Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

61

ডাঃ জাফরউল্লাহ এর মৃত্যুতে উন্নয়ন কমিটির শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কিংবাদন্তী বীর মুক্তিযোদ্ধা ডাঃ জাফরইল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক প্রমুখ।

নগর ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন: মিন্টু সভাপতি ও সবুর সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
নগর ব্লাড ফাউন্ডেশন খুলনা এর কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মোঃ মনিরুজ্জামান মিন্টুকে সভাপতি, মোঃ মহিদুল ইসলাম নান্নুকে কার্যকারী সভাপতি, মোঃ সবুর শিকদারকে সাধারন সম্পাদক ও মোঃ রাতুল মিয়াকে নির্বাহী কর্মকর্তা করে ৪১সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি মোঃ ইউনুস আলী মোল্লা, মোঃ হুমায়ুন কবির নিয়াজ, এ্যাডঃ সাইফুল ইসলাম, মোছাঃ হামিদা বেগম, মোঃ সেলিম রেজা রাকিব, শারমিন ইসলাম মিথিলা, ডা: মোঃ আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার কে এম সোহাগ, মোঃ সুমন সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাফি, মোঃ আল-মামুন বেপারী, মোঃ নয়ন ইসলাম, মোঃ সহিদুল ইসলাম সহিদ, সাংগঠনিক সম্পাদক সরদার সাইদী হাসান বাবু, মোঃ ইফতেখার হোসেন দিপু, মোঃ আমিনুর ইসলাম বাবু, অর্থ সম্পাদক মোঃ আরিফ হোসেন সোহাগ, প্রচার সম্পাদক আরেফিন রানা, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল খান, মহিলা সম্পাদক ববি সুলতানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ লিয়াকত আলী, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক বিপ্লব পাইক, সহ-দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেনসহ ৪১সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী আত্ম মানবতার সেবায় নিয়োজিত রাখার জন্য কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যদের তালিকা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে প্রকাশ করিবেন।

 

দাকোপে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় মামলা দায়েরসহ আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। থানায় দাখিলকৃত এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে বারইখালী গ্রামে জনৈক প্রনব তরফদারের দোকানের সামনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এস আই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের ১টি টিম সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে অশোক সরদার (২০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতের প্যান্টের পকেট থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতার হওয়া অশোক বটিয়াঘাটা উপজেলার করেরডোন গ্রামের শিব সরদারের পুত্র। এ ঘটনায় এস আই রবিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) ধারায় দাকোপ থানায় মামলা দায়ের করেছে।

পাইকগাছা সমিতি, ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা সমিতি, ঢাকার উদ্যোগে বুধবার (১২ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানী ঢাকার গ্র্যান্ড প্লাজা শপিং মলের ৪র্থ তলায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। পাইকগাছা সমিতি, ঢাকার সভাপতি এ,কে,এম সাঈদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ বিশ্বাস আক্তার হোসেন, লেঃ কর্ণেল মামুনুর রশীদ রনি, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্যাহ, আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সাবেক সদস্য সাইফুল্লাহ্ আল মামুন, শেখ হেলাল উদ্দিন, মোঃ হাসানুজ্জামান, দেবাশীষ কুমার, সরদার ফারুক হোসেন, রুহুল কুদ্দুস এবং সমিতির সদস্যবৃন্দ।#

হরিঢালীতে গাজা গাছসহ আটক ১
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালীতে গাজা গাছসহ এক চাষীকে আটক করেছে হরিঢালী ক্যাম্প পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সঞ্জিত কুমার দাশ মামুদ কাটী গ্রামের সবুর গাজীর বাড়িতে বুধবার সকালে অভিযান চালায়। এসময় সবুর গাজীর ছেলে মনজুরুল গাজীকে বাড়ির আঙ্গিনায় ২টি গাজা লাগানোর অপরাধে তাকে আটক করে, গাজা গাছ দুটি ৫ ফুট লম্বা। আটক মঞ্জুরুলকে পাইকগাছা থানায় সোপর্দ করে পুলিশ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, গাজাসহ ১ জনকে আটকের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

দাকোপ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির কবরে শেষ শ্রদ্ধা
খবর বিজ্ঞপ্তিঃ
দাকোপ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও দাকোপ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার এর কবরে খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদের পক্ষে শেষ শ্রদ্ধা নিবেদন করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য বিনয় কৃষ্ণ বায়, পাপিয়া সরোয়ার শিউলি, জয়ন্তী রাণী সরদার, সরদার জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো ইমরান হোসেন, সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মাসুম আলী ফকির, সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, রেজাউল ইসলাম রেজা, মোঃ আলামিন এহসান, তাপস জোয়াদ্দার, আঃ আজিজ সরদার, শেখ জহির উদ্দিন, চিশতি নাজমুল বাসার, ইসমাইল মৃধা ইমন, ভবোতোষ মন্ডল, অমৃত কুমার বৈদ্য, গাজী ইয়াছিন আরাফাত, বংকিস মিস্ত্রী, অসিত কুমার মন্ডল, সাইদুর রহমান, আছাদুজ্জামান ফকির, রকিব হোসেন ফকির, শামীম হোসেন বাবু, এম এম সোহেল রানা, ডা. হাফিজুর রহমান, সোহেল হোসেন মিঠু, বিজন বর্মন, আরাফাত হোসেন, বেবী নাজনীন, শুশান্ত কুমার ঢালী, জি এম শাকিল, মোঃ মেহেদী হাসান মাহিম, দেবব্রত মন্ডল প্রমুখ। এসময় নেতৃবৃন্দ দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে মরহুমার কবর জিয়ারত করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

তেলিগাতী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর তেলিগাতী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান গতকাল ১২ এপ্রিল বুধবার তেলিগাতী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন যোগিপোল ইউপি সদস্য মো. এনামুল করীর, এম এ বাকী, মো. সংগ্রাম, মো. বাবুল হোসেন, শানিুর রহমান, তৌহিদুর রহমান, নিখিল চন্দ্র সরকার, নিশিত কুমার, মহিলা মেম্বর মাহফুজা বেগম, শাহানা জলি খাতুন সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রামপাল উপজেলা যুবদলের ইফতার মাহফিল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা যুবদলের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ফয়লাস্থ বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চুর তত্ত্বাবধানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, সেচ্চাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। মাহে রমজানে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। #

