শহিদুল ইসলাম দইচ, যশোর।।
যশোর, যশোরে হিসামনি নামে( ১৩) নামে গৃহপরিচিকাকে অমানুষিক নির্যাতন করেছে জিনাত রেহানা- শামিম দম্পতি।
নির্ষাতিত শিশুটি এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১০ টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে। গুরুতর আহত ফিহা মনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে।
ভূক্তভূগি শিশুটি অভিযোগ করে জানায়, আমাদের এলায় বাড়ি শামিম ও তার স্ত্রী জিনাত রেহানা আমাকে ৯ মাস আগে যশোরে নিয়ে আসে তাদের বাসায় কাজ করারে। সারাদিনই আমাকে কোন না কোন কাজের ভেতর রাখত।সবতেই দিত না। কাজে ১৯-২০ হলেই চড় থাপ্পড় কিল ঘুষি মারতো। এক পর্ষায় নির্যাতনের মাত্রা বাড়ি দিয়ে রুটি বলা বেলন, বিদ্যুৎয়ের মোটা তার দিয়ে পিটাতো। এমন কি প্লাস দিয়ে পায়ের নখ গুলি চেপে চেপে নষ্ট করে দিয়েছে। গত রাতে এরকম নির্ষাতন করেছে।
পরে পুলিশ যেয়ে আমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার সুবাশিষ রায় বলেন ফিহা মনি নামে শিশুটিকে ভর্তি করে শিশু সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার শরিরে অসংখ্য জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন বলেন, গত রাতে ৯৯৯ য়ের কলে জানতে পারি একটি শিশু নির্যাতনের কথা। পুলিশ তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। শিশু নির্যাতনকারি শামিম- জিনাত রেহানাকে পুলিশ হেবাজতে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে রুটি বেলা বেলন ও মোটা তার বিদ্যুৎয়ের আনা হয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।










































