Home আঞ্চলিক সংবাদকর্মীদের সাথে পুলিশ কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে গভীর উদ্বেগ

সংবাদকর্মীদের সাথে পুলিশ কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে গভীর উদ্বেগ

12

খবর বিজ্ঞপ্তি।।
ডিবিসি’র খুলনা বিভাগীয় প্রতিনিধি আমিরুল ইসলাম ও ডিবিসি’র ঢাকা হতে আগত সংবাদকর্মীদের একটি দল গত ১১ এপ্রিল দৌলতপুরে এক বিএনপি নেতার সাক্ষাৎকার ধারণ করেন, যা ওইদিন ওই টেলিভিশনে প্রচারিত হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে কেএমপি (খুলনা মেট্রোপলিটন পুলিম)-এর দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সাংবাদিক আমিরুল ইসলামকে ফোন করে‘তার অনুমতি না নিয়ে কেন এই সাক্ষাৎকার নেয়া হয়েছে’, তা জানতে চান। যা খুবই অনভিপ্রেত। একজন সাংবাদিক তার পেশাগত প্রয়োজনে যে কোন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করতে পারেন, সাধারণভাবে সেটাই করে থাকেন। এই কাজের জন্য পুলিশ বা সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে করতে হবে, বিষয়টি মোটেই এমন ন্য়।
খুলনা রিপোর্টার্স ইউনিটি -কেআরইউ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি কেআরইউ মনে করে, এই আচরণ অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। একজন সাংবাদিক কখনোই তার কাজের জন্য আগেভাগে পুলিশের অনুমতি নেয় না, নেবেও না। এই আচরণ স্বাধীন সাংবাদিকতার উপর খুবই নগ্ন আক্রমণ। আমরা পুলিশ কর্মকর্তার এই আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করছি।