অভয়নগরের রেলওয়ের জমি থেকে মাছ বাজার উচ্ছেদ বদ্ধের দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার
অভয়নগর নওয়াপাড়া বাইপাস সড়কের রেলওয়ের জমি থেকে মাছের আড়ৎ উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। নওয়াপাড়া রেল স্টেশন মাছ বাজার সমবায় সমিতির পাইকারী ব্যবসায়ীরা বুধবার জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করে। যশোর জেলা প্রশাসক মো.তমিজুল ইসলাম খান’র হাতে স্মারক লিপি তুলেদেন সংগঠনের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপদেষ্টা আলী হোসেন, সহ-সভপতি আব্দুর রশিদ, । একয় সময় যশোর পুলিশ সুপার কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়। এছাড়াও অভয়নগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান এর দপ্তরে স্মারক লিপি প্রদান করে নওয়াপাড়া রেল স্টেশন মাছ বাজার সমবায় সমিতির পাইকারী ব্যবসায়ী নেতৃবন্দ। এসময় আরোও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া রেল স্টেশন মাছ বাজার সমবায় সমিতির, সহ-সাধারণ সম্পাদক শরিফ শিকারী, কোষাধ্যক্ষ সুজন, প্রচার সম্পাদক রাজু সহ প্রমুখ।
নওয়াপাড়া রেল স্টেশন মাছ বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দৈনিক খুলনাঞ্চল প্রতিবেদককে জানান, বিভাগীয় ভূ-সম্পত্তি বাংলাদেশ রেলওয়ে (পাকশী) হতে নওয়াপাড়া মৌজার জে এল নং-৩২ বাণিজ্যিক ডিসিআর লাইসেন্স প্রাপ্ত হয়ে আমরা সকলে ২০১৪ সাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। এই বাজারে ছোট বড় মিলে পাঁচশ পরিবারের সংসার চালে।
তিনি আরোও বলেন, আমরা নিয়মিত পৌর কর পরিশোধ করে থাকি। তাহলে পৌরসভার পক্ষ থেকে এতো দিন পরে এই বাজারকে অবৈধ বলা হচ্ছে কেনো তা আমার বোধগম্য নয়।
নওয়াপাড়া পৌরসভার নোটিশ সূত্রে জনা যায়, গত ৬ এপ্রিল ২০২৩ পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তালতলাস্থ নিজস্ব সম্পত্তিতে নতুন নির্মিত মাছ বাজারটি চালু করার নিমিত্ত বাংলাদেশ রেলওয়ের জায়গায় অবস্থিত রেল স্টেশন সংলগ্ন অবৈধ পাইকারী মাছ বাজারটি উচ্ছেদ এর সিদ্ধান্ত গৃহীত হয়।
মাছ বাজার উচ্ছেদ নোটিশে স্বাক্ষকারী মো. জাহাঙ্গীর হোসেন (ভারপ্রাপ্ত মেয়র) বলেন, পৌর সভার নিজস্ব একটি মাছের বাজার থাকার দরকার। সে বিষয়ে পৌর পরিষদের সভায় সিদ্ধান্ত মোতাবেক তালতলাহাট নামক স্থানে এই মাছের বাজটি স্থানন্তর করার সিদ্ধান্ত হয়। কিন্তু মাছ ব্যবসায়ীদের দাবি বাজটি সরালে পাইকার এবং খুচড়া বেচাকেনায় ধস নামবে। এবং আর্থীক ক্ষতির আশংকায় তারা যেতে চাইছে না। উচ্ছেদ অভিযান কবে হবে জানতে চাইলে তিনি এর কোন উত্তর দেননি।

ফকিরহাটে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। গত দুইদিনে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য পণ্যের তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫টি দোকানে জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার লখপুর বাজারে ভ্রামম্যমান আদালতের পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার। এসময় ৪টি দোকানে বিভিন্ন অনিয়নের অপরাধে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, এদিন দুপুরে ফকিরহাট বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের অপরাধে ১৭টি দোকানে মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী এসব দোকান মালিকের বিরুদ্ধে ১৭ মামলায় এ জরিমানা করেন। অপরদিকে, সোমবার বিকেলে উপজেলার মানসা বাজারে খাদ্য দ্রব্য মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মুদি দোকানে মোট ৪ হাজার ৭শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, প্রতিদিনই বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। ##

ফকিরহাটের নওয়াপাড়ায় কৃষক মাঠে নমুনা শস্য কর্তন অনুষ্ঠান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে নমুনা শস্য কর্তন অনুষ্ঠান বুধবার (১২ এপ্রিল) নওয়াপাড়া আরব আলী শেখ এর কৃষক মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নমুনা শস্য কর্তন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার পাল সহ বিভিন্ন কৃষক/কৃষানীবৃন্দ।

অভয়নগরে পবিত্রমাহে রমজানে ইমামদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
অভয়নগর (যশোর)প্রতিনিধি
অভয়নগরে পবিত্রমাহে রমজানে ইঞ্জিঃ আরশাদ পারভেজের উদ্যোগে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ইমামদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার সোয়বুর রহমান, ফিল্ড অফিসার মওদুদ , নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ, নিবার্হী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, মাওঃ হেলালউদ্দন। দোয়া পরিচালনা করেন ক্বারী আবুল হাসান। এসময় অতিথিদের হাত থেকে ১৬০ জন ইমামদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

