের নিম্নমানের খাবার দেওয়ায় জনমনে বিতর্কিত ঝড়। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি প্রতিষ্ঠান। এটা রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমাদের সবার?কোন ব্যক্তিমতের ইচ্ছায় চলতে পারে না সরকারি প্রতিষ্ঠান। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার নিয়ে ও ডাক্তারদের ডিউটি চলাকালীন সময়ে চায়ের আড্ডা, রোগীদের সাথে অশুভ আচারণ এবং এ নিয়ে স্থানীয় জনগনের মধ্যে বিতর্কিত মতামত। গত ইং ২৯ জুন রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহার দিন ছিল। মুসলিম জাতি যথাযথ মর্যাদায় পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি পালন করেছেন। ইসলামিক ফাউণ্ডেশন সুত্রে জানা যায়, শুক্রবার এবং শনিবার দেশের মুসলিমরা পশু কোরবানি করতে পারবেন। দুপুর সাড়ে ১২ টার দিকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে দেখা যায়, দুপুরের খাবার হিসাবে তালিকায় একটুকরো আলু ও ছোট্ট একখন্ড শিশু রিফাতের জাতীয় মাছ পাঙ্গাশ রোগীদের দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার ঈদের দিন, সরজমিনে উপস্থিত হয়ে ও রোগীদের সাথে কথা বলে জানা যায়, ঈদ উপলক্ষে সকালে শিমাই ও চমচম মিষ্টি দেওয়া হয়। পরে ইদের দিন দুপুরের খাবারের খোজ নেওয়া হয় এবং হাসপাতালে উপস্থিত হয়ে দেখা যায়, ডাল খিচুড়ি মার্কা বিয়ারানি, সাথে ছোট্ট এক টুকরো পোল্ট্রি মুরগীর মাংস। কেহ বলছে বিরায়ানি, আবার কেহ বলছে,পলোয়ার ভাত। ঈদ উপলক্ষে রাতেও দুপুরের মত একই খাবারের পরিবেশন করা হয়। একাদিক রোগীরা গোপনে ও প্রকাশ্যে সাংবাদিকদের সাথে অভিযোগ করে বলেন, নামের বিরিয়ানিতে চরম দুর্গন্ধ। খুব নিম্নমানের পুরানোযুক্ত চাল দিয়ে এ বিরিয়ানি তৈরি করা হয়েছে। এটা খেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া আজকে হাসপাতালের খাবারের তালিকায় ঈদের দিনের জন্য বিরিয়ানি দেওয়ার কথা রয়েছে তাই, নিয়ম অনুযায়ী দায়সারা বিরিয়ানি তৈরি করে,রোগীদের সামনে নাম করা হয়েছে। যাহা খুবই দুঃখ জনক ঘটনা। হাসপাতালের মধ্যে এক রোগীর স্বজন সাংবাদিকদের দেখে দৌড়িয়ে কাছে আসেন, এসেই পিস পিস করে, ভয় ভয় করে, এদিক ওদিক তাকিয়ে বলেন, আপনাদের সাথে সত্যি কথা বললে ওরা পরে আর আমাদেরকে দেখবে না। তাই আপনারা সাংবাদিকরা মাঝে মাঝে হাসপাতালে ঘুল্লি দিলে আমাদের মত গরীব রোগীরা সুস্থ থাকবে। তাছাড়া এটা সরকারি হাসপাতাল এখানে কোন বড় লোক ধনীরা ভর্তি হয়ে থাকে না। আর যদিও থাকেন, সরকারি কেবিনে টাকা দিয়ে থাকেন। যত ঝামেলা বেকায়দা সব গরীবের। গরীব হয়ে জন্ম নেওয়াই একটি বিপদ। হাসপাতালে রোগীদের সাথে সরাসরি সাক্ষাৎ করে জানা যায়, হাসপাতালে কয়েক দিন ধরে খাবারের চালে খুব দুর্গন্ধ। রোগীদের খেতে খুব অসুবিধা হচ্ছে। ভাত খেতে যদি দুর্গন্ধযুক্ত না হতো! তাহলে তরকারি যাহা দিতো, তাই খাওয়া সম্ভব হতো। চালটা ভালো হলে ভাতটা ভালো হয়, পানি ও লবণ দিয়ে ভাত খাওয়া সম্ভব হয়। কিন্তু চালের অবস্থা এমন হলে কোন ভাবেই ভালো তরকারিতেও সম্ভব নয়। এ হাসপাতালে আবার এখানে একাধারে পাঙ্গাশ আর আলু খাবারের তালিকায় রয়েছে। যাহা অন্য হাসপাতালের থেকে ব্যাতিক্রম।
আবার এ হাসপাতালে মাঝে মাঝে মাংসের নামে চড়াই পাখিকে দু ভাগে ভাগ করলে যা হয় তার এক টুকরো মাংশ দেওয়া হয়। এটাই কি হাসপাতালের মাংস দেওয়ার নিয়ম? এতে করে এসব ঘটনা প্রতিনিয়ত হাসপাতালের রোগীও স্বজনদের সাথে ঘটছে। হাসপাতালের রোগী ও স্বজনেরা ভয়ে কিছু বলতে পারে না। তারা মুখখুল্লে পাবে না মোটেও সেবা। অবহেলা আর অসুস্থতায় ভুগতে হবে। অন্য দিকে ডাক্তারদের ডিউটিতেও অবহেলার প্রমাণ মিলেছে। সঠিক নিয়ম অনুযায়ী রোগীদের সেবা না দেওয়ার একাদিক অভিযোগ খোঁজ খোঁজ মিলেছে। ডাক্তারদের ডিউটি চলাকালিন সময়ে চায়ের দোকানে, চায়ের আড্ডায় বসে সময় পার করার প্রমাণও মিলেছে। তাছাড়া এ হাসপাতালের সরকারি ডাক্তারা,হাসপাতালের ডিউটি চলাকালিন সময়ে ডিটটি না করে সামনের প্যাথলজিতে গিয়ে ডিউটির সময় বিভিন্ন কারণে এসে রোগীদের নিয়ে প্যাথলজিতে সাক্ষাৎ দিয়ে যায়। তাছাড়া একটি বিষয় বিশেষ ভাবে নজরে পড়েছে, তা শুধু দুঃখ জনক ঘটনা, বহিরাগত টিকিট হাতে নিয়ে হাসপাতাল থেকে রোগী ডাক্তারকে খুঁজত খুঁজতে বাইরে রাস্তার মধ্যে দাড়িয়ে থাকতে দেখা গেছে। রোগীর সাথে কথা বলে জানা যায়, চায়ের দোকানের সামনে প্রেসক্রিপশন হাতে নিয়ে দাড়িয়ে আছি স্যার চা খাচ্ছেন। দেখা গেল হাসপাতালের সুযোগ্য ডাক্তার অযোগ্য হয়ে ওষুধ কোম্পানির ভদ্রলোকদের সাথে অফিস সময় চায়ের মজার আড্ডায়। পরে এমন অবস্থার মহূর্তের ব্যাপারে জানতে চাইলে, কোন কথা না বলে হাসপাতালে প্রবেশ করেন। ডাক্তারের পিচে পিচে গেলে দেখা মিললো, ডাক্তারের চেম্বারের সামনে রোগী এদিক ওদিক, ও চেম্বারের উপর কিছু প্রেসক্রিপশন নামের স্লিপ, যাহা পড়ে আছে। দেখা গেল, শুধু শুধু উপরে চলছে বিদ্যুৎতের ফ্যান। কিছুক্ষন পরে দেখা গেল,রোগীদের সাথে ঠেলাঠেলি। কারা এরা?কেনই বা ঠেলাঠেলি? কাছে গিয়ে দেখা গেল, এক ঝাঁক প্যান্ট শার্ট সু পরা ওষুধ কোম্পানির ভদ্রলোকেরা।
