
বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ইফতার মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল ১৮ রমজান সোমবার বিকালে ফেডারেশনের গাফফাড় ফুড মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান।মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, জুট স্পিনার্স মিলের সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম, আফিল জুট মিলের সিবিএ সাধারন সম্পাদক মোঃ নিজামউদ্দীন, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমান। শ্রমিক নেতা কেসমত আলী, প্রমূখ। সভায় শ্রমিক নেতারা বলেন আগামী ১২ এপ্রিল বেলা ২ টায় , ঢাকা শ্রম মন্ত্রনালয়ে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী , শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি এবং সাবেক মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ,খুলনা ৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ এমপির সাথে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন নেতৃবৃন্দ বৈঠক অনুষ্ঠিত হবে , উক্ত বৈঠক থেকে ঈদের পুর্বে ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক আফিল, মহসেন, জুট স্পিনার্স , সোনালী , এ্যাজাক্স ও হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা শ্রম দপ্তরে হিসাব সহ শ্রমিকদের টাকা পরিশোধ এর দাবি তুলবেন শ্রমিক নেতারা । উক্ত বেঠক থেকে যদি শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে কোন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন না করা হয়। তাহলে শ্রমিকরা পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
উৎসব মুখর পরিবেশে কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার ঐতিহ্যবাহী কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকাল ৫ টায উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান, থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপালী রানী ঘোষ, কালিগঞ্জ রিপোর্টাস ক্লাবের সেক্রেটারী ও ক্রীড়া সংস্থার সেক্রেটারী শেখ ইকবাল আলম বাবলু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান সাফিয়া পারভীন, চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাবের সহ সম্পাদ হাফিজুর রহমান শিমুল,জাতীয় সাংবাদিক সংস্থার সেক্রেটারী শেখ নাজমুল ইসলাম, জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উপজেলা সেক্রেটারী শেখ আব্দুল করিম মামুন হাসান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, বিশিষ্ট আইনজীবি জাফরুল্লাহ ইব্রাহিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ব্যাংকের ব্যাবস্থাপকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঠিকাদার ও ব্যবসায়ীবৃন্দ, প্রেসক্লাবসহ সাংবাদিকবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম হযরত মাওঃ আশরাফুল ইসলাম আজিজী।
রামপালে বিএনপির মাসব্যাপী ইফতার মাহফিল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা বিএনপির আয়োজনে মাসব্যাপী ইফতার মাহফিলের ১৮ তম দিন অতিবাহিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রামপাল সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নূরুল্লাহ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীসহ স্থানীয় মানুষ ইফতার মাহফিলে যোগ দেন। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সার্বিক নির্দেশনায় মাসব্যাপী ইফতার মাহফিল শুরু হয়। যা আল্লাহ চাহেন তো পুরো রমজান জুড়ে চলবে বলে ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, আংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলের আয়োজন করেছেন। #
ডুমুরিয়ায় শহীদ সিরাজের ২১তম মৃত্যু বার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধিঃ
খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মোল্ল্যা সিরাজুল ইসলামের ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার মোল্ল্যাবাড়ি মোড়স্থ সালেহা মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ। উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্ল্যা মশিউর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ। এ সময় আরও বক্তব্যদেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হেল কাফি সখা, ওহিদুজ্জামান সোহাগ, জাবির আলী, শেখ শাহিনুর রহমান, সরদার বিল্লাল হোসেন, ফরিদুল ইসলাম, মাষ্টার সেলিম হালদার, ফয়সাল চৌধুরী, পরিতোষ কুমার বালা, নিলোৎপল নিলয়, মোক্তারুজ্জামান সবুর, খান জিয়াউর রহমান জীবন, খান আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম শফিক, রকিবুল হাসান, কৃষ্ণ বিশ্বাস, হাফিজুর রহমান সাগর, অনিক আহমেদ, আরাফত হোসেন মিলন, কাজী জিয়াউর রহমান, জাকির হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, শাহাজান শেখ, মোঃ পারভেজ গাজী, খালিদ হাসান, আবরার হোসেন সৈকত, দেলোয়ার হোসেন, মেম্বার রবিউল ইসলাম, মোস্তাহিন শেখ, আব্দুল আজিজ, আয়ুব আলী, শহিদুল ইসলাম, আব্দুর রহিম রিপন, শফিকুল ইসলাম, জাফরুল্লাহ মিঠু, আবুল কালাম আজাদ, তৌহিদুজ্জামান তিতাস, ইমন হোসেন ডালিম, আজিজুর গাজী, আব্দুল কাদের, মোজাহিদ হোসেন, সবুজ গাজী, হাবিবুর রহমান, শাহিন ফকির, জুবায়ের মোহাম্মদ জীম, আছাদুজ্জামান আসাদ, রাসেল ফকির, আনিছ শেখ, মোহাসিন হোসেন, শাকিল হোসেন, আতাউর রহমান, মতিন সরদার, আব্দুর রহমান, তানভীর আহমেদ মিঠু, মনিরুল ইসলাম ও আমানুল্লাহ মোড়ল প্রমুখ। ##
ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা-গাজাসহ আটক-৩
ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়া থানা পুলিশের পৃথক দুইটি মাদক বিরোধী অভিযানে ৫’শ গ্রাম গাজা ও ২০পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রোববার রাতে উপজেলা সদরের খাদ্য গুদাম ও বানিয়াখালি বাজার এলাকায় অভিযান দু’টি পরিচালিত হয়। এ ঘটনায় গতকাল সোমবার ডুমুরিয়া থানায় মাদক আইনে দুইটি মামলা রুজু হয়েছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) জানান, ৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে থানার সহকারি পরিদর্শক (এসআই) শাহ আলমের নেতৃত্বে একটি টীম উপজেলার খাদ্য গুদামের সামনে অবস্থান করছিল। এ সময় সন্দেহজনক পথচারীদের তল্লাশি কালে ইমামুল গাজী (৩৪) ও আকবর হাওলাদারের দেহ তল্লাশি করে দু’জনের নিকট থেকে ১০ পিচ করে মোট ২০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইমামুল গাজী উপজেলা সদরের দক্ষিণ ডুমুরিয়া গ্রামের লুৎফর গাজীর ছেলে এবং আকবর হাওলাদার সাজিয়াড়া এলাকার নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে। তাদের বিরুদ্ধে ১০ এপ্রিল সোমবারে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে যার নং-১২। এছাড়া থানা পুলিশের অপর একটি অভিযান পরিচালিত হয় উপজেলার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালি বাজারে। রোববার রাত সাড়ে ১০টার দিকে সহকারি পরিদর্শক (এসআই) হাসানুজ্জানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বানিয়াখালি এলাকার মৃত কওছার গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজীকে (৪০) পাঁচ’শ গ্রাম গাজাসহ আটক করা হয়। সে গাজাসহ বাজারের একটি মিষ্টি দোকানের পেছনে অবস্থান করছিল। এ ঘটনায় একই দিনে থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয় যার নং-১৩।
তাপদাহে ফসল রক্ষায় কৃষকের করনীয়
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বয়ে যাচ্ছে মাঝারি তাপদাহ। তীব্র রোদ আর গরমে অসহনীয় অবস্থা। মানুষের পাশাপাশি ক্ষতির সম্মুখীন হচ্ছে ধান, পাট, কলাসহ সবজিও। এ অবস্থায় ক্ষতি রোধে কৃষকের কি করণীয় তা জানিয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী। সোমবার সকালে তিনি ধানসহ অন্যান্য ফসলের পরিচর্যা নিয়ে কথা বলেন।
তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো-‘আপনারা জানেন যে বর্তমানে বোর ধানটা মাঠে রয়েছে। প্রতিটি মাঠেই দেখা যাবে ধানে ফুল রয়েছে। কিছু কিছু দুগ্ধ আছে কিছু কিছু ক্ষিও অবস্থায় আছে। বর্তমানে পোকা মাকড় রোগ বলায় তেমন না থাকলেও তাপমাত্র দিন দিন বাড়ছে। ফলে সমস্যা দেখা দিতে পারে। আমরা জানি যে কৃষক ভাইদের ধানের কিছু সমস্যা হচ্ছে। এতে ধানের তেমন কোন ক্ষতি হয়না। তবে তাপমাত্রা যদি ৩৫ ড্রিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় সে ক্ষেত্রে ধান চিটা হয়ে যেতে পারে। ধানের বর্তমান যে স্তরে আছে সে ক্ষেত্রে আমাদেরে কৃষক ভাইদের করনীয় হলো আপনাদের অবশ্যই ফুল অবস্থায় আছে এবং এই সময় পানি খুব গুরুত্বপূর্ণ। তা ছাড়া তাপমাত্রা আধিক্য, এ কারনে ধান গাছের গোড়ায় সর্বদা ২ থেকে ৩ ইঞ্চি পানি ধরে রাখতে হবে। আপনারা ১০ রিটার পানি ভিতরে ১শ গ্রাম পটাশ মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে পারে। তাহলে আশা করা যায় য়ে তাপদাহেতে ধান ফসলে আমাদের তেমন কোন প্রভাব পড়বে না। এখন আম, লিচসহ অনন্যা ফলে গুটি রয়েছে। তা ঝরে পড়তে পারে, সে ক্ষেত্রে আমাদের ফল চাষি ভাইরা আছেন তারা ঘাছের চারি দিকে রিং করে পানি সেচ দিবেন, এবং অবশ্যই বিকেল বেলা দিতে হবে। কারন আপন যদি সকালে সেচ দেন সে ক্ষেত্রে দুপুরের রোদে কিন্তু পানি উড়ে চলে যাবে। তাই আপনারা অবশ্যই বিকেলে দিবেন।
মহেশপুরে ফসলের সাথে শত্রুতা!
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক বিজিবি সদস্য’র ড্রাগন ক্ষেতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বিকেলে মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আগুন জ¦লতে দেখে মাঠে থাকা কৃষকের ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ বিজিবি সদস্য আলামপুর গ্রামের কামাল হোসেন জানান, চাকুরীর পাশাপাশি তিনি এলাকায় লোক দিয়ে চাষাবাদ করান। ছুটিতে এসেও তিনি নিজের ড্রাগন ক্ষেতসহ ফসল দেখভাল করেন।
পুর্ব শত্রুতার জের ধরে গত কয়েক বছর যাবত একই গ্রামের ইদ্রিস আলী ও তার ছেলে মজনু মিয়া বিভিন্ন সময় তার ফসলের ক্ষতি করে আসছে। এর আগে ড্রাগন ক্ষেত কেটে দেয় তারা। এ নিয়ে থাকায় অভিযোগও দেয় বিজিবি সদস্য কামাল হোসেন।
ক্ষতিগ্রস্থ কামাল হোসেন বলেন, আমাকে ক্ষতিগ্রস্থ করতে মজনু ও তার ছেলে সব সময় তৎপর তাকে। আমাকে ক্ষতি করতে না পেরে আমার ফসলের ক্ষতি করে। এরই জের দরে রোববার বিকেলে আমার ড্রাগন বাগানের সাথে ভুট্টার গাছ রেখে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। মজনু যখন আগুন ধরিয়ে দিচ্ছিলো তখন মাঠের একজন কৃষক তা দেখেছে। আগুন ধরার খবর পেয়ে আমরা এসে আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনে আমার ড্রাগন ক্ষেত ও কলাগাছের ক্ষতি হয়েছে। আমি এর বিচার দাবী করছি।
অভিযুক্ত মজনুর পিতা ইদ্রিস আলী বলেন, আমার ছেলে মজনু ইচ্ছে করে এসব করিনি। আগুন ওর জমিতে থাকা গাছে দিতে যেয়ে কামালের বাগানে আগুন লেগে গেছে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনে আসা মহেশপুর থানার এস আই সুব্রত বলেন, ক্ষেতে আগুন দেওয়ার ঘটনা পুর্ব শত্রুতার আছে বলে আমি প্রাথমিক ভাবে মনে করছি। ক্ষতিগ্রস্থ ব্যক্তি থানায় এসে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফকিরহাটে অটোভ্যান থেকে পড়ে চালকের মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সড়কের উপর পড়ে ছিলেন ভ্যান চালক সঞ্জয় কুমার দাশ (৩৭)। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবারের দাবী তিনি ভ্যান থেকে পড়ে মারা গেছেন। পুলিশ জানায়, এ ঘটনাটি সোমবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে। মৃত সঞ্জয় কুমার দাশ উজলপুর গ্রামের কেনা দাশের ছেলে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। তিনি বলেন মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহতেশাম আরা জানান, ওই ভ্যান চালককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তার স্বজনরা। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। ##
