Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

143

 

জাতীয় পার্টির মধুকে হুমকি, নিরাপত্তা দেয়নি প্রশাসন

ইয়াসিন আহমেদ জীবু

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচনকে কেন্দ্র করে মেয়র প্রার্থীদের অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। এমন সময় জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বললেন তার ওপর হুমকির কথা। প্রসাশনকে জানালেও পাননি নিরাপত্তার নিশ্চয়তা অভিযোগ তার।

৩ জুন শনিবার নির্বাচনী প্রচারণার ৯ম দিনে সকাল থেকেই মাঠে নেমেছেন মেয়র প্রার্থীরা। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, বানরগাতি বাজার ও ১৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মধু। নির্বাচনী প্রচারণার মাঝে হুমকির এ অভিযোগ তোলেন তিনি। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাকে বিভিন্ন হুমকির শিকার হতে হচ্ছে, আছেন নিরাপত্তা শঙ্কায়। নিরাপত্তার আশায় পুলিশ কমিশনারের শরণাপন্ন হলে তারা বলেছেন নিরাপত্তা দেয়া সম্ভব নয়।

বিগত কয়েকদিনের প্রচারণায় মধু আওয়ামীলীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন। নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগকালে মধু বলেন, জনগন যদি ভোট দেয়ার অধিকার পায় তাহলে লাঙ্গল জিতবে, নৌকা ডুববে এবার। এছাড়াও খালেক মেয়র থাকাকালীন বাজেটের টাকায় সুদ পেতে উন্নয়ন কাজ না করে ব্যাংকে রেখেছে বলে দাবী করেন তিনি। আজ নিরাপত্তার বিষয়ে মধু বলেন, তারা সরকার দলীয় লোক যা খুশি করতে পারেন।

তবে নৌকা প্রতীকের প্রার্থী খালেক বলেন, আওয়ামীলীগের আমলে নির্বাচন সুষ্ঠু হয় বলেই আমি ২০১৩ সালের নির্বাচনে হেরেছি। এরপর জনগণের চাওয়ায় আবার মেয়র হয়েছি। আর করোনায় ২ বছর পিছিয়ে যাওয়ায় খুলনার উন্নয়ন সেভাবে দৃশ্যমান না। চলমান কাজ গুলো শেষ হলে আগামী ৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে খুলনার উন্নয়ন। নির্বাচনে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখছেন না আর জনগণের সমর্থন থাকায় কাওকে ভয় ও পাচ্ছেন না তিনি।

এদিকে উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) রাশিদা বেগম দৈনিক খুলনাঞ্চলকে জানান, নিরাপত্তা নিশ্চিতে শফিকুল ইসলাম মধুকে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তাছাড়া, মধুকে পূর্বে বলা হয়েছে তিনি কবে কোন এলাকায় প্রচারণায় যাবেন তা অবগত করতে কিন্তু তিনি তা করেননি।

উপ পুলিশ কমিশনার আরো বলেন, আমরা নিয়জিত আছি তাদের নিরাপত্তা নিশ্চিতে। কোনো প্রার্থীকেই নিরাপত্তা দিতে সমস্যা নেই, তবে যোগাযোগ স্থাপন না করলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। প্রতিটি থানার ওসি নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত আছে।

১২ জুন কেসিসি নির্বাচনের বাকি আছে মাত্র ৮ দিন। নির্বাচনী প্রচারণায় ব্যস্ততম সময় পার করছেন প্রার্থীরা। জাতীয় পার্টির মধুর পাশাপাশি আজ নগরীর বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন আওয়ামীলীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও ইসলামী আন্দোলনের আব্দুল আওয়াল।

মতবিনিময় ও পথসভায় তালুকদার আব্দুল খালেক
অপপ্রচার আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো যাবে না
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, অপপ্রচার আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো যাবে না। এদেশের জনগণ সংকল্প করেছে আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করে খুলনা তথা দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, যারা আমার কথাকে নানা ভাবে অডিও এবং ভিডিও পাইরেসি করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপতৎপরতায় মেতে উঠেছে, তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। খুলনার মানুষ জানে আমি কোন ধরনের মানুষ। ১২ জুন ভোট বিপ্লবের মাধ্যমে এ সকল ষড়যন্ত্রে উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি খুলনাবাসিসহ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতি বিশেষ নজরদারি রাখতে হবে। যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শনিবার সকালে ২৬নং ওয়ার্ডের বানরগাতি বাজার, পুরাতন গল্লামারী রোড, কোবা মসজিদ, আন্দিরপুকুর, পশ্চিম বানিয়া খামার মেইন রোড, বিহারী কলোনী, বাঁশতলা, বসুপাড়া, আমতলা এবং ২৫ নং ওয়ার্ডের ইসলাম কমিশনারের মোড়, সোহরাওয়ার্দ্দী কলেজ রোড, শান্তিবাগ, বসুপাড়া এতিমখানা, সিদ্দিকীয় মহল্লাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নারী উদ্যোক্ত, পূজা উদযাপন পরিষদ, খুলনা ভিশন, শিক্ষক, বরিশাল কল্যাণ সমিতি, ধর্মসভা মন্দিরে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি কাজি আমিনুল হক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আকবর টিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহাজাদা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, খুলনা ভিশনের এমডি ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, অধ্যা. রুনু ইকবাল বিথার, এস এম আকিল উদ্দিন, হায়দার আলী খোকন, শামীমা রহমান শীলু, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মো. সফিকুর রহমান পলাশ, গোলাম মওলা সানু, মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস, মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, জেলা সাধারণ সম্পাদক সুজিত সাহা, বিমান সাহা, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, মো. শওকাত হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, আইরিন চৌধুরী নীপা, চিশতী মুস্তারী বানু, মনোয়ারা খাতুন শিউলি, তারানা তাবাসুম শোভা, শামসুন্নাহার শিমুল, আখি আক্তার প্রমূখ। ##