দেখা গেল, ডাক্তার সাহেব রাগীও দেখছেন, আবার কোম্পানিকেও সামাল দিচ্ছেন। স্যার এটার সাথে এটা,এটার কাজ খুব, স্যার একটু খেয়াল করবেন।এসব কথা আমার নয়, একজন শার্ট প্যান্ট পরা ভদ্রলোকের। বাহা খুব ভালো দৃশ্য, দেখা গেল, ডাক্তার সাহেব রোগীকে কি ওষুধ লিখেছেন, তার ছবিও তুলছেন ওষুধ কোম্পানির ভদ্রলোকগুলো। পরিচয় গোপন রেখে জানা গেল, কমিশনের মাধ্যমে খুলে নিয়েছে নিজ নিজ নামে ব্যবহার করা প্যাথলজি। যেখানে পরীক্ষা নিরিক্ষা না করলে রোগী পড়ে বিপদে। যথাযত কোম্পানির ওষুধের নাম না লিখলে পায় না কমিশন। আবার যথাযত ক্লিনিকে রোগী পাঠালে পায় কমিশন। আবার এমন দৃশ্যও চোখে পড়েছে যে, অন্য কোন ক্লিনিকে পরীক্ষা নিরিক্ষা করলে অগ্রহণযোগ্য। দেখা হয় না পরীক্ষা নিরিক্ষার পত্র। সব ভুল বলে, আবার ছুড়ে মারা হয় রোগীর দিকে।
হাসপাতালে ভর্তি রোগীর এক স্বজন পানখালী গ্রামের রেবেকা বেগম সাংবাদিকদের বলেন, এখানে আমরা আজ আট দিন। শুক্রবার আমার রোগীকে ছাড়াপত্র দিয়েছেন। আমার রোগীর জরায়ুর অপারেশন করা হয়েছে।চালনা ক্লিনিক থেকে ডাঃ সন্তোষ স্যার থেকে কোন ডাক্তার দিয়ে অপারেশন করেছেন। আমরা গরীব মানুষ অনেক টাকা খরচ হয়েছে। অপরেশনের তিন দিন পরে এ হাসপাতালে আমরা এসে ভর্তি হই। তিনি আরো বলেন, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারা ঠিক মত রোগীর প্রতি খেয়াল রাখেনা। ডাক্তারদের ডিউটি চলাকালিন রুমে পাওয়া যায় না। তারা এচায়ের দোকানে ওচায়ের দোকানে, চায়ের আড্ডায় বসে সময় কাটায়। তাছাড়া এ হাসপাতালে অধিকাংশ অল্প বয়সের নার্স। পুরনো নার্স রয়েছে কয়েক জন। পুরনো নার্স যারা তারা খুব ভালো। কিন্তু, নতুন কিছু সুন্দরী নার্সদের কাছে একটি বিষয় বুঝতে না পারলে,পরে সেই বিষয় নিয়ে তার কাছে গেলে রাগারাগি করেন। উপরোক্ত সকল অভিযোগ নিয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালার নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি এখানে সাত মাসের মত, এখানে আমি আসার পূর্বে অনেক সমস্যা ছিলো, সেগুলো পুরোপুরি সমাধান না করতে পারলেও, কিছু কিছু সমাধান করছি। তাছাড়া ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে আমাকে কেহ কিছু বলি নাই। আমার কাছে কেহ এমন অভিযোগ নিয়ে আসিনি। তবে এটা যদি সত্য হয়, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবো।
তিনি আরো বলেন,আর একটি বিষয়, হাসপাতালের এ্যাম্বুলেন্স নিয়ে যে কথা হয়েছে বা হচ্ছে, আমি যতটুকু জানি অতিশীঘ্র সরকারী চালকের জন্য নিয়োগ হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় খাবারের বিষয়টি নিয়ে,আমি নিজে বার বার বলেছি। আমি বর্তমান দায়িত্বরত টিকাদারকে খাবারের বিষয় দু”বার চিঠিও দিয়েছি। তারা আমাকে কোন সাড়া দেয়নি। আমি এ বিষয়, উপর মহলকে অবগত করেছি। আসা করি বিষয়টি উপর মহল ওনারা দেখবেন। তাছাড়া আমি প্রতিদিন খাবারের তালিকা দেখি এবং খাবারের মালামাল আমার হাসপাতালের কর্তৃপক্ষ বুঝে নেন।

