মশেপুর(ঝিনাইদহ) প্রতিনিধি ।।
ঝিনাইদহের মহেশপুরে ফেন্সিডিলসহ কলেজপড়ুয়া প্রেমিক-প্রেমিকা আটক করেছে মহেশপুর থানা পুলিশ। রোববার দিবাগত রাতে মহেশপুর উপজেলার জলিলপুর বটতলা তেমাথা নামক স্থান থেকে মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
এলকাবাসী ও মহেশপুর থানা সূত্রে প্রকাশ, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই সুব্রত রায় ২জনকে জলিলপুর বটতলা থেকে আটক করে। এ সময় অপর ২জন পালিয়ে যায়।
এ বিষয়ে এসআই সুব্রত রায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জলিলপুর বটতলায় ঔৎ পেতে ছিল। দুই মোটরসাইকেলে দুই নারীসহ ৪জনকে দাড়ানোর জন্য সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদেরকে ধাওয়া করে ঝিনাইদহ কাঞ্চনপুর এলাকার মৃত বাবুর আলীর ছেলে মাসুম বিল্লাহ(২৫) ও শৈলকুপা থানার দুধসর গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে মুনিয়া উম্মেজান পপি(২১) কে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত মাসুম বিল্লাহ জানায়, সে ঝিনাইদহ কেসি কলেজে পড়ে এবং মুনিয়া জানায়, সে ঝিনাইদহ পলিটেকনিক্যাল কলেজে লেখাপড়া করে। এ ব্যাপারে মাদক আইনে মহেশপুর থানায় ৪জনকে আসামী করে একটি মামলা হয়েছে। যার নং-১৮(৪)২৩। অপর পলাতক ২জন আসামী হলেন,উদয়পুর গ্রামের মোতালেব চৌধুরীর ছেলে জসিম উদ্দিন ও ঝিনাইদহ পাগলা কানাই মাদক সম্রাজ্ঞী অনামিকা আফরোজ মুক্তা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।










