ফকিরহাট উপজেলা প্রশাসনের সাথে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার (১০ এপ্রিল) সকালে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে কর্মকর্তাদের কার্যালয়ে তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না কুমার দে, সহ-সভাপতি আহসান টিটু ও শেখ জুলফিকার জুয়েল, সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন ও শেখ সৈয়দ আলী, কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন, দপ্তর সম্পাদক সুমন কুমার কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, সদস্য সাগর মল্লিক প্রমূখ। অপরদিকে,রোববার সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশের সাথেও মতবিনিময় সভা করেন নেতৃবৃন্দরা। #
পাইকগাছায় হাতুড়ি পেটায় আহত ১
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় সাগরে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটির জেরে এক ব্যক্তিকে হাতুড়ির আঘাত ও দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখখম হয়েছে। ঘটনাটি সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
আহত নির্মল মল্লিক(৪৫) জানন, সাগরে মাছ ধরাকে কেন্দ্র করে উপজেলার দেবদুয়ার গ্রামের সন্নোসি রায়ের ছেলে সন্তোষ রায়(৫০) সাথে কাটাকাটি হয়। পরে আমি সাগর থেকে বাড়ি এসে দেবদুয়ারের ফুলতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্তোষ রায়(৫০) পরিতোষ রায়(৫৫),ও ছেলে দূর্যয় (১৮) আমাকে হাতুড়ি দিয়ে মাথা আঘাত করে। তাতে আমার মাথা ফেটে যায়। পরে দূর্যায় রায় দা দিয়ে কোপাতে আসলে দৌড়ে স্থানীয় ফুলতলা বাজারে বিদুৎতের চা দোকানে পালায়। তখন এলাকাবাসি আহত অবস্থায় আমাকে হাসপাতালে নিয়ে আসে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, মারপিটে আহত হবার কথা শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সুস্থ হয়ে মামলা দিলে মামলা নেয়া হবে।
মহেশপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের অগ্নি সচেতনতা ও করনিয় বিষয়ক ওরিয়েন্টেশন
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের আয়োজনে আগুনের ভয়াবহতা, অগ্নি সচেতনতা ও করনিয় বিষয়ক অগ্নি মহড়া/ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জলিলপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অগ্নি সচেতনতা ও করনিয় বিষয়ক অগ্নি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। শিশু নিলয় ফাউন্ডেশনের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, চঅঈঊ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক-১ আনিচুর রহমান, শাখা ব্যবস্থাপক-২ হাবিল উদ্দিন, জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচ উজ জামান প্রমুখ। ওরিয়েন্টেশন কার্যক্রম আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, চঅঈঊ আবু হাসান। ওরিয়েন্টেশনে আগুনের উৎপত্তি, ভয়াবহতা, আগুন প্রতিরোধের উপায়, অগ্নি নিরাপত্তা ও আগুন থেকে সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়। অগ্নি মহড়ার মাধ্যমে উদ্যোক্তদের সরেজমিনে আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রশিক্ষনের মাধ্যমে শেখানো হয়। ওরিয়েন্টেশন কার্যক্রমে হেশপুর এলাকার কারখানা পর্যায়ের ৩০ জন উদ্যোক্তা অংশ গ্রহন করে।
প্রধান অতিথি দুদু, বিশেষ অতিথি হেলাল, প্রধান বক্তা রুমিন ফারহানা
আজ খুলনায় বিএনপির মানববন্ধন দুপুর আড়াইটায় প্রেসক্লাব চত্বরে
খবর বিজ্ঞপ্তি
বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ¦গতিতে জনজীবনে নাভিশ^াস সৃষ্টি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার সহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (১১ এপ্রিল) বিভাগীয় সদর খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জনদাবির সমর্থনে এপ্রিল মাসব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করে বিএনপি। যার অংশ হিসেবে পালিত হবে এ মানববন্ধন। খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি থাকবেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা থাকবেন বিএনপির সহ আর্ন্তজাতিক সম্পাদক সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
দুপুর আড়াইটায় খুলনা প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হবে মানববন্ধন। কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির এক প্রস্ততি সভা সোমবার (১০ এপ্রিল) বেলা ৩টায় দলীয় কার্যালয়ে নগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, আব্দুর রাজ্জাক, কে এম হুমায়ুন কবির, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আলমগীর হোসেন, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, মুজিবর রহমান প্রমুখ।