দাকোপে অর্ধ কোটি টাকার ব্রীজ জনসাধরনের কোন কাজে আসছে না
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে ভদ্রা নদীর ওপর গার্ডার ব্রীজ নির্মান কাজ সাত বছরেও শেষ হয়নি। মূল ব্রীজের কাজ সম্পন্ন হলেও ব্রীজের সংযোগ সড়কের সুরক্ষাদেয়াল ভেঙে দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে। কবে আবার কাজ শুরু হবে তা কেউ জানেনও না। ফলে প্রায় অর্ধ কোটি টাকার ব্রীজটি জনসাধরনের কোন কাজে আসছে না। ব্রীজটির সংযোগ সড়ক নির্মিত হলে মোংলা পোর্ট ও উপজেলা সদরের সাথে সাতটি ইউনিয়নের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে। এ ছাড়া পাশর্^বর্তী উপজেলা পাইকগাছা, কয়রা থেকে মোংলা বন্দরের সঙেও যোগাযোগ ব্যবস্থা অনেকটা সুগম হবে। প্রত্যক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন।
স্থানীয় সরকার উপজেলা প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তর সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ ৯টি ব্রীজ নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার কালিনগর জিসিÑখুটাখালী জিসি রাস্তায় শুন্য চেইনেজে শিংজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ভদ্রা নদীর উপর পিসি গার্ডার ব্রীজটি নির্মিত হয়েছে। ব্রীজটির দৈর্ঘ্য ৩০১ দশমিক ৪০ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৩ মিটার। এ ছাড়া সংযোগ (ভায়াডাক্ট) সড়ক ১৪০ দশমিক ১৬ মিটার। ২০১৬-১৭ অর্থ বছরে ব্রীজটি নির্মানের জন্য দরপত্র আহবান করা হলে পুরানো পল্টন ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান পিটিএসএল মৈত্রী (প্রাঃ) লিমিটেট কাজটি বাস্তবানের দায়িত্ব পায়। কাজটির প্রাক্কলিত মূল্য ছিলো ৩৭ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ৮৫৫ টাকা। ২০১৬ সালের ১৫ আগস্ট ব্রীজটি নির্মান কাজ শুরু হয় এবং ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারী মধ্যে কাজটি শেষ করার কথা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি নির্ধারিত সময় কাজটি শেষ করতে না পারায় কয়েক বার বর্ধিত সময় অনুমোদন করেন এলজিইডি। তারপরও কাজটি শেষ না হওয়ায় ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল হয়। পুনরায় ব্রীজের অসমাপ্ত কাজের জন্য ২০১৯-২০ অর্থবছরে দরপত্র আহবান করলে বরিশালের নতুন ঠিকাদার মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজের মেহেদি হাসান চৌধুরী কাজটির দায়িত্ব পায়। কাজটি প্রক্কলিত মূল্য ধরা হয় ১২ কোটি ১১ লাখ ৯২ হাজার ৩৮৮ টাকা। এদিকে নির্মাণাধীন ব্রীজের সংযোগ সড়কে বালু ভরাটের সময় দুই পাশের সুরক্ষা দেয়াল (রিটেইনিং ওয়াল) ভেঙে পড়ায় দীর্ঘ এক বছরেরর বেশি কাজ বন্ধ রয়েছে। কবে আবার কাজ শুরু হবে কবেই বা শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে অর্ধ কোটি টাকার ব্রীজটি জনসাধারনের কোন কাজে আসছে না।
কামারখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বর স্বপন কুমার মন্ডল জানান, পৃথক তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত এই উপজেলা। দ্বীপ তিনটি পানি উন্নয়ন বোর্ডের ৩১, ৩২ ও ৩৩ নম্বর পোল্ডার নামে পরিচিত। এখানে একটি পোল্ডার থেকে অন্য পোল্ডারে যেতে হলে খেয়া পারাপারে সংখ্যাই বেশি। ব্রীজটির সংযোগ সড়ক নির্মিত হলে ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এলাকার ব্যবসা বাণিজ্যের গতিও বাড়বে। কৃষকের ফসলের দামও বৃদ্ধি পাবে। ফলে কৃষকরা অনেক লাভবান হবেন বলে তিনি মনে করেন। তা ছাড়া ব্রীজটির পশ্চিম পাড়ে ৩২ নম্বর পোল্ডারে রয়েছে কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন এবং পূর্ব পাড়ে ৩৩ নম্বর পোল্ডারে রয়েছে দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, বাজুয়া ও বানীশান্তা ইউনিয়ন।
শ্রীনগর নব জাগ্রত যুব সংঘের সভাপতি সমাজ সেবক শিক্ষক প্রসেনজিৎ রায় বলেন, উপজেলার ঐতিয্যবাহী কালিনগর বাজার সংলগ্ন ভদ্রা নদীর উপর ব্রীজটি সচল হলে উপজেলার পোল্ডার সমূহের মধ্যে যোগাযোগ ব্যবস্থার কাঙ্খিত উন্নয়ন হবে। ব্যবসায়ীদের মালামাল পরিবহন সহজতর হবে ও নানাবিধ সুযোগ তৈরি হবে। দ্রুততম পরিবহন ব্যবস্থা সৃষ্টির ফলে এলাকায় আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। ফলে নানামুখি কৃষিজ উৎপাদনের সম্ভাবনার সৃষ্টি করবে। এলাকার সার্বিক পরিবেশ আধুনিকায়নসহ সেতুটি উন্নয়ন অগ্রযাত্রায় বহুমাত্রিক সম্ভাবনার সৃষ্টি করবে।
এবিষয়ে স্থানীয় সরকার উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম জাহাঙ্গীর আলম জানান, নকসা ত্রুটির কারণে বর্তমানে ব্রীজের সংযোগ সড়কের কাজ সাময়িক স্থগিত রয়েছে। নকসার ত্রুটি সংশোধন হয়ে গেছে এবং সেগুলো উপরে পাঠানো হয়েছে। আগামী জুলাই বা আগস্টে নতুন করে টেন্ডার হলেই আবার কাজ শুরু হবে।

