Home আঞ্চলিক সাতক্ষীরা দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার চেষ্টায় থানায় মামলা

সাতক্ষীরা দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার চেষ্টায় থানায় মামলা

33

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
সাতক্ষীরার দেবহাটা চাঁদপুরে জমি জায়গা বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে রিনা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় এজাহার দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার ২ই জুন সকাল আনুমানিক ৬.৩০ ঘটিকার সময় দেবহাটা থানার চাঁদপুর শেখ পাড়া গ্রামে ভুক্তভোগী জাহাঙ্গীর গং এর ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক কায়েস গং কলাগাছ কাটার সময় বাধা দিলে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে দেশীয় দা, শাবল, লোহার রড, বাশের লাটি দিয়ে বেআইনী জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারন জখম, রক্তাত্ব কাটা জখম গুরুত্বর হাড় ভাঙ্গা জখম সহ জীবন নাশের হুমকিতে জাহাঙ্গীর গং এর বোন রিনা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ০১, তারিখঃ ০২/০৬/২০২৩ ইং। এই মামলায় আসামীরা হলেন, চাঁদপুর শেখপাড়া গ্রামের মৃত শেখ এরশাদ আলীর ছেলে, কায়েস হোসেন (২৮), ইমন হোসেন (২২), ইদ্রিস আলী (৩৫), আইয়ুব হোসেন (২৬), কামাল হোসেন (২৪) রিনা খাতুন এজাহারে উল্লেখ করেন, আমার ভাইদের ক্রয়কৃত জমিতে লাগানো কলাগাছ থেকে ০১ নং আসামী কায়েস হোসেন জোর পূর্বক কলাগাছ কাটতে শুরু করে তখন আমার ভাই জাহাঙ্গীর হোসেন আসামী কায়েসকে কলাগাছ কাটতে নিষেধ করলে বিবাদী কায়েস তার হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাই জাহাঙ্গীরের মাথায় লক্ষ্য করে কোপ দিলে মাথার বাম পাশে লেগে গুরুতর কাটা জখম হয় । আমার ভাই বিবাদী কায়েসের দায়ের কোপে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে পড়ে ডাক চিৎকার করতে থাকলে তার চিৎকার শুনে আমি নিজে, আমার অন্যান্য ভাই হাফিজুর রহমান, তৌহিদুর রহমান ও ভাবি খাদিজা খাতুনসহ দৌড়ে গিয়ে বিবাদীর হাত থেকে ভাই জাহাঙ্গীর হোসেনকে রক্ষা করতে গেলে অন্যান্য বিবাদীরাও হাতে ধারালো দা, লোহার রড, বাশের লাঠিসহ ঘটনাস্থলে এগিয়ে এসে ০২ নং বিবাদী ইমন হোসেন তার হাতে থাকা লোহার শাবল দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাই হাফিজুর এর মাথা লক্ষ্য করে আঘাত করলে তার আঘাতে আমার ভাই হাফিজুর গুরুতর জখম হয়। ভাই হাফিজুর বিবাদীর হাতে মারখেয়ে মাটিতে পড়ে গেলে ০৩ নং আসামী ইদ্রিস আলীর হাতে থাকা লোহার শাবল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করলে মাথা সরিয়ে নিলে উক্ত আঘাত বাম পাশের ঘাড়ে লেগে গুরুতর হাড় ভাঙ্গা জখম হয় । আমার ছোট ভাই তৌহিদ ও ভাবি খাদিজা বিবাদীদের হাত থেকে ভাই জাহাঙ্গীর ও হাফিজুরকে রক্ষা করতে গেলে ০৪ নং বিবাদী আইয়ুব হোসেন ০১ নং আসামী কায়েস এর নিকট থেকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে তৌহিদুরকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ দিলে উক্ত কোপ তৌহিদুরের মাথার পিছন পাশে লেগে গুরুত্বর রক্তাত্ব কাটা জখম হয় এবং ০৫ নং আসামী কামাল হোসন তার হাতে থাকা লোহার শাবলের ধারালো মাথা দিয়ে খাদিজাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করলে উক্ত আঘাত খাদিজার মাথার সামনের অংশে লেগে গুরুত্বর রক্তাত্ব কাটা জখম হয়। এবং পুনরায় আঘাত করলে উক্ত আঘাত ডান চোখের উপরিভাগে লেগে রক্তাত্ব হাড় কাটা জখম হয়। এ সময় খাদিজা অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে ০১ নং আসামী খাদিজাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কোপ মেরে বাম পায়ের হাটুর নিচে রক্তাত্ব কাটা জখম করে। বিবাদীদের হাতে মার খেয়ে আমার ভাইয়েরা জীবন বাচানোর জন্য ডাক চিৎকার করতে থাকলে তাদের ডাক চিৎকার শুনে উল্লেখিত স্বাক্ষীগন সহ স্থানীয় অন্যান্য লোকজন ও আমি নিজে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে বিবাদীরা তাদের হাতে থাকা ধারালো দা, লোহার শাবল, বাশের লাঠি উচু করে উচ্চ স্বরে হুমকি প্রদান করে যে, পরবর্তীতে সময় সুযোগ পেলে আমার ভাই ও পরিবারের লোকজনদের কে খুন জখম সহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে বলে ঘটনাস্থল থেকে চলে যায়। আমার ভাই ভাবীদের অবস্থা আশংকা জনক হওয়ায় স্বাক্ষীদের সহযোগীতায় আমি তাদের কে নিয়ে চিকিৎসার জন্য দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা জখমীদের অবস্থা দেখে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য পরামর্শ প্রদান করে। আমি তখন দ্রুত এ্যাম্বুলেন্স যোগে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইদের আঘাতের অবস্থা দেখে আরো উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। আমি তখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২টি এ্যাম্বুলেন্স নিয়ে ভাই ভাবিদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। আমার ভাই ভাবিরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অবস্থ্য়া চিকিৎসাধীন আছে। আমার ভাই জাহাঙ্গীর ও ভাবী খোদেজার অবস্থা খুবই আশংকা জনক। এ মামলার বাদী রিনা খাতুন আরোও বলেন, দেবহাটা থানার ওসি সহ পুলিশ সুপারের এর কাছে অতি দ্রুত আসামীদের আটক পূর্বক আইনানুগ ব্যবস্থার গ্রহনের জোর দাবি জানাচ্ছি। এ বিষয় দেবহাটা থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন আসামীরা পলাতক, তবে তাদের দ্রুত আটক করার চেষ্টা অব্যহত রয়েছে।