Home আঞ্চলিক প্রত্যেকটা নেতাকর্মীকে নিজে প্রার্থী হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে:আব্দুল খালেক

প্রত্যেকটা নেতাকর্মীকে নিজে প্রার্থী হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে:আব্দুল খালেক

16

খবর বিজ্ঞপ্তি।।
প্রত্যেকটা নেতাকর্মীকে নিজে প্রার্থী হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে। জনগনকে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
রবিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, যুবকরাই সমাজের প্রান। অতএব সমাজের দেশ বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র, গুজব ও মথ্যিার সমুচিত জবাব দিয়ে যুবলীগের নেতা কর্মীরা এই নির্বাচনে নৌকার বিজয়ে কাজ করবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে তাদের কাছে। গত পাঁচ বছরে খুলনা সিটি কর্পোরেশনের যে উন্নয়ন কাজ হয়েছে তাও তুলে ধরতে হবে মানুষের সামনে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জি: মৃণাল কান্তি জোয়ার্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান বাবু, উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো: রায়হান ফরীদ, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহাফুজুর রহমান সোহাগ প্রমুখ।
মত বিনিময় সভা শেষে নেতৃবৃন্দ নগরীর স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস মোড়, ডাক বাংলা মোড়ে প্রচারনা চালান নেতৃবৃন্দ। এছাড়াও নেতৃবৃন্দ সন্ধ্যায় নগরীর নিউ মার্কেট এলাকায় নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করেন।