শ্রমিকদের একাউন্টে অতিরিক্ত টাকা, আনন্দে ও আতঙ্কে ঈদ কেটেছে শ্রমিকদের
আসাদ, দিঘলিয়া:
দিঘলিয়ায় অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের পাওনা টাকা থেকে কয়েক গুণ বেশি টাকা মোবাইল একাউন্ট এর মাধ্যমে শ্রমিকদের হাতে পৌঁছে গেছে । অতিরিক্ত টাকার রহস্য কেউ না জানলেও আনন্দে ও আতঙ্কে ঈদ কেটেছে শ্রমিকদের। আবার অনেকে টাকা উত্তোলন করতে না পেরে দৈন্য-দশায় ঈদ কাটিয়েছেন।

সংশ্লিষ্ট শ্রমিকদের সূত্রে জানা যায়, অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় দিঘলিয়া উপজেলায় কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ৮৬৬ জন শ্রমিকের কাজ শেষে মোবাইল একাউন্টের মাধ্যমে ঈদের পূর্বে পাওনা ১৪ হাজার ৪ শত টাকা পরিষদের কথা থাকলেও নগদ একাউন্ট এর মাধ্যমে প্রতিটি শ্রমিকের একাউন্টে ৭২ হাজার টাকা পেয়েছেন । ঈদের পূর্বে অতিরিক্ত টাকা পেয়ে শ্রমিকদের একটি অংশ আনন্দে ঈদ উদযাপন করেছেন । অতিরিক্ত টাকা পাওয়া অনেকের মোবাইল একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের একটি অংশ ঈদের পূর্বে পাওনা টাকা উত্তোলন করতে না পেরে খোভ প্রকাশ করেছেন । মোবাইল একাউন্ট থেকে টাকা উত্তোলনকৃত শ্রমিকদের আনন্দের পাশাপাশি আতঙ্ক কাজ করেছে অতিরিক্ত টাকা ভবিষ্যতে ফেরত দেওয়ার ভয়ে। দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নে শ্রমিকদের অতিরিক্ত অর্থ প্রাপ্তির ঘটনা ঘটেছে। কিভাবে বিপুল অঙ্কের এ অর্থ শ্রমিকদের মোবাইলে চলে এলো তা এখনো জানা যায়নি। বেশী টাকা মোবাইলে পেয়ে খুবই খুশি মনে কেউ সম্পূর্ণ ৭২ হাজার, আবার কেউ ৫০ হাজার টাকা ক্যাশ আউট করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিচার্জ বন্ধ করে দেয় বলে জানা যায়। শ্রমিকদের একটি অংশ জানায় অতিরিক্ত অর্থ ফেরত না দেওয়ার জন্য প্রয়োজনে আইনের আশ্রয় নেবে তারা। শ্রমিকদের মোবাইল একাউন্টে অতিরিক্ত অর্থ চলে আসার কারন এখনো জানা যায়নি। তবে কর্মসূচির সাথে সংশ্লিষ্টরা এ অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে শ্রমিকদের অ্যাকাউন্টেকে ব্যবহার করেছেন বলে অনেকে ধারণা করছেন।