খুলনার মানুষের সুখ-দুঃখের সাথী তালুকদার খালেকেই নগর পিতা করতে হবে: বাবূল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, খুলনার উন্নয়নে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তালুকদার আব্দুল খালেক খুলনার মানুষের সুখ-দুঃখের সাথী তাকেই নগর পিতা করতে হবে। আর সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন কর্মবীর জননেতা তালুকদার আব্দুল খালেকের কোন বিকল্প নেই। খুলনার উন্নয়নে তিনিই একমাত্র মানুষের পাশে থেকে কাজ করেছেন। তালুকদার আব্দুল খালেকের মতো সৎ, সাহসী ও কর্মবীর নগর পিতা আমাদের প্রয়োজন। তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা আপনাদের নাগরিক দায়িত্ব। আগামী ১২ জুন ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে সকলের নাগরিক দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার সকালে নগরীর খালিশপুর ৯ ও ১৮নং ওয়ার্ডে পথসভা ও মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহাবুব আলম সোহাগ, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, মো. খসরুল আলম, কাজী এনায়েত আলী আলো, মোল্লা হায়দার আলী, মো. শাহজাহান জমাদ্দারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় ও পথসভায় তালুকদার আব্দুল খালেক
অপপ্রচার আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো যাবে না
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, অপপ্রচার আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো যাবে না। এদেশের জনগণ সংকল্প করেছে আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করে খুলনা তথা দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, যারা আমার কথাকে নানা ভাবে অডিও এবং ভিডিও পাইরেসি করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপতৎপরতায় মেতে উঠেছে, তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। খুলনার মানুষ জানে আমি কোন ধরনের মানুষ। ১২ জুন ভোট বিপ্লবের মাধ্যমে এ সকল ষড়যন্ত্রে উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি খুলনাবাসিসহ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতি বিশেষ নজরদারি রাখতে হবে। যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শনিবার সকালে ২৬নং ওয়ার্ডের বানরগাতি বাজার, পুরাতন গল্লামারী রোড, কোবা মসজিদ, আন্দিরপুকুর, পশ্চিম বানিয়া খামার মেইন রোড, বিহারী কলোনী, বাঁশতলা, বসুপাড়া, আমতলা এবং ২৫ নং ওয়ার্ডের ইসলাম কমিশনারের মোড়, সোহরাওয়ার্দ্দী কলেজ রোড, শান্তিবাগ, বসুপাড়া এতিমখানা, সিদ্দিকীয় মহল্লাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নারী উদ্যোক্ত, পূজা উদযাপন পরিষদ, খুলনা ভিশন, শিক্ষক, বরিশাল কল্যাণ সমিতি, ধর্মসভা মন্দিরে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি কাজি আমিনুল হক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আকবর টিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহাজাদা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, খুলনা ভিশনের এমডি ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, অধ্যা. রুনু ইকবাল বিথার, এস এম আকিল উদ্দিন, হায়দার আলী খোকন, শামীমা রহমান শীলু, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মো. সফিকুর রহমান পলাশ, গোলাম মওলা সানু, মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস, মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, জেলা সাধারণ সম্পাদক সুজিত সাহা, বিমান সাহা, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, মো. শওকাত হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, আইরিন চৌধুরী নীপা, চিশতী মুস্তারী বানু, মনোয়ারা খাতুন শিউলি, তারানা তাবাসুম শোভা, শামসুন্নাহার শিমুল, আখি আক্তার প্রমূখ। ##

মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে সদর থানা আ’লীগ ও আইনজীবী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার নগরীর পিসি রায় রোড, স্যার ইকবাল রোড, যশোর রোড, রামচন্দ্র দাস লেনসহ বিভিন্ন এলাকা ও মার্কেটে জনসাধারণের সাথে সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নেতৃবৃন্দ গণসংযোগ ও মতবিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগে উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. এনামুল হক, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. কে এম মিজানুর রহমান, এ্যাড. সাজ্জাদ আলী, সমীর কৃষ্ণ হীরা, এ্যাড. শফিকুর রহমান, এ্যাড. খোকন রায় দিলীপ, এমরানুল হক বাবু, এ্যাড. আশরাফ আলী পাপ্পু, এ্যাড. মেহেদী হাসান, আব্দুল কুদ্দুস মিয়া, এ্যাড. খোরশেদ আলম, এ্যাড. অশোক গোলদার প্রমূখ। ২৪ ও ২৭নং ওয়ার্ডে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন, অধ্যা. রুনু ইকবাল বিথার, আওয়ামী লীগ নেতা ফেরদৌস হোসেন লাবু, মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজু, কাউন্সিলর প্রার্থী রফিউদ্দিন আহমেদ রফিক প্রমূখ নেতৃবৃন্দ।

॥ মহানগর যুবলীগ ॥

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর নৌকা মার্কার প্রচারনা করেছে খুলনা মহানগর যুবলীগ এর নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। শনিবার বিকাল পাঁচটা থেকে নেতৃবৃন্দ নগরীর গল্লামারী থেকে প্রচারনা শুরু করে সোনাডাঙ্গা কাঁচা বাজার ও বাসষ্ট্যান্ড এলাকায় ভোট প্রার্থনা করে নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক এ্যাড: আল আমীন উকিল, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মোস্তফা শিকদার, বিপুল মজুমদার, সবুজ হাজরা, রফিকুল ইসলাম রফিক, মেহেদী হাসান রাসেল, এ্যাড: আব্দুল্লাহ আল মামুন সোহেল বিশ্বাষ, জব্বার আলী হীরা, রফিকুল ইসলাম রফিক, সোহান হোসেন শাওন, জনি বসু, জামাল শেখ, এ্যাড: মেহেদী হাসান, রাসেল সৈকত, সাদ আহমেদ খান, একরামুল শেখ, সুজল ঘোষ, মাসুদুর রহমান আকাশ, জিহাদ শেখ, ইকবাল, বাবু সাহা, বিদ্যুৎ নন্দী প্রমুখ।