মুক্ত বাংলা সংস্থার নতুন ভবনের উদ্বোধন
সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই হলো সমাজসেবাÑ শেখ সোহেল
খবর বিজ্ঞপ্তি
মানুষ হলো সমাজবদ্ধ জীব। ব্যক্তিমানুষের সব সার্থকতা সমাজকে কেন্দ্র করেই। সমাজে স্বীকৃতির ওপর নির্ভর করেই মানুষের সম্পূর্ণতা। কিন্তু মানুষ দল বেঁধে বাস করলেই তা সমাজ হয় না। প্রত্যেক মানুষ একে অপরের কল্যাণের কথা ভেবে সাধ্যমতো সাহায্যের হাত বাডিয়ে দিয়ে নিয়ম ও শৃঙ্খলার অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে বাস করলে সেই জনগোষ্ঠীকে সমাজ বলে। এই সমাজকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া ব্যক্তিমানুষের অন্যতম দায়বদ্ধতা। এক সমাজে ধনী, গরিব, সহায়সম্বলহীন নানা রকম মানুষের বাস। শিক্ষিত, অশিক্ষিত সবাইকে নিয়েই সমাজ। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাডিয়ে দেওয়াই হলো সমাজসেবা। কিন্তু কেমন আছেন পাশের বাড়ির মানুষটি? এমন প্রশ্ন করার মতো সময়ও আমাদের নেই। ক্রমেই আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। এতে সমাজে নেতিবাচকপ্রভাব পড়ছে। তাই আমাদের চিন্তার পরিবর্তন জরুরি।
বুধবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় নগরীর রায়পাড়া ক্রস রোডস্থ সামাজিক সংগঠণ মুক্ত বাংলা সংস্থার কার্যালয়ে নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল। তিনি আরও বলেন আগামী ১২জুন খুলনা সিটি কর্পোরেশনে নির্বাচন। এ নির্বাচনে ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জেড এ মাহমুদ ডনকে মনোনীত করা হয়েছে। উক্ত নির্বাচনে সকলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পরে তিনি ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন এর সৌজন্যে এলাকার অসহায় দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এর পর তিনি মুসলমান পাড়া রোডস্থ বাঁশতলা মোড়ে কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন এর নির্বাচনি অফিস উদ্বোধন করেন। সেখানে তাকে ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদার এর নেতৃত্বে এলাকাবাসি শুভেচ্ছা জানায়।
মুক্ত বাংলা সংস্থার সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হাফেজ শামীম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারন সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, আবু হানিফ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মাওলা সানু, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক শিকদার আতাউর রহমান রাজু, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফেরদাউস হোসেন লাবু, মুক্ত বাংলা সংস্থার সহ-সভাপতি এস এম ওয়ারিছুল হক পলাশ, মো. আলী হাসান বাবু, মো. জাকির হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক মো. কামরান হাচান মন্টু, যুগ্ম-সম্পাদক শেখ সহিদ আলী ও মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. তালাত মাহামুদ সাগর, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউল আমিন সাবু, দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ সুইট, ক্রীড়া সম্পাদক শেখ জাহিদুর রহমান জাহিদ, তথ্য ও প্রচার সম্পাদক এম এ জলিল, সমাজকল্যাণ সম্পাদক মো. ইকরামুল মাওলা নাহিদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. আবুল হাসান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহেল আজম, মহিলা ও সংষ্কৃতি সম্পাদিকা বনানী সুলতানা, কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, জিএম মাজাহারুল ইসলাম, মো. মোজাহার হোসেন মুজু, সৈয়দ জামিল উদ্দিন বাপ্পা ও এস এম আনোয়ার হোসেন, সদস্য মোরশেদ আহমেদ রিপন, নিশার ইমাম বাপ্পী, শুভ, জামিল, বাবু, বাদল, মেহেদীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংস্থার সকল সদস্যবৃন্দ।

জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল
ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার সকল আসামি খালাস
স্টাফ রিপোটার
খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি সিটি কলেজ নেতা সৈকত হাসান রোহান হত্যা মামলার সকল আসামিকে নির্দোষ খালাস দিয়েছে আদালত। বুধবার (১২ এপ্রিল) খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ প্রদান করেছেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার দু’ভাই মিজান ওরফে দাদো মিজান শেখ (৩৮) ও মিরাজ শেখ (৩৩)। তারা বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার নাতাবাড়িয়া গ্রামের সেকেন্দার শেখের ছেলে। পূর্ব বানিয়াখামার লোহার গেট ৯নং গলির শেখ জাহাংগীরের দু’ছেলে আল আমিন (৪০) ও তৌহিদ শেখ (২৮), ৩১/১, মিস্ত্রিপাড়া খালপাড় রোডের আবুল কালামের ছেলে মুরাদ ওরফে কালা মুরাদ (৩০), পূর্ব বানিয়াখামার আব্দুল হক সড়ক ড্রেন গলির আজিজ শেখের ছেলে ইকরাম ওরফে একরাম শেখ (৪৫), পূর্ব বানিয়াখামার লোহার গেট বিসমিল্লাহ মহল্লার আব্দুল হাকিমের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম শিকদারের ছেলে মো. ইব্রাহিম শিকদার ওরফে খবিস (২২), ২৬/৪৩, পূর্ব বানিয়াখামার লোহার গেট চৌধুরী গলির মৃত. হাফিজুর রহমান সরদারের ছেলে হাসানুজ্জামান সরদার ওরফে আকাশ ওরফে কালা আকাশ (২৮), ১/ক, শেখপাড়া বাগান বাড়ির শহীদ আবুল সড়কের সাত্তার বিশ্বাসের ছেলে তুহিন ওরফে কালা তুহিন (২৮), ৫৭ আহসান আহম্মেদ রোডের রুস্তুম আলীর ছেলে মো. ইব্রাহিম আলী ওরফে রাজন (২৬), পূর্ব বানিয়াখামার এলাকার শেষ ঠিকানা গলির মো. বাবুল মাতুব্বরের ছেলে রিয়াজুল (৩২), ১৯/ক মিয়াপাড়া বাগানবাড়ির সিরাজের বাড়ির ভাড়াটিয়া মো. বেল্লাল শেখ (২২), সে বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার কাচিকাটা গ্রামের মো. হারুন শেখের ছেলে, মিয়াপাড়া পাইপের মোড়ের হায়দারের বাড়ির ভাড়াটিয়া মো. অধব্দুর রাজ্জাক (২৯), ২০ পূর্ব বানিয়াখামারের মৃত. হাজী আশরাফ আলীর ছেলে মো. জয়নাল আবেদীন ওরফে জনি (৩৫) ও ২২ রোকন উদ্দিন সড়কের মো. আবু আনসারীর ছেলে মো. শাহদাত আনসারী ওরফে ছোট (২৪)।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ছায়েদুল হক শাহিন নথীর বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ৩১ আগস্ট রাত পৌনে ১১টার দিকে নগরীর আহসান আহমেদ রোডস্থ পিটিআই মোড় সংলগ্ন তপন স্টোরের সামনে ১০/১২জন অস্ত্রধারী সস্ত্রাসী পুর্ব শত্রুতার জেরে মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি সিটি কলেজের নেতা সৈকত রোহান (২৫) কে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এসময় তারা রোহানের দু’হাতের কবজী, দু’পায়ের রগ কেটে মৃত. ভেবে ফেলে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১২টার দিকে রোহানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন যার নং-২। হত্যাকান্ডের তিন সপ্তাহ পর ১১জনের বিরুদ্ধে সংশোধিত এজাহার জমা দেন রোহানের মা রাশিদা বেগম। ২০১৯ সালের ২৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র এসআই মো. সফিউল আলম ১৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২৮জন স্বাক্ষীর মধ্যে ১২জন স্বাক্ষ্য প্রদান করেছেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আরিফ মাহমুদ লিটন।
সুত্র জানায়, নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের ভাড়া বাসায় রোহানের লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে আছর বাদ নামাজে জানাজা শেষে লাশ সন্ধ্যার কিছু আগে রওনা দিয়ে রোহানের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার সদর থানাধীন পাতিলাখালী পাইকবাড়ী নিয়ে দাফন করা হয়। নিহত রোহানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি মারামারি ও ডাকাতির ৪ প্রস্তুতিসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে খুলনা সদর থানায় ১টি হত্যা, ১টি ডাকাতি প্রচেষ্টা, ৬টি মারামারি ও চাঁদাবাজি এবং দ্রুত বিচার আইনে একটিসহ মোট ১০টি মামলা রয়েছে। এছাড়াও হরিণটানা থানায় রোহানের বিরুদ্ধে একটি মারামারি মামলা রয়েছে। নগরীর সাতরাস্তা মোড়ে বাস কাউন্টার ভাঙচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলো রোহান। নগরীর অপর এক শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশের সেকেন্ড ইন কমান্ড ছিলো রোহান। পলাশ এবং রোহান একসাথে নগরীর বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে বেড়াতো।

“রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের ইফতার ও সেলাই মেশিন বিতরণ”
খবর বিজ্ঞপ্তি
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ১ম রমজান থেকে ২০ শে রমজান পর্যন্ত প্রতিদিন গড়ে ৫৫ প্যাকেট করে রান্না করা ইফতার নগরীর রেল স্টেশন, পাওয়ার হাউস মোড় ও নিউ মার্কেট এলাকায় মোট ১১০০ প্যাকেট বিতরণ করা হয়। যা শেষ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়াও আজ প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন এর অর্থায়নে রূপসার মহিষাঘূনী গ্রামে টেইলরিং এ প্রশিক্ষণপ্রাপ্ত দুইজন বিধবা নারীকে দুইটি সেলাই মেশিন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেবিএম গণগ্রন্থগারের সভাপতি রুনা লায়লা।
স্বেচ্ছাসেবক হিসাবে প্রতিদিনের ন্যায় উপস্থিত ছিলেন রূপসা গণস্বাস্থ্য কেন্দ্র যুব সোসাইটির সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব, সাঈদুর রহমান লুশান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসেন, নাজরীন মাহমুদ জুথি, গৌরব বসু, প্রসেনজিৎ বোস, রিয়াল আহমেদ, প্রিতম ও জুলকার নাঈম প্রমূখ।

মহেশপুরে বালি বোঝায় নাটার ধাক্কায় বৃদ্ধ নিহত
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বালি বোঝায় নাটার ধাক্কায় আব্দুর রশিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃধবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশপোতা ভাষানপোতা সড়কের বাকোশপোতা মাঠ নামক স্থানে।
নিহত আব্দুর রশিদ মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল আলীম গাজীর পিতা।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,বুধবার দুপুরে বাকোশপোতা ভাষানপোতা সড়কের বাকোশপোতা মাঠ নামক স্থানে নিহত আব্দুর রশিদ বাইসাইকেল যোগে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা বালি বোঝায় নাটা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, ইউপি সদস্য আব্দুল আলীম গাজীর পিতা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।

আমরা বৃহত্তর খুলনাবাসীর পক্ষ থেকে এতিমদের মাঝে পোশাক বিতরন
খবর বিজ্ঞপ্তি
আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে বুধবার বিকেলে রাজবাঁধ এতিমখানা ও লিল্লাহ বোডিং এর শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরন করা হয়। সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে পোশাক ও ইফতার বিতরন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সরদার আবু তাহের।

ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরনকালে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপদেষ্ঠা ডাঃ সৈয়দ আবু সইদ, মুফতি আকবর হোসেন আজাদ, হাফেজ মাওলানা আঃ মান্নান, সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, শেখ ওমর ফারুক কচি, মো: আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, ইঞ্জিঃ মোঃ সেলিমুল আজাদ, অর্থসম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, সহ-সম্পাদক রুহুল আমিন মিঠু, পরিবেশ সম্পাদক মোঃ সাকিব খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক: আরিব আল আহমেদ, নির্বাহী সদস্য জি এম ওমর ফারুক প্রমুখ।