দিঘলিয়ার সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল বলেন, বিষয়টি শোনা মাত্রই শ্রমিকদের সাথে যোগাযোগ করেছি এবং অতিরিক্ত অর্থ খরচ না করার জন্য অনুরোধ করেছি, তবে কেউ কেউ অতিরিক্ত অর্থ পেয়ে ফ্রিজ ও মোবাইল ক্রয় করেছে বলে জানান ।

উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আমাদের দপ্তরের কোন ভুল হয়নি ব্যাংক অথবা নগদ কর্তৃপক্ষ এ ভুল করেছে এর দায় আমরা নিতে পারি না। ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত টাকা ফেরত চাওয়া হয়েছে বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন , কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের একাউন্টে অতিরিক্ত অর্থ প্রাপ্তির বিষয়টি শুনেছি। তৎক্ষণাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কে শ্রমিকদের সাথে কথা বলার জন্য জানিয়েছি। শ্রমিকদের একাউন্টে কিভাবে অতিরিক্ত টাকা এসেছে সে বিষয়টি আমি অবগত নই। ঈদের ছুটির পর অফিস খুললেই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

খুলনায় তারুণ্যের সমাবেশ সফলে নগর যুবদলের প্রস্তুতিসভা আজ
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে আজ সোমবার (০৩ জুলাই) বিকেল ৩টায় নগরীর ৬নং কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবদলের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দসহ থানা, ওয়ার্ড ও ইউনিয়নের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গত ১৪ জুন চট্টগ্রাম বিভাগে সমাবেশ আয়োজনের মধ্যদিয়ে তারুণ্যের সমাবেশ শুরু হয়েছিল; যা ২২ জুলাই ঢাকায় শেষ হবে।

 

 

বাগেরহাটে কাঁচা মরিচের কেজি ৮০০ টাকা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। মাত্র তিনদিনের ব্যবধানে ৪০০ টাকার কাঁচা মরিচ এখন কেজিপ্রতি ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম হওয়ায় অতি প্রয়োজনে কেউ কেউ ১০০ গ্রাম ও ২০০ গ্রাম কাঁচা মরিচ কিনে বাড়ি ফিরছেন।

বিক্রেতারা জানান, মোকামে মরিচের সংকট থাকায় বেশি দামে কিনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

শনিবার বিকেলে বাগেরহাট শহরের প্রধান বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজি ও তরকারির দোকানে কাঁচা মরিচ নেই। মাত্র তিন থেকে চারটি দোকানে মরিচ রয়েছে। দাম বেশি এবং আড়তে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অন্য ব্যবসায়ীরা কাঁচা মরিচ কিনতে পারেননি।