প্রস্ততি সভায় শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশের মুসলমানদের জীবনে এবারের রমজান নিদারুণ কষ্ট ও সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। একদিকে শাসক গোষ্ঠীর সীমাহীন লুটপাট ও বিদেশে অর্থ পাচার, অন্যদিকে মুনফালোভী ব্যবসায়ী সিন্ডিকেটের খপ্পরে পড়ে দেশের নিত্য পণ্যের মূল্য লাগমাহীন ভাবে বেড়েই চলেছে। মানুষ কষ্টে আছে, এ কথা বলাও আজ অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। নিশিরাতের অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকারকে মসনদে টিকিয়ে রাখা পুলিশ বাহিনী সর্বশক্তি নিয়ে হামলে পড়ছে। সাংবাদিক, সম্পাদক এমনকি জনপ্রিয় মিডিয়াকে বন্ধ করার দাবি নিয়ে সরকারের অনুগত পোষ্যদেরকে রাস্তায় নামিয়ে দেয়া হয়েছে। সংযমের মাসে সরকার ও তার ঠ্যাঙ্গারে বাহিনী চরম অসহিষ্ণু হয়ে উঠেছে। নিরীহ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে শত শথ নেতাকর্মীর নামে মামলা, নির্বিচারে গণগ্রেফতার এবং তল্লাশি অভিযানের নামে বাড়ি বাড়ি তান্ডব চালানো হচ্ছে। খুলনা বিএনপির শত শত নেতাকর্মী পরিবার পরিজন ছেড়ে কষ্টময় পরিবেশে আত্মগোপনে থেকে সেহরি ও ইফতার করতে বাধ্য হচ্ছে।
মনা বলেন, এভাবে কোন সভ্য রাষ্ট্র চলতে পারেনা। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও অর্জিত সংবিধানকে ভূলুন্ঠিত করে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট দাবিদার সরকার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, ৩৬ লক্ষ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া গায়েবী মামলা প্রত্যাহার, সংসদ ভেঙ্গে দেয়া, তত্ত্বাবধায় সরকার গঠন এবং নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির একজন নেতাকর্মীও ঘরে ফিরে যাবেনা। #
মহেশপুরে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,ওসি(তদন্ত)ইসমাইল হোসেন,বীর মুক্তিযোদ্ধা এফআর চৌধুরী, কাজী আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, সালাউদ্দিন, মাজহারুল হক স্বপন,মহেশপুর পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রমুখ।
সভায় সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপনে সব ধরণের ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
স্থানীয় পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা
খবর বিজ্ঞপ্তি
১০ এপ্রিল ২০২৩, রূপান্তর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে “স্থানীয় পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা” অনুষ্ঠিত হয়। খুলনার জেলা ও উপজেলা পর্যায়ের বর্তমান, সাবেক ও আগামীর সম্ভাব্য নারী জনপ্রতিনিধি, সাংবাদিক, নারীনেত্রীবৃন্দ, স্থানীয় পর্যায়ে নারীর অধিকার প্রতিষ্ঠায় তৎপর নারী সংগঠন প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অগ্রযাত্রা অব্যাহত রেখে তাদের ক্ষমতায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সকল পর্যায়ে একজোট হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
খুলনা জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি ফারজানা নিশার সভাপতিত্বেঅনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, খুলনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, খুলনা জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. সেলিনা আক্তার পিয়া।
বক্তৃতা করেন, মহিলা পরিষদের এ্যাড. পপি ব্যানার্জী, বাংলাদেশ উইমেন চেম্বর অব কমার্সের মনোয়ারা শিউলি, অনন্যা মহিলা সমিতির এ্যাড. রওগন আরা, নাগরিক ফোরামের সালমা জাহান, অপরাজিতা বুলু রায় গাঙ্গুলী, মাধুরী সরকার, রিমা খানম, মলিনা জোয়ার্দ্দার, শাহিদা ইসলাম নয়ন, পলি আক্তার, আফরোজা খাতুন মিতা প্রমুখ।
সকলে একমত যে, বর্তমানে দেশে নারী ভোটার প্রায় ৫২% এবং নির্বাচনে ৬০% নারী ভোট প্রদান করেন। নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলি জনগণের কথা শোনে সুতরাং সুযোগ রয়েছে এ সময়ে নারীদের দাবি রাজনৈতিক দলের নিকট উপস্থাপন করার। আসন্ন সংসদ নির্বাচনে ৩৩% সংসদীয় আসনগুলিতে দলীয় মনোনয়ন দেওয়া ও রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩% নারীকে যুক্ত করার সাথে সাথে গুরুত্বপূর্ণ পদে বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে নারীকে অন্তর্ভূক্ত করার এই দাবি অর্জনে অপরাজিতা, নারী সংগঠন, নাগরিক সমাজকে একজোট হয়ে কাজ করতে হবে। নারীদের সার্বিক তথ্য আদান প্রদানের জন্য খুলনা জেলা পর্যায়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার ব্যাপারে সভায় আলোচনা করা হয়। সাথে সাথে আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারী সম্পৃক্তকরণের উদ্যোগ হিসেবে সাংবাদিক সম্মেলন, মানববন্ধন ও রাজনৈতিক দলের নিকট স্মারকলিপি প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
অপরাজিতা প্রকল্প, লক্ষ্য ও উদ্দেশ্য, প্রকল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষপট বিষয়ে আলোচনা করেন প্রকল্পের এডভোকেসি এন্ড নেটওয়াকিং কো-অর্ডিনেটর খন্দকার জিলানী হোসেন ও বিভিন্ন কমিটিতে অংশগ্রহণের সংখ্যাগত অবস্থা ও অপরাজিতা ইউনিয়ন নেটওয়ার্ক সম্পর্কে ধারনা উপস্থান করেন প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ। সার্বক উপস্থাপন করেন আকলিমা খাতুন তুলি।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সুইজারল্যান্ডের (এসডিসি) সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপরারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পটি রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে।
বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা সোমবার দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
খুলনা জেলায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় নারী, তরুণ ও বিশেষ সক্ষম উদ্যোক্তাকে প্রশিক্ষণ, নতুন উদ্যোক্তাগণ প্রয়োজনীয় ঋণ প্রাপ্তির আবেদন, ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থের ঋণ, উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করাসহ সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় খুলনা রপ্তানী উন্নয়ন ব্যুরো’র পরিচালক জিনাত আরা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।
