Home আঞ্চলিক লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারণায় শফিকুল ইসলাম মধু

লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারণায় শফিকুল ইসলাম মধু

82

 

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২০২৩ লাঙ্গল মার্কার প্রচারণায় অংশ নিয়েছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু । শনিবার (২৭মে) সকাল ১০টায় খুলনা গল্লামারি বাজার নিউমার্কেট বাজার, শেখপাড়া বাজার, লোহা পট্টি সহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

শফিকুল ইসলাম মধু বলেন,
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে প্রথমত আমি জলবদ্ধতা নিরোশন করব।
তিনি বলেন, খুলনা বাসী আজ পরিবর্তন চায়। আর এ পরিবর্তনের সূচনা এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন থেকেই শুরু হবে, ইনশাআল্লাহ।

এসময় তিনি আরও বলেন, আমি প্রতিটি মানুষের কাছে যাচ্ছি মানুষের দ্বার গোড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আমি মানুষের কাছে গেলে মানুষ আবেগে আপ্লুত হয়ে আমাকে যখন জড়িয়ে ধরে সে সকল ভোটারদের লুকিয়ে থাকা সেই কষ্টের আর্তনাদ আমি বুঝি। যখন আমরা ক্ষমতায় ছিলাম খুলনা সিটির উন্নয়ন আমরা করেছি খুলনা মেডিকেল কলেজ এই জাতীয় পার্টি আমরাই করেছি। আপনারাই পারেন আপনাদের একটি ভোটের মাধ্যমে আমাকে সিটি মেয়র নির্বাচিত করে জলাবদ্ধতা, মশকনিধন ও দুষণমুক্ত নগর গড়তে। ইনশাআল্লাহ ।

পথসভা ও গণসংযোগের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ দিদার বখ্ত,প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এস এম আল জুবায়ের, শেখ নাজমুল কবির সাদী,তৌমুর হোসেন শাহিন,ওদুদ মোড়ল,গাউছুল ইসলাম,শহিদুল কাদির উৎসব,শহিদ হাওলাদার,শাহজাহান আলী সাজু,আব্দুল আজিজ,মোঃ মনির হোসেন, কবির হোসেন, সহ থানা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।