মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
‘স্বচ্ছতা, জবাবদিহিতা-উন্মুক্ত বাজেট উন্নয়নের সফলতা’ এই প্রতিপাদ্যে মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ইং অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট ঘোষণা সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপকংর দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ও চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। এ সময় শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদে বর্তমান ও সাবেক ইউপি সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ অর্থ বছরে ৩ কোটি ৬০ লাখ ৫ হাজার ২৯৬ টাকা আয়, ৩ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৩শ ১৬ টাকা ব্যয় ও ১ লাখ ৪৭ হাজার ৯শ ৮০ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা, অসহায় মানুষের সহায়তা, কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও ক্রীড়া-স্বাংস্কৃতি, স্ব্যাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা (বৃক্ষরোপণ), মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপন, ঘুর্ণিঝড়ে এলাকায় ক্ষয়-ক্ষতির সহায়তা ও ত্রাণ, তথ্য প্রযুক্তি, খেলাধুলা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ আরো অনেক দিক বিবেচনায় রেখে এবারের বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা ও পরিকল্পনা সভা পরিচালনা করেন চাঁদপাই ইউনিয়নের সচিব অভিজিৎ দাশ শাওন। বাজেট সভায় ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম বলেন, প্রতি বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথা রেখেই করে থাকি। এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এ ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিণত করতে। সেই সাথে আধুনিক মডেল ও সেরা ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, এজন্য ইউনিয়নবাসীর মান উন্নয়নের কথা বিবেচনা করেই এ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। #










