খুবিতে সিসিটিভি ক্যামেরা ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সিসিটিভি ক্যামেরা ম্যানেজমেন্ট শীর্ষক এক প্রশিক্ষণ ১০ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ব্যবস্থাপনাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। এসময় আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে সেশনগুলো পরিচালনা করেন গিকি ক্লাউড আইএসপি, খুলনার ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হুসাইন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সেকশন অফিসার (আইটি) ইঞ্জি. অতীশ দীপঙ্কর বিশ্বাস। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
দাকোপে প্রাণীসম্পদ সেবাদানে অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষন
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা টু প্রকল্পের উদ্যোগে প্রাণী সম্পদের সেবা দানে সুদক্ষ অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা সদর চালনায় নবযাত্রা ফিল্ড অফিসের সম্মেলন কক্ষে এম পাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিঃ এর সহযোগীতায় অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন নবযাত্রা টু প্রকল্পের ম্যানেজার আজিজুল হক। এ ছাড়া নবযাত্রা টু প্রকল্পের লুবনা ইয়াসমিন, শিল্পী রায়, প্রশিক্ষন সহায়তায় এম পাওয়ারের রিজওনাল কো-অর্ডিনেটর শাহিন মাহমুদ, ফিল্ড কো-অর্ডিনেটর জি এম মনিরুজ্জামান আলোচনা করেন। প্রশিক্ষনে অংশগ্রহণ কারীদের মধ্যে অমিত কুমার মন্ডল, জয় সরকার, বিভাষ মন্ডল, জগবন্ধু রায়, শারমিন বেগম, কীর্তি রায়, দেবী হালদার, বেলাল হোসেন, মলয় সানা, গোপাল গাইন, নেহাল মন্ডল, উদয় সরদার, সেলিম শেখ ও টগর রায় আলোচনা করেন।
ডুমুরিয়ার মাগুরখালিতে সুপেয় পানি পরিশোধন ও সরবরাহ ট্যাংক উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার মাগুরখালিতে সুপেয় পানি পরিশোধন ও সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়নের চন্ডিপুর গোবিন্দ মন্দিরের সামনে নির্মিত এ প্রকল্পের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। দীর্ঘদিন চন্ডিপুর, কাঞ্চননগর,বাগারদাইড় গ্রামের ৫ শতাধিক পরিবার সুপেয় পানি সংকটে ভুগছিলেন। এক কলসি পানি সংগ্রহ করতে তাদের মাইলের পর মাইল পথ হেঁটে যেতে হত। এলাকার মানুষের দুঃখ দূর্দশার কথা ভেবে এমপি মহোদয়ের প্রচেষ্টায় এসডব্লুটিটি প্রকল্পের সহায়তায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে এ পানি পরিশোধন ট্রাংক ¯’াপন করা হয়েছে। যার সুফল পাবে তিন গ্রামের পাঁচ শতাধিক পরিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন আওয়ামীলীগ নেতা সুকৃতি কুমার মন্ডল, ইউপি সদস্য স্বরসতি মন্ডল, প্রমিলা মন্ডল, লাভলী বিশ্বাস, ভবেন্দ্র নাথ বালা, সঞ্জয় সানা, গোপাল চন্দ্র হালদার, মনোজ সরকার, সুব্রত গোলদার, উদয় সরকার, ইউনুস আলী সরদার, তুষার কান্তি ঢালী, রামানন্দ মন্ডল, অঞ্জন কুমার মন্ডল, সুশান্ত বিশ্বাস প্রমুখ। ###
ডুমুরিয়ায় হ্যানিম্যানের ২৬৮তম জন্ম বার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বিশ্বখ্যাত হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা সদরে এক বর্ণাঢ্য ্র্যালি শেষে শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাক্তার পংকজ কুমার মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সম্পাদক বিশ্বজিৎ রায়, কোষাধ্যক্ষ দেবানন্দ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, সেলিম আকতার স্বপন, অবিনাশ বালা, শেখ জাকির হোসেন, তরুণ কান্তি সানা,মুকেশ তরফদার,মানিকলাল মন্ডল,দীপা রানী বিশ্বাস, সঙ্গিতা মন্ডল,সুনিতি বিশ্বাস,অমর কৃষ্ণ দেবনাথ, সমরেশ মন্ডল, সুজিত সরকার প্রমূখ।
লোহাগড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৬টি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৬টি পরিবারের ছোট-বড় ১০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের শহিদ মোল্যার রান্না ঘরের চুলার পাশে থাকা গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে সৃষ্ট অগ্নিকান্ডে শফিক মোল্যার বসতঘরসহ ৩টি ঘর, শহিদ মোল্যার ২টি ঘর, তবিবর মোল্যার ২টি ঘর, নাজমুল কাজীর ১টি ঘর ও শরিফুল কাজীর ২টি ঘরসহ নগদ ৩ লক্ষ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় আগুনে শফিক মোল্যার ২টি গরু পুড়ে গেছে। আগুন নেভানোর সময় তবিবর মোল্যা(৩৭) ও রোজিনা বেগম (৩১) আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার অমল কৃষ্ণ বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত পরিশ্রমে মাত্র ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রূপসায় হত্যা মামলার বাদিকে হুমকি: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপসা প্রতিনিধি