॥ মহানগর ছাত্রলীগ ॥
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর পক্ষে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল শনিবার সকাল ১১ টায় নগরীর সাতরাস্তা মোড়, রয়েল মোড়, শান্তিধাম মোড়, দোলখোলা, ময়লাপোতা মোড় সহ আসেপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, মহানগর ছাত্রলীগ নেতা মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, খ ম হেলালুজ্জামান, ইয়াসিন আলী, মোঃ শাহিন, মেহেদী হাসান মান্না, মাহামুদুল ইসলাম সুজন, শেখ শান্ত ইসলাম, সোহান হোসেন শাওন, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, তরিকুল ইসলাম তুফান, বায়েজিদ সিনা, আবু হোসেন, মো. গালিব হোসেন, সংকর কুন্ডু, শেখ সাঈফ সাজিদ, জুয়েল শেখ, শাহরিয়ার রাব্বি, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদ, ইব্রাহিম শেখ, রাহুল শাহরিয়ার, বরকত হাওলাদার প্রমূখ নেতৃবৃন্দ।

॥ মহানগর যুবলীগ মহিলা লীগ ॥

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। গতকাল শনিবার দিনব্যাপী নগরীর গোবরচাকা মেইন রোড, গোবরচাকা ক্রস রোড, পল্লিমঙ্গল স্কুল, নবিনগর, খালাসিবাড়ী মসজিদ এলাকায় নৌকা প্রতীকের পক্ষে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী আইরিন চৌধরী নিপা, চিশতী মুশতারী বানু, নাজনীন নাহার বিউটি, তারানা তাবাসুম শোভা, আফরোজা রোজী, আখি আক্তার, চিশতী মুস্তারি রিমা, শারমিন ইসলাম মিথিলা, উম্মুর রেদা, বিপ্লবী, সামিরা সুলতানা, সবনম সোহেলী, রেহেনা পারভিন মনি, রূপা, রেহেনা মোর্তজা লিপি, ফারহানা আক্তার বিথী, জোসনা, রাকা, মৌ, মনি আক্তার, টুম্পা, শিউলি. নাহার, লিনা পান্ডে, জীবন, নাসিমা, সেতু, মুন্নি, শরিফা খাতুন, আন্নান মুন্নি মোহনা প্রমূখ নেতৃবৃন্দ।

॥ মহানগর কৃষকলীগ ॥

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকালে নগরীর ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের পক্ষে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন কৃষকলীগ নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক মো. মোন্তাকিম লালু, সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল, কৃষক লীগ নেতা মো. সামসুদ্দোহা বাঙালী, আবু বক্কর সিদ্দিকী বাবুল, মো. আবু নাঈম, মনিরুল ইসলাম গাজী, মো. আব্দুল হালিম আকন, দুলাল হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

॥ মহানগর তাঁতীলীগ ॥

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর তাঁতী লীগ নেতৃবৃন্দ। গতকাল শনিবার দিনব্যাপী নগরীর ২৩নং ওয়ার্ড এলাকায় মহানগর তাঁতী লীগের আহ্বায়ক এ্যাড. শামীম আহমেদ পলাশ ও সদস্য শেখ নজিবুল ইসলাম নজিবের নেতৃত্বে নেতৃবৃন্দ নৌকা প্রতীকে পক্ষে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীলীগ নেতা জয়নাল আবেদীন, শ্যামল দত্ত, ইঞ্জি. শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মিঠু, কে এম নাসির উদ্দিন তরু, মো. ইয়াসিন, সৈয়দ হাসানুর রহমান, ইঞ্জি. ইস্রাফিল, শেখ আসলাম প্রমূখ নেতৃবৃন্দ।

॥ মহানগর স্বেচ্ছাসেবক লীগ ॥

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। গতকাল শনিবার দিনব্যাপী নগরীর ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডের হাজী মহসিন রোড, রুপসা, নতুন বাজার, কাস্টমঘাট, গগন বাবু রোড এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম. এ. নাসিম ও সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজী ইউসুফ আলী মন্টু ও সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ’র পরিচালনায় গণসংযোগ করেন স্বেচ্চাসেবক লীগের নেতৃবৃন্দ। গণসংযোগকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের খুলনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোটারদের নিকট ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোজাহার হোসেন, মোঃ রাজিব হোসাইন, এস.এম আসিফ ইকবাল সবুজ, রুপম তালুকদার, মোঃ তাজমুল হক তাজু, মারুফ হোসেন, রবিউল ইসলাম প্রিন্স, কবির হোসেন, দিদারুল আলম, মোঃ আসাদুজ্জামান লিপন, রবিন্দ্রনাথ ধর, মোঃ জাকির হোসেন খোকন, জি এম নাসির উদ্দিন, মোঃ জাহাঙ্গীর হাসান, রফিকুর রহমান মারুফ, সাব্বির আহম্মেদ, লিটন মাহামুদ, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, হাফিজুর রহমান সুমন, মোঃ কবির হোসেন, এস. এম মেহেদি হাসান মান্না, মোঃ ইখতিয়ার উদ্দিন মোল্ল্যা, মোঃ নাসির উদ্দিন, মোঃ মারুফ চৌধুরী রিমন, মোঃ হাবিবুর রহমান হাবিব, হাফেজ মোঃ আশিকুর রহমান, মোঃ হুমায়ূন শিকদার, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোঃ আল-আমিন হাওলাদার, তানভীর ইসলাম সাব্বির, মো: শামীম হাওলাদার, মোঃ নাছির শেখ, মোঃ হানিফ, ইসরাফুর জামান খান শাকিল, মোঃ নাসির মৃধা, মোঃ মারুফ খান, জাহিদুল ইসলাম, সাব্বির আহমেদ, রানা, খান হুমায়ুন শিকদার, মোঃ রিপানুজ্জামান রিপন, মুন্সি সালাঊদ্দিন, ইজাজুল ইসলাম, মোঃ রাজ্জাক, জয় দত্ত, নবীরুল ইসলাম নয়ন, মোঃ রাজ্জাক, হানিফ শেখ, মোঃ রাজিব, তাজুল, মারুফ, সুমন, রাজু, রুবেল, ময়না, হামিম, রাশেদুজ্জামান রুবেল, আলী আজগর, আরজু শেখ, ইনজামুল ইসলাম খান, চিনময় মিত্র, আল আমিন, শেখ ইকবাল প্রমূখ।

