খবর বিজ্ঞপ্তি।।
বিগত ১৯মে বিএনপির দশ দফা দাবি আদায়ের চলমান কর্মসূচিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ জনসমাবেশে বিনা কারণে নির্বিচারে পুলিশের গুলিতে আহত বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রেরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
শনিবার ২৭মে সকাল ১১টায় কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় খুলনা মহানগরীর অন্তর্গত সদর, খালিশপুর এবং খানজাহান আলী থানার ১৯মে এর সমাবেশে পুলিশের গুলিতে মারাত্নক ভাবে আহত বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নাসির, ইমরান সাদিক রাজু, আবুল হায়াত শুভ, মনির মীর, ইউনুস মোল্লা, ইব্রাহিম, হেকমত, মিলন ও ওয়াহিদুলের বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, রসুন প্রভৃতি পৌছে দেন খুলনা মহানগর ও সংশ্লিষ্ট থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে গতকাল ১৯মে এর সমাবেশে গ্রেফতারকৃত খুলনা মহানগরী ও জেলা বিএনপির ৬৮জন নেতাকর্মীর পিসিতে (প্রিজনারস ক্যান্টিন) নগদ অর্থ প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়কঃ স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, জহর মীর, আলী আক্কাস, আব্দুস সালাম, মোঃ রফিক, মিজানুর রহমান, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান শান্ত, কামরুল ইসলাম, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, যুবদল নেতা মোল্লা সোহরাব হোসেন, হেলাল শরীফ, মোল্লা সোহাগ, মলি চৌধুরী, মাসুম বিল্লাহ, বাপ্পী, মাসুম খান প্রমুখ।











