উপজেলার পাঁচানী গ্রামে ইসরাইল মোল্লা হত্যার আসামী ইনতাজ মোল্লা কর্তৃক মামলা তুলে নিতে জীবননাশের হুমকি ও খুনের দায় বাদীর উপর চাপানোর প্রচেষ্টায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল বেলা ১২টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্ত্রী খাদিজা পারভিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন নারী হয়ে স্বামী হত্যার বিচারের জন্য লড়াই করছি। এই লড়াই করতে গিয়ে প্রতিনিয়ত আতংকের মাঝে দিন কাটছে আমার। আসামীরা জামিনে মুক্তির পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে। আমাকে নানাভাবে হয়রানী এবং ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। একারণে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা যেকোন মুহুর্তে আমার ও আমার পরিবারের সদস্যদের জান-মালের ক্ষতি করতে পারে। তাই হত্যা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত আসামীদের জামিন বাতিলপূর্বক জেল-হাজতে আটক রাখার দাবি জানাচ্ছি। তা না হলে আসামীরা যে কোন সময় আমার স্বামীর মত আমাকে ও আমার পরিবারকে হত্যা করতে পারে বলে আশংকা করছি।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গত ০৮ ফেব্রুয়ারী’২২ বিকাল আনুমানিক সাড়ে ৫টায় আমাাদের বাড়ির ভিতর প্রবেশ করে আমার সামনে ৪নং টিএসবি ইউনিয়ন পরিষদের ০৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি মেম্বর ইনতাজ মোল্লা, তার ছেলে সোহাগ মোল্লা ও মারুফ মোল্লা পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে আমার স্বামী ইসরাইল মোল্লাকে নৃশংসভাবে হত্যা করে। এব্যাপারে আমি বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মামলার আসামীরা গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধী প্রদান করে। জবানবন্ধীতে ইনতাজ মোল্লা আমার স্বামীকে মারপিটের কথা স্বীকার করে এবং ঘটনাস্থলে আমি উপস্থিত থাকায় সে আমাকে ধাওয়া করে বলেও উল্লেখ করে। পরবর্তীতে উক্ত ইনতাজ মোল্লা, সোহাগ মোল্লা ও মারুফ মোল্লা জামিনে মুক্তি পেয়ে আমার বাড়ির সামনে ফুলের মালা গলায় দিয়ে মোটরসাইকেল বহর নিয়ে উল্লাস করে।
উক্ত তিন আসামীসহ অজ্ঞাত আরও ১০-১২ জন আমার বাড়িতে গিয়ে আমাকে মামলা তুলে নিতে বলে। তা না হলে আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে। এছাড়া ইনতাজ মোল্লাা আমাকে বিয়ের প্রস্তাবও দেয়।
গত ১৮ মার্চ উপজেলা প্রেস ক্লাবের এক নেতা যে নিজেও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল পদে রয়েছেন খুনী ইনতাজ মোল্লার সাথে তার সখ্যতা থাকায় প্রকৃত সত্য আড়াল করে নিজেকে নির্দোষ দাবি করে উল্টো আমাকে ও আমার সন্তানদের খুনি আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করে। তিনি গত ০১ এপ্রিল রূপসা থেকে প্রকাশিত রেজিস্ট্রিবিহীন একটি পত্রিকায় ওই সংবাদ সম্মেলনের বরাত দিয়ে প্রকাশিত সংবাদ সম্পুর্ণরুপে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন। এমনকি ওই সংবাদ প্রত্যাহারের দাবি করেন তিনি। অন্যথায় আইনী আশ্রয় গ্রহণ করবে বলে উল্লেখ করেন।
চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারী ও গৃহগণনার ট্যাবলেট বিতরণ
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা প্রশাসন ও জেলা ও উপজেলা পরিসংখান বিভাগের যৌথ উদ্যোগে ট্যাবলেট বিতরণ আনুষঠান অনুস্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুযাডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরপ এ ট্যাবলেট দেওয়া হচ্ছে।যারা এগুলোর যোগ্য তারাই এগুলো পাচ্ছো।তোমরাই এক সময় দেশের অবদান রাখতে সক্ষম হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস,জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান,জেলা পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দামুড়হুদা সীসান্তে রুপাসহ মটরসাইকেল জব্দ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে রুপা আটক হয়েছে। চুয়াডাঙ্গা -৬ বিজিবির পরিচালক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, রবিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিওপির আওতাধীন ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্যে দিয়ে রুপার একটি বড় চালান পাচার হবে।এমন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল দল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সীমান্তের ৭৮/৬ আর থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা গ্রামের মাঝপাড়া পুরাতন মসজিদের সামনে অবস্থান নেয়।এসময় এলাকা দিয়ে একজন ব্যক্তি মটরসাইকেল যোগে দর্শনা এলাকার দিকে যেতে থাকে।বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করলে সে মটরসাইকেল ফেলে গ্রামের মধ্যে পালিয়ে যায়।পরে টহল দল মটরসাইকেল তল্লাসী করে তেলের ট্যাংকির উপর গামছা দিয়ে মোড়ানো ৪টি পলিথিন ব্যাগ থেকে ৯লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪কেজি ৯শ৮৫ গ্রাম রুপাসহ মটরসাইকেল জব্দ করেন।এব্যাপারে দর্শনা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
খুলনায় কেন্দ্রীয় বিএনপি নেতা বকুলের খাদ্যসামগ্রী প্রদান
খবর বিজ্ঞপ্তি
ধারাবাহিক ভাবে চতুর্থ দিনের মতো খুলনায় কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের ঈদ উপহার সামগ্রী প্রেরণ।
দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারকৃত খুলনার বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল স্থরের নেতৃবৃন্দের মাঝে ধারাবাহিকভাবে চতুর্থ দিনের মতো আসন্ন ঈদ উল ফিতরের উপহার সামগ্রী প্রেরণ অব্যাহত রেখেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
গত বছর থেকে এবছর পবিত্র মাহে রমজান পর্যন্ত খুলনা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের যত নেতাকর্মী আওয়ামী সরকারের রোষানলে পুলিশ প্রশাসনের দ্বারা কারাবরণ করেছেন তাদের সকলের বাড়িতে এবছর পবিত্র মাহে রমজানের শুরুতেই তিনি ইফতার সামগ্রী প্রেরণ করেন। দলের গ্রেফতারকৃত এবং সদ্য কারামুক্ত প্রতিটি নেতৃবৃন্দকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে ১০এপ্রিল দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের গ্রেফতারকৃত নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে ঈদ উপহার সামগ্রী তিনি প্রেরণ করেছেন। পবিত্র মাহে রমজানের পুরো মাসজুড়েই কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার জন্য দলের সকল স্থরের নেতৃবৃন্দকে অনুপ্রেরণা জোগাতে বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে বলে এসময় নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন।