সামাজিক স্টিগমার কারণে নারী মাদকনির্ভশীলরা চিকিৎসা গ্রহণে অনাগ্রহী
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
সামাজিক স্টিগমার কারণে নারী মাদকনির্ভশীলরা চিকিৎসা গ্রহণে অনাগ্রহী। দেশে পুরুষের পাশাপাশি নারীর মাদক গ্রহণকারীর হার আশংকাজনক ভাবে বাড়ছে। নারীদের মাদক গ্রহণ নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে এক সময় ভয়ংকর রূপ নিবে। নারী মাদকাসক্তি চিকিৎসায় সফলতার সাথে ৯ বছর পেরিয়ে ১০ম বছরে পদার্পনে বুধবার (১২ এপ্রিল) দুপুরে শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত প্রতিষ্ঠানটির সভাকক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল এ কথা বলেন।
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ আক্তারুজ্জামান সেলিম, স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডাঃ নায়লা পারভীন, সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।
এ সময় স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, ঢাকা আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৬৪৭ জন নারী মাদক নির্ভরশীল, মানসিক ব্যাধি ও আচরণগত বিষয়ক চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ১২৯ জন রোগী পুনরায় চিকিৎসা গ্রহণ করে। চিকিৎসা সেবা গ্রহণকরী নারীদের মধ্যে ৩৩% ইয়াবা গ্রহণকারী, ২৮% গাঁজা, ১৬% ঘুমের ওষুধ, ১৫% একই সাথে বিভিন্ন মাদক গ্রহণকারী, ২% মদ, ২% শিরায় মাদক গ্রহণকারী বাকিরা অন্যান্য মাদক গ্রহনকরী। মানসিক রোগের মধ্যে সিজোফ্রিনিয়া ৩৪%, মুড ডিজ্অর্ডার ৩০%, বাইপোলার ১২%, ডিপ্রেশন ১০%, ওসিডি ৬% বাকিরা অন্যান্য মানসিক রোগে আক্রান্ত ছিল।
এই কেন্দ্রে কেবল নারীদের দ্বারাই নারী মাদকনির্ভরশীলদের চিকিৎসা প্রদান করা হয়। যেহেতু মাদকনির্ভরশীলতা একটি অসুস্থতা বিধায় মাদকমুক্তরা পুনরায় মাদক গ্রহণ করতে পারে পুনরায় চিকিৎসা গ্রহণে উদ্যোগী হতে হবে। সেক্ষেত্রে সমাজের সকল পর্যায় থেকে সচেতনতার কাজ করতে হবে। মাদক গ্রহনের কারন হিসেবে দেখা যায় কৌতুহলবশবর্তী হয়ে, মাদক গ্রহকারী বন্ধুদের চাপ, একাকিত্ব, পরিবারের অন্য সদস্য বা বয়ফ্রেন্ড মাদক গ্রহণে অভ্যস্ত থাকলে, বিষন্নতা, হতাশাগ্রস্থ হলে, অতিরিক্ত রাগ-জেদ ইত্যাদি করনে মাদক ব্যবহার করে থাকে। পারিবারিক ও সামাজিক লোকলজ্জার ভয়ে নারী নির্ভরশীলদের বিষয়টি আমাদের দেশে এখনো প্রায়শঃই প্রকাশ্যে আসে না, ফলে এ সমস্যাটির সমাধান সহজ হয় না। সার্বিক বিষয় বিবেচনা করে ঢাকা আহ্ছানিয়া মিশন নারী নির্ভরশীলদের চিকিৎসায় কাজ করছে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের যুগ্ম পরিচালক কে এস এম তারিক, সহকারী পরিচালক মোখেলেছুর রহমানসহ স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাদকাসক্ত থেকে ফিরে আসা ব্যক্তি এবং চিকিৎসাধীনদের পরিবারবর্গ।
ঢাকা আহছানিয়া মিশন থেকে চিকিৎসা গ্রহণকারী ৬৪৭ জন রোগীর মধ্যে ৬৫% চিকিৎসার মেয়দ পূর্ন করেছে, মেয়াদ পূর্ন করা রোগীদের মধ্যে ৪০% মাদকমুক্ত সুস্থ জীবন যাপন করছে এবং নিয়মিত সেন্টারের সাথে যোগাযোগ রেখেছেন, মেয়াদ পূর্ণ না করে চলে গেছে ২৪% এবং ১৭% রিল্যাপ্স (পুনরায় মাদক গ্রহণ) করেছে, .৯% মৃত্যুবরণ করেছে, বিভিন্ন কারনে ৪% রোগীকে রেফার করা হয়েছে, এর মধ্যে ২% শুধু ১৪ দিনের ডিটক্সিফিকেশন করেছে। ৬৪৭ জনের মধ্যে ৫১% জন সেন্টারের সাথে কোন প্রকার যোগাযোগ রাখে নাই এবং ৪% বর্তমানে সেন্টারে চিকিৎসারত আছেন। যারা সেন্টারের সাথে সম্পৃক্ত নেই তাদের অনেকে সুস্থ আছে, বিদেশ গেছে এবং বাকিরা লোক লজ্জার ও সামাজিক স্টিগমার কারণে চিকিৎসা কেন্দ্রের সাথে যোগাযোগ রাখে নাই। এছাড়া ৬৪৭ জন রোগীর মধ্য শুধু মাত্র মানসিক সমস্যার করনে চিকিৎসা নিয়েছে ১৩৩ জন নারী।
উল্লেখ্য, ২০১৪ সালে এপ্রিল মাসে থেকে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রটি মাদকাসক্তি জনিত সমস্যা, মানসিক সমস্যা ও আচরণিক সমস্যাগ্রস্থ নারীদের চিকিৎসা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে মাদকাসক্ত নারীদের জন্য বিজ্ঞান ভিক্তিক চিকিৎসা প্রদান করছে। দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৪টি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। ২০০৪ সালে গাজীপুর, ২০১০ সালে যশোর, ২০১৪ সালে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, ঢাকা এবং ২০২১ সালে মাসে হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্র, মুন্সিগঞ্জ প্রতিষ্ঠা করে।

পাইকগাছায় গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক: থানায় মামলা
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় গাঁজা গাছ সহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। বুধবার বার সকালে তার বাড়ি থেকে গাছ সহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে।
মামলার বাদী উপ পুলিশ পরিদর্শক সঞ্জিত কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে বুধবার সকালে উপজেলার ইউনিয়নের মাহমুদ কাটি গ্রামের সবুজ গাজীর ছেলে মনজুরুল গাজী (৩৫)তার বাড়ির উঠানে কোনায় গাঁজা চাষ করে। এ সংবাদে আমি তাদের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ তাকে আটক করি। পাইকগাছা থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে গাঁজা গাছসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