॥ সাবেক ছাত্রলীগ ফোরাম ॥

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর পক্ষে নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা করেছে সাবেক ছাত্রলীগ ফোরাম নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকালে নগরীর পিকচার প্যালেসের মোড় থেকে শুরু করে আখতার চেম্বার, মাহাতাব চেম্বার, ডাক বাংলা, সিমেন্ট্রি রোড, ফুল মার্কেট, খানজাহান আলী রোড, শান্তিধামের মোড়, সামসুর রহমান রোড, জতিসংঘ পার্ক, সাত রাস্তার মোড় সংলগ্ন এলাকা পর্যন্ত জনসংযোগ ও পথসভায় প্রচারণা চালান সাবেক ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক ও খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, এ.এস.এম নুর আলম ময়না, শেখর রঞ্জন দেবনাথ, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, শেখ মোঃ সেলিম, মুন্সী আব্দুর রাজ্জাক, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, মৃনাল কান্তি বিশ্বাস, এ্যাড: জাকির উদ্দিন আহমেদ লিটন, ইসরাত আরা হীরা, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, শেখ নাজমুল হাসান, সৈয়দ মাসুদুর রহমান বাবু, নুরন্নাহার এ্যানি, সোনিয়া আক্তার, মোঃ রবিউল ইসলাম সবুজ, মোঃ সহিদুল ইসলাম সবুজ, বনি শরীফ,মোঃ আবুল হাশেম শামীম, আরবিনা শিকদার, জিএম কামরুল ইসলাম, মোঃ সাবির খান, দেবরাজ সরদার, সৈয়দ হাসান রহমান, শেখ মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, মোঃ আশরাফুল আলম, লব মল্লিক, এ.বি.এম এনামুল হক, সৈয়দ নাজিরুজামান, জেসমিন আক্তার জুঁই, মোঃ আল আমিন শুভ, সৈয়দ বরকত আলী রিপন, এসএম শাহরিয়ার, আজমিরা আলো, ওয়ালিমা জেরিন, লিটন মন্ডল প্রমুখ।

॥ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ॥

খুলনা মহানর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত ১৪দল সমর্থিত কেসিসি নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে প্রচারণা শুরু করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা। শনিবার বিকালে নগরীর ১৮নং ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা’র সভাপতি এস এম নূর হাসান জনি ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল এর নেতৃত্বে ১৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে নৌকা ুপ্রতিকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড নৌকা প্রতিকের প্রচারণা কমিটির আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব তকদীর-ই-এলাহী, যুগ্ম-আহবায়ক মোঃ সেলিম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা’র সিনিয়র সহ-সভাপতি শেখ মাঈনুল হাসান রনি, সহ-সভাপতি মোঃ বাইতুল ইসলাম, কামাল ব্যাপারি, রামিজ রেজা, মোঃ এনামুল বিশ্বাস, এস এম সাঈদুজ্জামান, যুগ্ম-সম্পাদক শাহ আরাফাত রাহিব, রুবেল তালুকদার, এম আহমেদ রিজভী সোহান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ তুনান, ইসহাক হোসেন ইমু, এনামুল ইসলাম তাপু, দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুল আলম সুমন, আইন সম্পাদক নিরব শেখ, প্রচার সম্পাদক মইনুল হোসেন মৃদুল, ক্রীড়া সম্পাদক অমিত বালা, সাংস্কৃতিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম, উপ-আইন সম্পাদক কামরুল হুদা, সদস্য আয়াতুল্লাহ, খালিশপুর থানার সাধারণ সম্পাদক সাব্বির সাদমান স্বাধীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে গণ-সংযোগ করেন জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে নগরীর বিভিন্ন স্থানে গণ-সংযোগ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি সাধারণ ভোটারদের সাথে কথা বলেন এবং নৌকা প্রতিকের জন্য ভোট প্রাথনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, সদস্য মোঃ জামিল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, রেজাউল ইসলাম রেজা, ছাত্রলীগ নেতা তানভীর রহমান আকাশ, কবিরুল আলম মনা, সজিব, রাকিবুল হাসান, ইসমাইল মৃধা ইমন, সোহেল মোড়ল, গোলাম রাব্বি সিয়াম, স্বাক্ষর বাছাড় প্রমুখ।

খালেকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর পদপ্রর্থী মোঃ ফয়েজুল ইসলাম
খবর বিজ্ঞপ্তি
নগরীর ২৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর পদপ্রর্থী মোঃ ফয়েজুল ইসলাম টিটোর । বুধবার সকাল ও বিকেলে নিজের ঠেলাগাড়ী মার্কা’র পাশাপাশি নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন । ২৩নং ওয়ার্ডের ধর্মসভা ক্রস রোড, সিমেট্রি রোড, বেনীবাবু রোড, কাকলীবাগ, রামচন্দ্র দাস লেন সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যপক গনসংযোগ করেন। এ সময় মোঃ ফয়েজুল ইসলাম টিটো এর সাথে উপস্থিত ছিলেন আনিসুর রহমান অনি, মোস্তাফিজুর রহমান মণ্টু, আব্দুর আহাদ আলী মোল্লা, রতন মিত্র, হাসান শাহরিয়ার, ইঞ্জিঃ হাবিব হোসেন শাহিন, মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাড. তরিক মাহমুদ তারা, আব্দুল জব্বার, বিপ্লব সাহা লব, ইকবাল কবির লিটন, রাজীব সাহা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম মোর্শেদ, সাগর সাহা, শেখ সমশের আলী, আশিষ সাহা, মানিক শীল, বাবু শীল, বাপ্পী সাহা, আনোয়ার হোসেন, গোপাল দত্ত, অনিন্দ সাহা, মনিরুজ্জামান খান মাসুদ, আফরোজা খাতুন, রাধা রানী চক্রবর্তী , কৃষ্ণা রায়, আবু ইসহাক আল মামুন ঝন্টু, অসীম শীল, দেব্রত কুমার শীল ছোটন, আব্দুল জলিল, মদন দাস, নীলকান্ত ঘোষ, খোকন চন্দ্র চন্দ, অলোক সাহা, শ্যামল দত্ত, মোঃ রাজেশ, তরুন সাহা, বায়েজিত সিন্হা, শাহিদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, শফিকুল ইসলাম সুমন, বাপ্পী রায়, শামীমুল ইসলাম শান্ত, মোস্তাফিজুর রহমান জনি, রাজু বেপারী, রবিন দাস ও ২৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ আজ বিকালে ঠেলাগাড়ী মার্কার পক্ষে ওয়্াের্ড ব্যাপকভাবে নির্বাচনী প্রচারনা চালান।