স্থানীয় হোটেল ব্যবসায়ী জুয়েল শেখ বলেন, খাবার হোটেলের জন্য আধা কেজি কাঁচা মরিচ কিনতে এসে দেখলাম ৮০০ টাকা এক কেজি মরিচের দাম। তাই ১০০ গ্রাম ৮০ টাকায় কিনে নিলাম। এর আগে কখনও এত টাকা দাম শুনিনি।

জাহিদুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ঈদের দুদিন আগে ৩০০ টাকা কেজি ছিল। আজকে ৮০০ টাকা কেজি হয়েছে। রাতে নাকি হাজার হয়ে যাবে। মানুষরে পাগল পাইছে।

বাগেরহাট শহরের খুচরা সবজি বিক্রেতা শাহিন বলেন, আড়ৎ থেকে সাড়ে ছয়শ থেকে ৭শ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছে। আড়ত থেকে কেনা মরিচে আবার কিছু নষ্ট হয়। এই কারণে আমাদের ৮০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ক্রেতারা এখন ১০০ গ্রামের চেয়ে বেশি কিনে না। অনেকে আবার দাম শুনে চলে যায়। এখন ২ থেকে ৩ কেজি কাঁচা মরিচ বিক্রি করতে দুদিন সময় লাগে। এই সময়ে অনেক কাঁচা মরিচ নষ্ট হয়ে যায়।

বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার বলেন, শুধু বাগেরহাট নয়, সারাদেশে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট থাকলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।

 

পুকুরে ভাসছিল দুই কিশোরের মরদেহ
যশোর অফিস
যশোরের ঝিকরগাছায় একটি পুকুর থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুলাই) বিকেলে উপজেলার নাভারণ দক্ষিণপাড়া মাঠের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো বেলেরমাঠ গ্রামের মহাসিন হোসেনের ছেলে পরশ হোসেন (১২) ও সাগর হোসেনের ছেলে সৈকত হোসেন (১২)। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয়রা জানান, রোববার মাঠে অন্যদের সঙ্গে ফুটবল খেলছিল পরশ ও সৈকত। খেলা শেষে তারা পুকুরে গোসল করতে নামে। সেখানেই ডুবে তাদের মৃত্যু হয়েছে।

নাভারণ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাতিজা স্প্রে করার জন্য পুকুর থেকে পানি নিতে এসে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে আমাকে ফোন করলে ঘটনাস্থলে এসে পুলিশকে জানাই।’
বেলেরমাঠ এলাকার সেলিম রেজা বলেন, বাড়ি থেকে সাইকেল নিয়ে গোসলের উদ্দেশ্যে বের হয়েছিল পরশ ও সৈকত।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

‘কাঁচা ঝালের দাম এতো কুনুদিন দেকিনি’
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার বাজারে কাঁচামরিচের দাম হঠাৎ বাড়লেও একদিনের ব্যবধানে তা অর্ধেকে নেমেছে। শনিবার (১ জুলাই) পাইকারি বাজারে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রোববার (২ জুলাই) ৩৫০ থেকে ৪৭৫ টাকার মধ্যে ওঠানামা করতে দেখা গেছে।

আড়তদাররা বলছেন ঈদের কারণে আমদানি কম থাকায় দাম কিছুটা বেড়েছিল। তবে আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছে। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চুয়াডাঙ্গা শহরের নিচের বাজারে (কাঁচামাল পট্টি) কাঁচামরিচ কিনতে আসা খাইরুল ইসলাম বলেন, ‘কাঁচামরিচের দামের যে ঊর্ধ্বমুখী তাতে গত কয়েকদিন ভয়েই কিনিনি। রবিবার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম অন্য সব পণ্যকে ছাড়িয়ে গেছে। তবে আজ দাম কিছুটা কমেছে।’
একই বাজারের কাঁচামরিচ বিক্রেতা মহসীন আলী বলেন, ‘গরম ও বৃষ্টিপাতের কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ঈদের কারণে আমদানিও বন্ধ ছিল। এতে পণ্যটির দাম বেড়েছে। তবে গতকালের চেয়ে আজ মোকামে কাঁচামরিচের দাম কিছুটা কম। ৬০০ টাকার মরিচ আজ ২০০ টাকা কম হয়ে ৪০০ টাকা হয়েছে। এ সপ্তাহে আরও কমবে।’
কাঁচামালের আড়তদার মাজিদ হোসেন কিটু জাগো নিউজকে বলেন, ‘কাঁচামালতো আমদানি বাড়লে দামও পড়ে যাবে। তবে আমার জীবনে কাঁচা ঝালের (মরিচ) দাম এতো কুনুদিন দেকিনি (দেখিনি)।’