গ্রেফতারী পরোয়ানার দুই আসামি গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছা থানাপুলিশের অভিযানে দুই গ্রেফতারী পরোয়ানার আসামি গ্রেফতার। মঙ্গলবার রাতে তাদেরকর গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার রাড়ুলী ইউনিয়নের কুলে শ্রীরাম পুর গ্রামের রফিকুল ঢালীর ছেলে রশিদ ঢালী, এবং গদাইপুর ইউনিয়নের মৃত্যু কওসার আলী গাজীর ছেলে হারুন গাজী। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারী পরোয়ানার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডুমুরিয়ার মাগুরখালী সুখনদী জলমহল ইজারাদেশ স্থাগিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আলোচিত মাগুরখালী ইউনিয়নে সুখনদী (বদ্ধ) ৪৫ দিনের মাথায় ¯ি’তিব¯’া জারি করেছে হাইকোর্ট। গত ৬ এপ্রিল আলাদিপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক দায়ের কৃত রিট পিটিশনটি আমলে নিয়ে মহামান্য হাইকোর্ট এ আদেশ প্রদান করেন। আদালতে দায়ের কৃত আবেদন সূত্রে জানা যায়,মাগুরখালী এলাকায় আলোচিত সুখনদী জলমহলটি ইজারা পেতে আলাদিপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ১ লক্ষ ৫২ হাজার ৫ শত ও মাগুরখালী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ দেড় লক্ষ টাকা ইজারা প্রস্তাব আবেদন করেন। কিš‘ ভুল ক্রমে বা অদৃশ্য কারণে ইজারাটি সর্বো”চ দরদাতা আলাদিপুর মৎস্যজীবী সমবায় সমিতির অনুকুলে না হয়ে কম দরদাতা মাগুরখালী মৎস্যজীবী সমবায় সমিতির অনুকুলে দেয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি জলমহল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৭১তম সভায় ৩৬,৯১ একর আয়তন বিশিষ্ট জলমহলটি মাগুরখালী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড বরাবর ইজারা প্রদান করা হয় যা ২ এপ্রিল খুলনা রেভিনিউ ডেপুটি কালেক্টর ও জেলা জলমহল ব্যব¯’াপনা কমিটির সদস্য সচিব সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি পরিষ্কার হয়। বিষয়টি জানার পর দু’পক্ষের মধ্যে দখল নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করতে থাকে। দখলে থাকা আলাদিপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুভাষ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, দখলে আছি, অব¯’ানে নিকটবর্তী,সর্বো”চ দরদাতাও আমি এরপরও প্রতিপক্ষ কিভাবে জলমহল পায় এটা আমার জানা নেই। তিনি আরও বলেন,অসদুপায় এটি পেয়ে নির্ধারিত সময়ের আগেই জবর দখলের পাঁয়তারা করছে ভাড়াটিয়া প্রতিপক্ষ। বিষয়টি অবহিত করে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে ৩ মাসের ¯ি’তিব¯’া বজায় রাখার নির্দেশ দেন কিš‘ এরপরও থেমে নেই প্রতিপক্ষের হুংকার। অপরদিকে ইজারা প্রস্তাবে কে এগিয়ে কে পিছিয়ে এবং কে পেয়েছে এটি আমার জানা নেই এমনটি জানান মাগুরখালী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উদয় সানা।

 

ন্যায়কুঞ্জ ভিত্তি প্রস্তর স্থাপন ও পরিদর্শনে ঝিনাইদহে দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহে ন্যায়কুঞ্জ ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মান স্থান পরিদর্শন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার সকাল ৯ টায় ঝিনাইদহ সার্কিট হাউসে তিনি প্রথমে সালাম গ্রহণ করেন। সেখান থেকে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসে ন্যায়কুঞ্জ নির্মান স্থান পরিদর্শন ও ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনের মাধ্যমে দোয়া মোনাজাত করেন।
ন্যায়কুঞ্জ নির্মানের উদ্যেশ্যে প্রধান বিচারপতি বলেন, আমাদের সাংবিধানিক দায়িত্ব ও একটাই উদ্যেশ্য হলো এদেশের বিচারপ্রার্থী জনগণ স্বল্প সময়ে স্বল্পখরচে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এদেশের সতেরো কোটি মানুষের মধ্যে প্রায় চার কোটি মানুষ ন্যায় বিচারের জন্য আদালত প্রাঙ্গণে আসেন। জনগন এসে যাতে বুঝতে পারেন, এটি তাদের জন্যই করা হয়েছে। তারা যাতে করে স্বস্তিতে বসতে পারেন। সেজন্য আগত বিচার প্রার্থীদের জন্য দেশের প্রত্যেকটা জেলায় বিশ্রামাগার তৈরীর পরিকল্পনার কথা জানান। তিনি আরও বলেন, বিশ্রামাগারের সাথে একটি করে দোকান থাকবে। যা দ্বারা এটির মেইনটেনেন্স করা হবে। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের মাননীয় জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুদৌলা, জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আশিকুর রহমানসহ বিচারিক আদালতের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে আদালত প্রঙ্গণে প্রধান বিচারপতি বৃক্ষরোপন করেন। বৃক্ষরোপন শেষে জেলা ও দায়রা জজ আদালতের নবগঙ্গা সম্মেলন কক্ষে বিচারকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের সাথে কোর্ট বার ভবনের নীচ তলার সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। এসময় মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রবিউল ইসলাম ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুদৌলা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মিজানুর রহমান, মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন মাতববরসহ বিচারিক আদালতের কর্মকর্তাবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড. আজিজুর রহমান, এ্যাড. এস এম মশিউর রহমান, এ্যাড. ইসমাইল হোসেন, ও এ্যাড. বিকাশ কুমার ঘোষ।
অনুষ্টানে প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করতে হবে। স্বাধীনতা সংগ্রামে সর্বপ্রথম এই ঝিনাইদহের বিষয়খালি থেকে সম্মুখ যুদ্ধ শুরু হয়। দেশ অনেক চড়াই উতরাই পেরিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দেশের আত্মমর্যাদা বিশ্বের বুকে যেভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। দেশের সেরা সেরা আইনজীবী এই ঝিনাইদহে জন্ম গ্রহণ করেছে। বিচার বিভাগকেও আইনজীবীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, একটা পাখির যেমন দুটি ডানা থাকে। একটা না থাকলে পাখিটি যেমন উড়তে পারে না। বিচারিক আদালতের সাথে আইনজীবীদের সম্পর্ক তেমন। তাই আমাদের একটাই লক্ষ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।