এছাড়াও বিকালে বায়তিপাড়া এলাকা বাসির পক্ষথেকে উঠান বৈঠক হয় এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুজিত অধিকারী , শাফিকুল আলম পিন্টু, শহিদুল ইসলাম,খান নাসির উদ্দিন, হাজি হাবিবুল্লাহ সাবু, তহিদুল ইসলাম বাবু, অলোক সাহা, এ্যাঃ টুল,মন্টু, কালু সহ ২৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের শেখ রুবেলের সাথে সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল বলেছেন, আওয়ামী লীগ আছে বলে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নকে আরও বেশি বেগবান করতে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে। শুক্রবার রাতে খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সৌজন্য সাক্ষাৎ শেষে খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হবিবুর রহমান, এস এম আসাদুজ্জামান নূর, এইচ এম কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আবু সাঈদ খান, জাফর ইসলাম শান্ত, মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ হেলাল বাবু, শাহ নুর মোহাম্মদ প্রমুখ।#

তালুকদার খালেকের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যাপক গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ শনিবার (৩ জুন) বিকাল থেকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চাঁনমারী বাজার থেকে শুরু করে রূপসা ট্রাফিক মোড়, রূপসা মাছ বাজার, রূপসা ঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গনসংযোগ ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, আ’লীগ নেতা এ্যাড. ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা
মোঃ সরোয়ার হোসেন গহন, মোঃ রেজাউল ইসলাম রাজা, কুমারেশ মন্ডল, এস এম আসাদুজ্জামান নূর, এইচ এম কামাল হোসেন, আবু সালেহ বাবু, শেখ মাহমুদুন্নবী মিল্টন, মোঃ ওহিদুজ্জামান, মোঃ আবু সাঈদ খান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, শাহ্ নূর মোহাম্মদ, স্বপন কুমার রায়,
আব্দুল হাসান পলাশ, চিন্ময় রায়, শিশির বর, মোঃ মেহেদী খান, হাবিবুর রহমান রিংকু, শহিদুল গাজী, মোঃ জাহাঙ্গীর প্রমুখ।

খুলনা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন ওয়ার্কশপ মালিক সমিতির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন ওয়ার্কশপ মালিক সমিতির সদস্য মোঃ রবিউল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। তিনি ইউনিভার্সেল রেফ্রিজারেশন এর পরিচালক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অপারেশন জনিতকারনে অসুস্থ্য ছিলেন। সর্বশেষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পর ইন্তেকাল করেন। শুক্রবার বাদ জুম্মাহ নিরালা কবরখানা মসজিদ চত্তরে জানাজা শেষে নিরালা কবরখানায় দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিবৃত্তি দিয়েছেন খুলনা রেফ্রিজারেশ এন্ড এয়ার কন্ডিশন ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ।

কেসিসি নির্বাচনে উৎসব নেই, আছে উৎকন্ঠা সুজন নগর ও জেলা কমিটির সভায় বক্তারা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসব নেই, আছে উৎকন্ঠা। প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নেই। আছে সাজানো নির্বাচনে রূপরেখা। শনিবার বিকেলে সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর ও জেলা কমিটি কর্তৃক আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। একই সাথে এ নির্বাচনের বিস্তারিত দিক তুলে ধরে আগামী ৮ জুন খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সম্পাদক এড. কুদরত ই খুদা। অংশ নেন মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, নিজাম উর রহমান লালু, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সোহরাব হোসেন, খলিলুর রহমান সুমন, এড. মামুনুর রশীদ, শেখ হেদায়েত হোসেন, শাহ মামুনুর রহমান তুহিন, শেখ আইনুল হক, আসিফ ইকবাল প্রমূখ। সভায় কেসিসি নির্বাচন শেষে সুজন মহানগর ও জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

অভয়নগরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৩ জুন
অভয়নগর(যশোর) প্রতিনিধি,,
আগামী ২৩ জুন অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ১৮২৭ খুলনা) নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিকালে অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে নূরবাগ স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত সাধারণ সভা থেকে নির্বাচনের সম্ভাব্য এ তারিখ ঘোষণা করা হয়। ইউনিয়নের সভাপতি ইসরাইল হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. লিটন শেখ। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা আমির আলী সরদার, সুরত মোল্যা, কার্যকরী সভাপতি কাশেম শেখ, লাইন সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ দাস, কোষাধ্যক্ষ আজিজ বিশ্বাস, সদস্য বিপুল শেখসহ শতাধিক রিক্সা-ভ্যান শ্রমিক ভাইয়েরা। সাধারণ সম্পাদক লিটন শেখ তার বক্তব্যে আগামী ২৩ জুন ২০২৩ ইং তারিখ অত্র ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারিখ ঘোষণা করেন। ভোটের মাধ্যমে রিক্সা-ভ্যান শ্রমিক ভাইয়েরা এ দিন তাদের নের্তৃত্ব নির্বাচন করবেন বলে তিনি জানান।

 