সোমবার ১০এপ্রিল খুলনা মহানগরীর দৌলতপুর থানার আরমান, মুক্তার হোসেন মুক্তা, মুজিবর রহমান মোল্লা, খালিদ বিন ওয়ালিদ শোভন, রুকাইয়া শারমিন দোলা, রাসিকুল আনাম রাসু, মোশাররফ হোসেন, শরিফুল ইসলাম, জাহিদ প্রমূখের বাড়িতে দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত ঈদ উপহার সামগ্রী পৌছে দেন। এনিয়ে বিগত ৪দিনে খুলনা-৩ সংসদীয় আসনের প্রায় ১৮০টি কারাবন্দী নেতৃবৃন্দের পরিবারের কাছে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ রুবায়েত হোসেন বাবু, দিদারুল আলম লাভলু, আরমান হোসেন, মামুনুর রহমান, সামদানি মোল্লা, বোরহানউদ্দীন সেতু, জাকারিয়া হোসেন সহ থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
খুলনা জেলা বিএনপি’র ইফতার মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মানার্থে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) ১৯ রমজান প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে জেলা বিএনপি’র বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক কুষিবীদ শামীমুর রহমান শামীম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দ্র দাস অপু, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।।
মাদক উদ্ধারের সময় ২ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে লাঞ্ছিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য উদ্ধারে গেলে বিক্রেতারা দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এতে ওই দুই পুলিশ সদস্য জখম হয়েছেন। এ সময় পুলিশ একশ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতবুনিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বেতবুনিয়া খেয়াঘাটে মাদক বিকিকিনি হচ্ছে- এ খবর জানতে পেরে ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেতবুনিয়া গ্রামের আব্দুল মজিদ গোলদারের দুই ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু সুফিয়ান (৪২), শিমুল (৩৯) ও খাটুয়ামারীর মকলেছ সরদারের ছেলে জাহিদকে (৪০) আটক করে। তাদের কাছ থেকে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় আটক তিনজন ও তাদের সহযোগীরা এএসআই শরিফুল ইসলাম ও কনস্টেবল ফেরদাউসকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে এএসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে দুই পুলিশকে উদ্ধার এবং শিমুল ও জাহিদকে আটক করে। এ সময় আবু সুফিয়ান ও অন্যরা পালিয়ে যান।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে এ সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে।
একটু সহযোগিতা সুস্থ জীবন দিতে পারে পেপার বিক্রেতা সুজনকে
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুর পৌরশহরের গাড়াবাড়ীয়া গ্রামের সুজন পেশায় একজন পেপার বিক্রেতা। জীবনের পুরো সময় কাটিয়েছেন মানুষের হাতে সংবাদ পৌঁছে দিয়ে। সুজনরা প্রতিদিন দেশ-বিদেশের খবর মানুষের কাছে পৌঁছে দিলেও তাদের খবর রাখেন না কেউই। তবু প্রকৃতির নিয়মে মাঝে মধ্যে পত্রিকার পাতায় ছাপা হয় সুজনদের সংবাদ। পেপার বিক্রেতা সুজন কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানী শ্যামলীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।
সুজনের স্ত্রী জানান, গত ১৬ মার্চ কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকায় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় সুজনকে। সহায় সম্বল ও মানুষের সাহায্যে একটু সুস্থতার জন্য পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই হাসপাতালে ৩ মার্চ কিডনি রোগের অস্ত্রোপচার করা হয়। সুস্থতার পরিবর্তে অস্ত্রোপচারের পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। আবারো পরীক্ষা করে মাজার হাড় ক্ষয় ও টিউমার ধরা পড়েছে। সুজনকে সুস্থ জীবনে ফেরাতে দরকার উন্নত চিকিৎসার; কিন্তু সেই চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই সুজনের পরিবারের।
তাই সুজনের পরিবার তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
বাগেরহাটে বিষপানে যুবকের আত্মহত্যা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিষপান করে আবু হাসান গাজী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বাবার ওপর রাগ করে বিষপান করলে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
নিহত আবু হাসান গাজী বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মো. মতিয়ার রহমান গাজীর ছেলে। তিনি বাবার বাড়ির পাশেই তার নানা বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, আবু হাসান গাজীর বাবার একাধিক বিয়ে রয়েছে। যার কারণে তিনি তার নানা বাড়িতে থাকতেন। সকালে আবু হাসান গাজী বাড়ি করার জন্য তার বাবার কাছে জমি দাবি করেন। তার বাবা দিতে অস্বীকৃতি জানালে তিনি বাগানে গিয়ে বিষপানে আত্মহত্যা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তিনি কীটনাশক জাতীয় পদার্থ খেয়েছিলেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শহরের নলডাঙ্গা রোডস্থ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হতে থাকে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র নেতা ডাঃ নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, নজরুল ইসলাম তোতা, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন, জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান, ইসলামী বিশ^বিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদসহ স্থানীয় বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক নেতাকর্মী মারা গেছে ও পঙ্গুত্ব বরণ করা নেতাকর্মীদের জন্য এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন আগামীতে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবৈধ এ রাতের সরকারকে বিতাড়িত করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। ইফতার মাহফিলে কয়েক হাজার নেতাকর্মি উপস্থিত ছিলেন।