১৬ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত খুবির ছুটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
পবিত্র শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৬ এপ্রিল থেকে ২৭ মে ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা) যথারীতি চালু থাকবে। ছুটি শেষে আগামী ৩০ এপ্রিল থেকে অফিস পূর্বের ন্যায় যথারীতি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালু থাকবে।
এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল আগামী ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৯ এপ্রিল সকাল ৯টার মধ্যে স্ব স্ব হল ত্যাগ করার জন্য বলা হয়েছে। আগামী ২৭ এপ্রিল সকাল ৭টা থেকে হলসমূহ পুনরায় খুলে দেওয়া হবে। তবে বিদেশি শিক্ষার্থীরা পূর্ব অনুমতি সাপেক্ষে হলে অবস্থান করলে তাদের সীমিত সেবা প্রদান করা হবে। এছাড়া মহান মে দিবস উপলক্ষ্যে আগামী ০১ মে ২০২৩ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দর্শনায় ৮টি স্বর্নেরবার সহ ১ ব্যক্তি আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু চিনিকলের প্রধান ফটকের সামনে থেকে ৮ টি স্বর্নেরবার সহ কুমিল্লক চাদপুর সদর থানার গুজরাগাটি গ্রামের আমির হোসেনের এর ছেলে সুলতান আলি (৪০)কে আটক করেছে।
মহেষপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন খবর পেয়ে বিজিবির টহলদল দর্শনা বাসস্টান্ডে রশিক শাহ্ মাজারের কাছে অপেক্ষা করছিল। এ বিজিবি কুমিল্রা চাদপুর সদর উপজেলার গুজরাগাটি গ্রামের আমির আলীর ছেলে সুলতান (৪০) র পিছু নিলে সে পালানোর চেস্টা করে।পরে বিজিবি তাকে তাড়িয়ে কেরু চিনিকল প্রধান ফটকের সামনে থেকে আটক করে ও তার দেহ তল্লাশি করে ৮টি স্বর্ণেরবার উদ্ধার করে।বিজিবি জানায় উদ্ধারকৃত স্বর্নের বর্তমান বাজার মুল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা। মহেষপুর ব্যাটালিয়ন ৫৮-বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, এ ব্যাপারে দর্শনা থানায় মামলা হয়েছে এছাড়া মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে।

যশোরে সাড়ে ৪শ’ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ি ডিবির হাতে আটক
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর বেনাপোল সীমান্তের বহুল আলোচীত মাদক ব্যাবসায়ী ইসরাফিল (২২) চারশ’ ৪২ বোতল ফেনসিডিল ( মাদক) সহ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের হাতে আটক হয়েছে। ১২ এপ্রিল বেলা পোনে ৩ টার দিকে যশোর ঝিনাইদহ সড়কের চুরামনকাঠি ঈদগাহ জামে মসজিদের সামনে থেকে এই ফেনসিডিল উদ্ধার সহ ইসরাফিলকে আটক করেন। আটক ইসরাফিল বেনাপোল সীমান্ত সংলগ্ন ধান্যখোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা( ডিবি) ওসি রুপন কুমার সরকার বলেন পুলিশের কাছে গোপন খবর ছিল মাদক ( ফেনসিডিলর একটি বড় চালান পাচার হচ্ছে। আগের থেকে ডিবি পুলিশ ওৎ পেতে ছিল।ঢাকা ম্যাট্র এ -১৯-৪৭০৭ নাম্বারের একটি পিক আ্যাপ আসলে গাড়িটিকে দাড় কটায়। বিশেষ কায়দায় গাড়ি ফিটিংস করা অবস্থায় ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ইসরাফিলকে আটক করা হয়। উদ্ধার ফেনসিডিলের আনুমানি মুল্য ২৩ লাখ ২৬ হাজার টাকা। এঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উন্মুক্ত আলোচনা আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন-এর উদ্যোগে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সোবহান মিয়া, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে. এম. আরিফুল হক, পিপিএম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষাবিদ প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শিক্ষানুরাগী স্বপন দাশ ও ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। সভায় সভাপতিত্ব করবেন ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন-এর সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। এ ধরনের উদ্যোগ ও সমাবেশ থেকে প্রাপ্ত সুপারিশ, মতামত, দিকনির্দেশনা সরকারি কর্মসূচি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ।

খুলনায় বাংলা নববর্ষ উদযাপনের কর্মসূচি
তথ্য বিবরণী
পহেলা বৈশাখ-১৪৩০ বঙ্গাব্দ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল নয়টায় খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। সকাল সাড়ে নয়টায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল সুবিধাজনক সময়ে বাংলাদেশ শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয় এ উপলক্ষ্যে শিশুদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। পহেলা বৈশাখে জেলখানা ও সরকারি শিশু পরিবার কর্তৃক ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে এবং জেলা কয়েদিদের বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করবে।

জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে উপজেলাসমূহ অনুরূপ কর্মসূচি পালন করবে।

নড়াইলে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। ১১ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে সদর থানাধীন শেখহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে শেখহাটি ক্যাম্পের এস আই (নিঃ) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২,৪৮০ টাকা, দুই সেট তাস ও একটি চট জব্দ করেছে পুলিশ। আটককৃত হলেন মো: রিয়াজুল ইসলাম (২৭), জাহাঙ্গীর আকঞ্জি (২১), সেলিম মোল্লা (৩৫) ও মো: নুরনবী সরদার (৪৩)। সকলেই নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের বাসিন্দা। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মাগুরার তিনদিন ব্যপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখাতে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবগনের জন্য তিন দিন ব্যপি ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
গতকাল ১০ এপ্রিল মঙ্গলবার এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন,শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, এনআইএলজি ঢাকার উপ-পরিচালক এস.এম. মনজুরুল হক।
এ প্রশিক্ষণে উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান,সদস্য ও সচিব সহ মোট ১৯৮ জন অংশ গ্রহন করেন।