দাকোপের লাউডোব ইউনিয়নে চলমান খননকৃত খালসমূহ পরিদর্শন করেন পিডিসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের পাঁচটি খাল খননের সুফল মিলতে শুরু করেছে। খনন কৃত এসব খাল ও নদীতে পানি প্রবাহিত হওয়ায় খুশি কৃষক ও এলাকাবাসী। দীর্ঘদিন লাউডোব ইউনিয়নের বেশ কয়েকটি খাল ভরাট হয়ে গিয়েছে এর মধ্যে পাঁচটি খাল যথাক্রমে লাউডোব খাল,কালিকাবাটি খাল,রুয়াকাটা খাল,খুটাখালী খাল,ও হরিনটানা খাল,খাল পাঁচটি ভরাট হয়ে যাওয়ায় কৃষিজমিতে সেচ সহ নিত্যপ্রোয়োজনীয় পানি সংকট ছিল ওই এলাকায়। এছাড়া প্রতিবছর জলাবদ্ধতার শিকার হয়ে নানা ভোগান্তিতে পড়ত হাজার হাজার মানুষ।স্থানীয় সরকার প্রৌকশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগে খনন করায় এসব খালে এখন প্রাণ ফিরে এসেছে।নাব্য হারিয়ে হারিয়ে মৃতপ্রায় খালগুলোর এখন ভরা যৌবন।পানি স্বাভাবিক প্রবাহের ফলে জলাবদ্ধতা নিরাসণ সেচসুবিধা সহজ হওয়ায় খুশি কৃষক ও স্থানীরা। ২ জুন শুক্রবার খনন কৃত খাল গুলি পরিদর্শন করেছেন এলজিইডি এর প্রকল্প পরিচালক আবুসালেহ মোঃহানিফ (পিডি)।দাকোপ উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর, সোসিওলজিষ্ট মোঃ সেলিম আহম্মেদ, উপসহকারী প্রৌকশলী উজ্জ্বল দেবনাথ,ও মোঃ মোর্ত্তজা, কমিটি অর্গানাইজার মোঃ জাহিদ হোসেন, লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ, প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল সহ গনমাধ্যম কর্মিরা।

ডুমুরিয়ায় কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মানসম্পন্ন উপায়ে রপ্তানিযোগ্য কন্দাল ফসল উৎপাদন,বিপনন ও রপ্তানিকরনের উপর দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার টিপনা ভিলেজ সুপার মার্কেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপসচিব সুজয় চৌধুরী। উপ¯ি’ত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন সহ উদ্যোক্তাবৃন্দ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক কারাবন্দী রুনু’র পিতার মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কারাবন্দী আতাউর রহমান রুনু’র পিতা শেখ আজিজুর রহমান শুক্রবার দিবাগত রাত ৪টারদিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গভীর শোক প্রকাশ, মরহুমের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল শনিবার বাদ আসর রূপসার আইচগাতী ইউনিয়নের অগ্রদূত মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। শোকসন্তপ্ত পরিবারের পাশে যেয়ে সমবেদনাজ্ঞাপন ও মরহুমের নামাজে জানাজায় অংশ নেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ দলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। পিতার মরদেহ হাতকড়া পরিহিত আতাউর রহমান রুনু’র কাঁেধ এমন পরিস্থিতিতে গভীর শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। চোখ মুছতে দেখা যায় সর্বস্তরের নেতাকর্মীদের। প্যারোলে মুক্তি নিয়ে জানাজা ও দাফনকার্যে অংশ নেন আতাউর রহমান রুনু। পরে তাকে পুনরায় খুলনা জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ। প্রসঙ্গত্ব, গত ১৯ মে বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের টিয়ারশেল ও রবার বুলেট বর্ষণ ও ব্যাপক লাঠিচার্জের মধ্যে খুলনা প্রেসক্লাব চত্বর থেকে আতাউর রহমান রুনুকে আটক করে রাতে দায়েরকৃত মামলায় পরদিন জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
স্বেচ্ছাসেবক দল নেতা কারাবন্দী আতাউর রহমান রুনু’র পিতার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর শাখার সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, নগর ও জেলার যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহীর ও শেখ আবু হোসেন বাবু প্রমুখ।।

গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে নাম বেঈমান, বিশ্বাসঘাতক ও মিরজাফর হিসেবে উচ্চারিত হবে
কেসিসি নির্বাচনে অংশ নেয়ায় খুলনা বিএনপির ৯ নেতাকে আজীবন বহিস্কার
।। খবর বিজ্ঞপ্তি।।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশগ্রহণ করায় ৯ নেতাকে আজীবন বহিস্কার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদেরকে বহিস্কার করা হয়। শনিবার (৩ জুন) স্ব-স্ব নেতাদের নামে বহিস্কারের চিঠি পাঠানো হয়েছে। যাদেরকে বহিস্কার করা হয়েছে তারা হলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশফাকুর রহমান কাকন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. মাহবুব কায়সার, ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপি কর্মী ও সাবেক কাউন্সিলর মুহা. আমান উল্লাহ আমান, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, ৯ নম্বর ওয়ার্ডের কাজী ফজলুল কবির টিটো ও ১৪ নম্বর ওয়ার্ডে মুশফিকুস সালেহীন পাইলট, মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার মাতুব্বর, সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসেন। চিঠিতে বলা হয়েছে, বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তি স্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। ১ জুন আপনাদের কারন দর্শানো নোটিশ প্রদান করা হলেও নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও নোটিশের জবাব দেননি-যা গুরুতর অসাদাচারন। প্রার্থীতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে চলমান গণতান্তিক অত্যাচারী শাসকগোষ্ঠি দ্বারা যারা গুম-খুন ও পৈশাচিক নিপিড়নের শিকার হয়েছেন তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠির আকাঙ্খার প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। এহেন অবজ্ঞা ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পদ থেকে আপনাকে আজীবনের জন্য বহিস্কার করা হলো। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম বেঈমান, বিশ্বাসঘাতক ও মিরজাফর হিসেবে উচ্চারিত হবে।
#
বিশিষ্ট ব্যবসায়ী মঈন জমাদ্দার’র মায়ের ইন্তেকালে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মঈন জমাদ্দার’র মাতা সখিনা খাতুন ২জুন সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। ওই দিন রাত ১০টায় মুসলমান পাড়া রোডস্থ দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হেেয়ছে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, আরিফ আহমেদ, জিসান রহমান, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আঃ মান্নান (মুন্নাফ), মো. জাভেদ আলম, আলাউদ্দিন, মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান তপু, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