চুরি হয়ে যাচ্ছে দাদা ম্যাচ ফ্যাক্টরির মালামাল, ভাগাভাগি দ্বন্দ্বে খুন
স্টাফ রিপোর্টার
খুলনার পরিত্যক্ত দাদা ম্যাচ ফ্যাক্টরির মালামাল চুরির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্বপন (৩০) নামে একজন নিহত হয়েছেন।
রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে দাদা ম্যাচ ফ্যাক্টরির ভিতরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়।
নিহত স্বপন রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল কুমার সরকার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে স্বপন গ্রুপ ও হোসেন গ্রুপের মধ্য বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। রাতে তারা চোরাই মালামাল বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হোসেন গ্রুপের দুর্বৃত্তরা স্বপনকে ছুরিকাঘাত করে হত্যা করে। রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
দাকোপ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও দাকোপ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার (৪৮) স্ট্রোক জনিত কারণে সোমবার (১০ এপ্রিল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
শামসুর রহমান মানির মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য আলহাজ¦ শামসুর রহমান মানি মিয়ার মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১১ এপ্রিল)। মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের আয়োজনে দুপুর ১টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, নির্বাচিত দলীয় কাউন্সিলর এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এছাড়া পরিবারের পক্ষ থেকে বাদ আছর তারের পুকুর পাড় আল-হেরা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে দলীয় নেতৃকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
কৃষিতে বিপ্লব ঘটিয়েছে খুলনা ডুমুরিয়া উপজেলা
কাজী মোহাম্মদ ইউনুছ
বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি নির্ভর উপজেলা, এ উপজেলা প্রত্যন্ত অঞ্চলের তরুণ যুবক চাকরী ও পরনির্ভরশীল নয়, তাইতো এখানকার ঘরে ঘরে রয়েছে গবাদি পশু, মাঠ ভরা ফসল আর পুকুর ভরা মাছ। এককথায় বলা চলে কৃষি নির্ভর অর্থনীতিতে ডুমুরিয়া খুলনা জেলার মধ্যে এগিয়ে রয়েছে অনেকাংশে। যেখানে বছরে উৎপাদন হয় চারশো কোটিরও বেশি টাকার সফল। তরুণ উদ্যোক্তারা বলছেন, কৃষিতে নতুন বিপ্লব সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করে বাংলাদেশের একটি উপজেলা হলেও তারা বেকারত্ব শূণ্যের কোঠায় নিয়ে আসতে যাচ্ছে।
নবদ্বীপ মল্লিক, কৃষিতে ডুমুরিয়া উপজেলার একজন সফল উদ্যোক্তা। গত ৮ বছরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাতীয়ভাবে। কৃষিতে উদ্যোক্তা হিসেবে হয়েছেন স্বাবলম্বী। তার উদ্ভাবিত চুই ঝালের চারা এখন শুধু খুলনাঞ্চলে নয়, সারাদেশে ছড়িয়ে যাচ্ছে। আবার বিদেশেও রপ্তানি হচ্ছে চুইঝাল। এছাড়া বিভিন্ন প্রজাতির সবজির চারা উৎপাদন করে বিক্রি করছেন আশেপাশের জেলা ও উপজেলার কৃষকদের কাছে। এতে বছর শেষে আয়ও হচ্ছে ভালো। চুই ঝাল গাছের বৈশিষ্ট্য হচ্ছে- জায়গা কম লাগে এবং সাথী ফসল হিসেবে বেড়ে ওঠে।
চুইঝাল ছাড়াও ডুমুরিয়া বিভিন্ন ধরনের কৃষিতে বিপ্লব ঘটিয়েছে অনেক চাষি। বিভিন্ন জাতের মৌসুমী ফসলে ডুমুরিয়ার কৃষকদের অবদান অনন্য। যেসব ফসলে এলাকার চাষীরা ব্যপক সাফল্য অর্জন করেছে তার মধ্যে তরমুজ, বাঙ্গি, বিভিন্ন প্রজাতী আম, কাঁঠাল, আনারস, বিদেশী সফলের মধ্যে চাষ করছে ষ্টাবেরী, কমলা, আঙ্গুর সহ নানা প্রজাতীর ফসল।
ডুমুরিয়ার কৃষক অনিন্দ হালদার জানায়, আমি এ বছর তিন ধরণের ফসল চাষ করে খুব ভালো লাভ পেয়েছি, এর মধ্যে চুই ঝাল, তরমুজ, এবং বাঙ্গি রয়েছে। চুই ঝালে লাভ হয়েছে সবচেয়ে বেশী । তিন বিঘা পতিত জমি আবাদ করে চুইঝাল চাষ করেছিলাম। এখন প্রথম ধাপে চারা বিক্রি করছি, পরবর্তী ধাপে চুইঝাল বিক্রি করবো। চারা বিক্রিতে ভাল হয়েছে তিন লক্ষাধিক টাকা।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন এ প্রতিবেদককে জানান, ডুমুরিয়া কৃষি প্রধান এলাকা, এখানে বছর জুড়ে বিভিন্ন ধরণের মৌসুমী ফসল চাষ করা হয়। এ এলাকার চুইঝাল এখন স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের প্রত্যন্ত অঞ্চলে। এমনকি ডুমুরিয়ার চুই ঝালের কদর রয়েছে বিদেশেও।#
জাব্দিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার জাব্দিপুরে গলায় ফাঁস দিয়ে জান্নাতী (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে যোগিপোল ইউনিয়নের জাব্দিপুর নিবাসী হায়দারের ভাড়াটিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত জান্নাতী জাব্দিপুরের সালাউদ্দীনের স্ত্রী , ৪ মাস আগে তাদের বিবাহ হয়। জানা গেছে, তার স্বামী নিজ কর্মস্থলে থাকায় জান্নাতী ঘরের দরজা দিয়ে আড়ার সাথে পড়নে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে জানালায় গিয়ে ডাকাডাকি করতে থাকে। এ সময় জানলার ফাক দিয়ে জান্নাতির ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে তার পরিবারের সদস্যরা । পরে স্থানীয়রা ছুঠে এসে ঘরের জানালা ভেঙ্গে ভিতরে গিয়ে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রবিবার রাতে খানজাহান আলী থানার পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।এ ব্যপারে খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’









