চুয়াডাঙ্গা কাঁচামাল আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি ও আমদানিকারক শাহ আলম বলেন, তুলনামূলকভাবে কাঁচামরিচের দাম কমেছে। আশা করি দু-একদিনের দাম স্বাভাবিক হয়ে আসবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, আমরা বাজার মনিটরিং অব্যাহত রেখেছি। ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার কাজ চলছে।

স্থিতিশীল সবজি বাজার, একলাফে কাঁচা মরিচের দাম ৮০০
স্টাফ রিপোর্টার
খুলনায় এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি কাঁচা মরিচের দাম বেড়েছে ৫৬০ টাকা। গত সপ্তাহে ২৪০ টাকায় বিক্রি হলেও প্রতি কেজি মরিচ এখন বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। দামের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে কাঁচা মরিচ।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি না হলে কাঁচা মরিচের দাম আরও বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। এদিকে আকাশচুম্বি দামের কারণে অনেক সবজি বিক্রেতা এখন আর কাঁচা মরিচ দোকানে তুলছেন না।
একাধিক বাজার ঘুরে দেখা যায়, বেশ কয়েকদিন ধরে কাঁচা মরিচের দাম ক্রমাগত বাড়ছে। ২৫ জুন খুলনার প্রায় সব বাজারে ২৪০ টাকায় বিক্রি হয়েছে মরিচ। এখন সেটি ৮০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
সোনাডাঙ্গা পাইকারি বাজারের আড়ৎদার আসলাম হাওলাদার বলেন, কয়েকদিন ধরে বাজারে মরিচ নেই বললেই চলে। তার ওপর অবিরাম বৃষ্টির কারণে বাজারে মরিচ এখন আসছে না। যা আসছে তা নিয়ে খুচরা বিক্রেতাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যাচ্ছে। অধিক দাম নিয়ে বিক্রেতারা খুচরা বিক্রেতাদের কাছে মরিচ বিক্রি করছেন। ফলে খুচরা বিক্রেতারাও বাজারে সেই দামে মরিচ বিক্রি করছেন।
টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রবিউল বলেন, বাজারে অন্যান্য সবজির দাম বাড়েনি। গত সপ্তাহের মতো এ সপ্তাহে একই দামে বিক্রি হচ্ছে বেগুন, কুশি, কাঁকরোল, পেঁপেসহ প্রায় সব সবজি।
বাজারে বেগুন বিক্রি হয়েছে ৪০-৬০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, করলা ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, কুশি ৬০ টাকা, পটল ৪০-৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, টমেটো ৮০ টাকা, কচু ৭০ টাকা, কচুর মুখি ৭০ টাকা ও বরবটি ৬০ টাকা।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী সাগর মৃধা বলেন, খুলনার প্রায় সব বাজারেই এখন সবজির দাম কম। বৃষ্টির পরিমাণ যত বাড়বে সবজির দাম ততই কমবে। তবে এ ব্যবসায়ী বলেন, কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় এখন আর কেউ মরিচ তুলছেন না। এতো দাম দিয়ে কিনে শেষে লোকসান হতে পারে এ আশঙ্কা বিরাজ করছে।
নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারের মুরগি বিক্রেতা মুন্না বলেন, ঈদের কারণে ব্রয়লার কেজিতে ১০ টাকা বেড়েছিল। কিন্তু ঈদের পরদিন আবার ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী ২২০ টাকা, লেয়ার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।