কেসিসি ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুকুলের ঘুড়ি প্রতিকের পক্ষে গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মুকুল গতকাল বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ কেবল শিল্প এলাকার আবাসিক এলাকাতে ঘুড়ি প্রতিকের পক্ষে ব্যাপক গনসংযোগ করেছেন । এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শাকিল আহম্মেদ, সদস্য সচিব শেখ গোলাম মোস্তফা , মোঃ শাহাজান ভাষান, মোঃ বাবুল হোসেন, আঃ রাজ্জাক, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ, বাপ্পি, রাতুল, হাদী, সহ এলাগার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গনসংযোগ কালে কাউন্সিলর প্রার্থী মুকুল বলেন ,আগামী ১২ ই জুন সিটি নির্বাচনে আমাকে কাউন্সিলর নির্বাচিত করলে ২ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবো ইনশাআল্লাহ ।

কালীগঞ্জে আলোচিত আজিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের আলোচিত আজিম হত্যাকারীরীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টায় এলাকাবাসীর উদ্যোগে ঝিনাইদহের কালীগঞ্জ -আড়পাড়া সড়কের স্থানীয় সুইতলা মল্লিকপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার ফেস্টন হাতে কয়েক শত মানুষ সড়কের পাশে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থেকে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, সমাজসেবক আশাদুল ইসলাম, মাসুদুর রহমান, আজিমের স্ত্রী শাবনুর খাতুন প্রমুখ।
প্রকাশ থাকে যে, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় জমাজমির বিরোধে আজিম (৪০) কে তার চাচাতো ভাই মেহেদী হাসান ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তাদের বাড়ি উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে। এ ঘটনায় নিহতের পিতা রমজান আলী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখপূর্বক কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ প্রধান আসামী মেহেদীকে আটক করে।
খুনি মেহেদী আজিমের আপন চাচা ইসরাইল হোসেনের ছেলে। তার মা নিলুফার ইয়াসমিন ওই ওয়ার্ডের মহিলা মেম্বর হওয়ায় তারা আজিমদের ওপর সব সময় প্রভাব বিস্তার করতো।

ফকিরহাটের বেতাগা বঙ্গবন্ধু পল্লী-০৩ এর ৮৩টি পরিবারের মাঝে বীজ সার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের জন্য বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে বেতাগা ইউনিয়নের চাকুলী বঙ্গবন্ধু পল্লী-০৩ এর ৮৩টি পরিবারের মাঝে বীজ চারা সার ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত সামগ্রী বিতরণ করেন। বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় এসমস্ত বিতরন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর সভাপপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। ্এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, উপ-সহকারী উদ্ধিদ ও প্রাণী সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, ইউনিয়ন কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শেখ আসাদুজ্জামান ও ইউপি সদস্য মোঃ লুৎফার রহমান কালা। ##

ফকিরহাট সনাতন জাগরণী সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সনাতন জাগরণী সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোহাজারী জোড়া শীব মন্দিরে তিনদিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩রা জুন) সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। সনাতন জাগরণী সংঘের সভাপতি বাপ্পা কুমার দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাতন জাগরণী সংঘের সাধারন সম্পাদক আনন্দ কুমার দে। এতে আরো উপস্থিত ছিলেন ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা সদর সর্বজনীন পূজা মন্দিরের সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুমন ধর, ও নলধা-মৌভোগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অজামিল ঢালী সহ অন্যান্যরা। ##

কুয়েটে তথ্য অধিকার ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘শুদ্ধাচার কর্মকৌশল বাস্তবায়ন’ এবং ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ এর আওতায় সিটিজেন চার্টার, তথ্য অধিকার ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৩ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির পাবলিক বিশ^বিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম দস্তগীর ও ইন্টারন্যাশনাল কো-অপারেশন ও কোলাবরেশন বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ মামুন এবং কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। কর্মশালায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

কপিলমুনিতে যজ্ঞানুষ্ঠানে আক্তারুজ্জামান বাবু এমপি’র মত বিনিময়
কপিলমুনি(খুলনা) প্রতিনিধি
কপিলমুনির উত্তর নাছিরপুর মন্দির প্রাঙ্গনে (সিংহ বাড়ী সংলগ্ন) অনুষ্ঠিত অষ্ট প্রহর ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দের সাথে মত বিনিময় করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। শুক্রবার রাত ১০ টার দিকে তিনি এ মত বিনিময় করে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ সভাপতি চম্পক কুমার পাল, যুগ্ম সাঃ সম্পাদক সাধন চন্দ্র ভদ্র, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাঃ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, নামযজ্ঞ কমিটির সাঃ সম্পাদক মানিক লাল সিংহ, প্রদীপ অধিকারী, শংকর সাধু, ছাত্রলীগ নেতা মোঃ রায়হান পারভেজ রনি, প্রশান্ত দত্ত প্রমূখ। এসময় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু অনুষ্ঠানে ব্যক্তিগত ভাবে আর্থিক অনুদান প্রদান করেন ও যজ্ঞভূমি ঘুরে দেখেন।

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো), খুলনা মহানগর শাখার নির্বাচনী প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ( আসাফো), খুলনা মহানগর শাখা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী ও সুর-ঝংকার খুলনার উদ্যোগে গতকাল নগরীর বিভিন্ন স্থানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুপার সিলেকশন নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ব্যাপক গণ সংযোগ ও নগরীর বিভিন্ন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। সৎ, যোগ্য ও নির্ভীক জননেতা তালুকদার আব্দুল খালেক পুনরায় মেয়র পদে নির্বাচিত হয়ে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে একটি তিলোত্তমা নগরী যাতে আমরা পেতে পারি তার জন্য সকল ভোটারের কাছে আগামী ১২ জুন, ২০২৩ তারিখে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ জানান সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম এম জাফর ইকবাল, সুর -ঝংকারের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, সাধারণ সম্পাদক রোটাঃ এড. হেমন্ত সরকার, সাংগঠনিক সম্পাদক এড. অসীম কুমার বৈদ্য, অন্যান্যদের মধ্যে শেখ শাহাদাত হোসেন,নিতীশ চন্দ্র রায়, শিরিনা পারভীন, সেকেন্দার আলী খান বাবু, নাসরিন সুলতানা রিমা, মোঃ জাহাঙ্গীর শিকদার, মিশরী ইসলাম মিশু, মোঃ আতিয়ার রহমান, জোহরা আক্তার লিজা,মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাসিরুদ্দিন, নন্দিনী রুমা,কাজল মন্ডল,শেখ রাজ্জাক হোসেন,অঞ্জনা রাণী দে, ডি,এম মরিরুজ্জামান মুকুল,নাসরিন মাহমুদ, রুবি ইসলাম, বাবুল বিশ্বাস প্রমূখ।