 

গরমে শিশুদের জ্বর-ডায়রিয়া বেড়েছে
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
গত কয়েকদিন ধরে দিনে তীব্র গরম আর রাতে ঠাণ্ডা। এর ফলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জ্বর ও ডায়রিয়ায় আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন গড়ে ১০০-১২০ জন শিশু জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আর হাসপাতালের আউটডোরে গড়ে ৪৫০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা হাদী জিয়াউদ্দিন আহমেদ।

বুধবার উপজেলা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অসুস্থ শিশুদের নিয়ে আউটডোরে এসেছেন অভিভাবকরা। হাসপাতালে গত এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে। শিশুর পাশাপাশি ভর্তির তালিকায়ও বেড়েছে বয়স্কদের সংখ্যা।

হারদি ৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, টানা সাত দিনের গরমে শিশু রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। শিশুর পাশাপাশি নারী-পুরুষসহ বৃদ্ধরাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আউটডোরে প্রতিদিন গড়ে ১০০-১২০ জন শিশু চিকিৎসা নিচ্ছে।

আলমডাঙ্গা পৌর শহরের বাবুপাড়ার আফিয়া আনজুম তন্নি (৪) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তন্নির মা বৃষ্টি খাতুন জানান, গত কয়েকদিন ধরে মেয়ে ঠাণ্ডাজনিত জ্বর ও পাতলা পায়খানা ভুগছে। অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

হারদি হাসপাতালের চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর সংখ্যা বেড়েছে। তবে এতে ভয় পাওয়ার বা শঙ্কিত হওয়ায় কোনো কারণ নেই। অভিভাবকরা একটু সচেতন হলেই আক্রান্তের সংখ্যা কমবে।

উপজেলা পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘হঠাৎ গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন শিশুদের পাশাপাশি বয়স্করাও হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালের আউটডোরে গড়ে ৪৫০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন।’

যশোরে বীর মুক্তিযোদ্ধার দুই সন্তানকে হত্যাচেষ্টা
যশোর অফিস
যশোরে মসজিদের ভেতরে বীর মুক্তিযোদ্ধার দুই সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলেও এরইমধ্যে পাঁচ আসামি জামিনে বের হয়েছেন। তারা নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।

নিরাপত্তা নিয়ে শঙ্কিত বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব বুধবার (১২ এপ্রিল) দুপুরে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আবদুল ওহাব বলেন, গত ৮ এপ্রিল বাহাদুরপুর বাশিয়াপাড়া মোল্লাপাড়া জামে মসজিদ নির্মাণ করাকে কেন্দ্র করে আসরের নামাজের পর তর্ক-বিতর্কের একপর্যায়ে সন্ত্রাসীরা আমার ছেলে কামরুজ্জামানের প্রতি ক্ষুব্ধ হয়। এরপর আমি দুই ছেলে কামরুজ্জামান ও আরিফুজ্জামানকে সঙ্গে নিয়ে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাই।

তিনি বলেন, নামাজ পড়ে বের হওয়ার সময় আসামি জনি, ইমদাদুল, আশিকুর, রিপন, ইমরান ও শাহিনুর ছুরি, রড ও অন্য দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়ে আমাদের পথরোধ করে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে আমার বড় ছেলে কামরুজ্জামানের তলপেটে আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। আমার ছোট ছেলে আরিফুজ্জামান আসামিদের থামাতে গেলে লোহার রড দিয়ে তার ডান হাতে আঘাত করে। লোহার রডের আঘাতে তার হাত ভেঙে গেছে। ঘটনা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব আরও বলেন, বড় ছেলে কামরুজ্জামানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার দিন রাতেই ছয়জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করেছি। মামলার দুইদিন পর পাঁচ আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে। আরেকজন পলাতক। জামিন পাওয়া আসামিরা এলাকায় ফিরে নানাভাবে আমাদের হুমকি-ধামকি দিচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ একরামুল হুদা বলেন, মামলার পাঁচ আসামি জামিনে আছেন। প্রধান আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়ে বাদী আমাকে কিছু বলেননি। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন, গোলাম মোস্তফা, ওহিদুজ্জামানা চাকলাদার, সৈয়দ আব্দুল হক, আবদুল ওহাবের ছোট ছেলে আরিফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

৫০ পয়সা কেজিতে খাদ্যদ্রব্য বিক্রি করছেন উদ্ভাবক মিজানুর
বেনাপোল (যশোর) প্রতিনিধি
‘স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বেচি, অভাবীদের মুখে ফুটবে হাসি’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে ৫০ পয়সা কেজি দরে খাদ্যসামগ্রী বিক্রি করে চমক দেখালেন যশোরের শার্শা উপজেলার উদ্ভাবক মিজানুর রহমান।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে শার্শার শ্যামলাগাছী এলাকার হযরত শাহজালাল (রহ.) মডেল মাদরাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রমজানে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী বিক্রি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ জানান তিনি।
এ বিষয়ে উদ্ভাবক মিজানুর রহমান বলেন, পবিত্র রমজানে বিভিন্ন মুসলিম দেশে দ্রব্যমূল্য কমানো হয়। অথচ বাংলাদেশে রমজানকে পুঁজি করে দাম আকাশ ছোয়া বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করে তোলে ব্যবসায়ীরা। যার প্রভাব অসহায় দরিদ্র মানুষের ওপর পড়ে। এজন্য ৫০ পয়সা কেজি দরে খাদ্যদ্রব্য বিক্রি করে সেসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমার এই অভিনব প্রতিবাদ।
এদিন ৫০ জন অসহায় নারী-পুরুষ এবং এতিম শিশুদের মাঝে পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি করে আলু বিক্রি করা হয়। এ কর্মসূচি রোজার শেষ পর্যন্ত চলবে। সেইসঙ্গে ঈদের আগেই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি রয়েছে বলেও জানান উদ্ভাবক মিজানুর।