Home আঞ্চলিক ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের বাৎসরিক উন্মুক্ত বাজেট সভা

১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের বাৎসরিক উন্মুক্ত বাজেট সভা

92

স্টাফ রিপোর্টার।।
ফুলতলা উপজেলা ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের বাৎসরিক উন্মুক্ত বাজেট সভা গতকাল সকাল১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াত। বীর মুক্তিযোদ্ধ স ম রেজওয়ান আলী।বাজেট সভায় বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব সুমাইয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম রাসেল, শাহনাজ পারভীন। তাছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য বক্তিয়ার পারভেজ, গোলাম মাওলা, গোলাম জিলানী মুন, মোঃ আল-আমিন শেখ, শেখ বিল্লাল হোসেন, নবিরুল ইসলাম রাজা,মোঃ লিটন হোসেন, পায়রা বেগম , রাজিয়া খাতুন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। বাজেট সভায় রাজস্ব আয় ধরা হয়েছে
৩৬লক্ষ ৮৫হাজার টাকা । রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩৬ লক্ষ ৮২ হাজার ২০০টাকা । উদ্বৃত্ত ধরা হয়েছে ২৮০০টাকা।তাছাড়া উন্নয়ন আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৭লক্ষ ২৯ হাজার ১৫৮টাকা । উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫কোটি ৭৬ লক্ষ ৭৮ হাজার ১৫৮টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫০হাজার টাকা। বাজেট সভায় উপস্থিত ছিলেন
খানজাহান আলী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।