রূপসায় স্কুল ছাত্রীকে ছাড়পত্র দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী যুবলীগ নেতা রবিউল ইসলামের কন্যা কারিমা খাতুনকে বিদ্যুৎ বিল দিতে না পারার কারণে বিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করার প্রতিবাদে গতকাল ৩ জুন শনিবার সকাল ১০ ঘটিকায় আলাইপুর ব্রীজ সংলগ্ন এলাকায় আলাইপুর গ্রামবাসির আয়োজনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিউটি পারভীন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষকের স্বামী মোঃ মোকাররম শিকদার দুইজনে মিলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তারা দুজনে মিলে নানান অজুহাতে ছাত্র/ ছাত্রীদের নিকট হতে অর্থ নিয়ে লুটপাট করছে। এ কারণে কর্তৃপক্ষের নিকট দাবী জানাই যেকোন একজনকে অপসারণ করতে হবে। ভুক্তভোগী ছাত্রী কারিমার পিতা রবিউল জানান আমার কন্যার নিকট ৬০ টাকা বিদ্যুৎ বিল বাবদ দাবী করলে আমি ৫০ টাকা দিয়েছি মাত্র ১০ টি টাকার জন্য আমার মেযেকে ছাড়পত্র দিয়ে বের করে দিয়েছে। যেখানে নারীদের শিক্ষার মান সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নারী শিক্ষার্থীর বেতন মওকুফ করেছে সেখানে আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পারভীন এবং তার স্বামী বিদ্যালয় এসএমসির সভাপতি মোকাররম একের পর এক অনিয়ম করে যাচ্ছে। একারণে আমি তদন্তপুর্বক তারা দুষীহলে শাস্তির দাবী করছি। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মুসা মোল্লা সবুজ, কৃষকলীগের সভাপতি আজিজুল মোল্যা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহম্মদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা জগলুল শিকদার, ইউপি সদস্য আইরিন আক্তার। বিদ্যালয় এসএমসির সাবেক সভাপতি মোল্যা নাজির হোসেন, সমাজ সেবক রজব আলী শিকদার, হাফিজুর রহমান শিকদার, জাকির শিকদার, আজাদ শিকদার, আব্দুল সালাম শিকাদার প্রমুখ।

দর্শনা চেকপোস্টে বাংলাদেশে ঢোকার সময় বিদেশী মুদ্রাসহ আটক
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে বিজিবির টহলদল ভারত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ লাখ ৪৩হাজার ১শ ইউ এস ডলার ও ১০ হাজার ইউরো সহ আটক করেছে। বিজিবি জানায়, শনিবার ৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার যাত্রাবাড়ি এলাকার জালাল উদ্দীনের ছেলে মো : তাপস শেখ (২৮)ভারত থেকে দর্শনা চেকপোস্ট হয়ে ফিরছিল। বিজিবির সন্দেহ হলে ব্যাগ তল্লাসি করে।এ সময় তার ব্যাগে বিভিন্ন কায়দায় রাখা এ সব ইউ এস ডলার ও ইউরো সহ তাকে আটক করে। বিজিবি জানান আটক এসব ডলার ও ইউরো বাংলাদেশী টাকার প্রায় ১কোটি ৬৯ লক্ষ টাকার সম পরিমান বলএ চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান। এ বিষয়ে দর্শনা চেকপোস্ট হাবিলদার আঃ জলিল বাদি হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছে,আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরীর বড় বোন থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার আহাদনগর গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর (৩০), একই গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও শহরতলির জোড়াপুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (১৮)।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, গত ৩০ বা ৩১ মে রাতে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। আসামি শিলনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। শিলন ওই কিশোরীকে ঘটনার দিন ফুঁসলিয়ে তাকে একটি মাঠের পাটক্ষেতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে জানা গেছে।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, ঘটনার পর আসামিরা তার মেয়েকে শহরতলির আমেরচারা এলাকায় ফেলে রেখে যায়। সে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তার বড় বোনকে জানায়।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছ। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

রোগীকে অক্সিজেন দিতে দেরি করায় নার্সকে মারধর
কুষ্টিয়া প্রতিনিধি
রোগীকে অক্সিজেন দিতে দেরি করায় স্বজনদের বিরুদ্ধে কর্তব্যরত নার্সকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আহত নার্স রিক্তা খাতুন (৩৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আর অভিযুক্ত আল আমিন কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার বাসিন্দা।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আল আমিন দাবি করেন, তার স্ত্রী সুমাইয়া (২৮) বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তিনি তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক তার স্ত্রীকে অক্সিজেন দিতে বলেন। কিন্তু হাসপাতালের নার্সরা দ্রুত অক্সিজেন না দিয়ে বসে ছিলেন। তিনি নার্সদের অক্সিজেন দিতে বললে তারা ক্ষিপ্ত হয়ে যান। এসময় নার্সদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। কিন্তু তিনি কাউকে মারেননি।

জানতে চাইলে আহত নার্স রিক্তা খাতুন দাবি করেন, তিনি খুব অসুস্থ। এখন তিনি কারও সঙ্গে কোনো কথা বলতে চান না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন বলেন, রোগীর কাছে স্বজনদের খুব ভিড় ছিল। চিকিৎসা শুরুর আগেই আকস্মিকভাবে রোগীর স্বামী ও স্বজনরা নার্সদের মারধর শুরু করেন। এক নার্সের গুরুতর আঘাত রয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানিয়েছি। আর আহত নার্সকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তিনি বলেন, কাগজে-কলমে ৫০ শয্যা হলেও এখানে জনবল কাঠামো রয়েছে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের। প্রতিদিনই রোগীর খুব চাপ থাকে। শনিবার ৮৬ জন রোগী ভর্তি আছেন। তবে ওই রোগীর চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল না।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।