Home আঞ্চলিক প্রকাশ্য দিবালোকে দুই সন্তানের জননীকে মারপিট করে বের করে দেওয়ার অভিযোগ

প্রকাশ্য দিবালোকে দুই সন্তানের জননীকে মারপিট করে বের করে দেওয়ার অভিযোগ

16

স্টাফ রিপোর্টার।।
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি রবিবার প্রকাশ্য দিবালোকে বেলা ২ টায় এলাকার লোকজনের সামনে দুই সন্তানের জননীকে মারপিঠ করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুনাকরকাটি গ্রামের ডাঃ গোফরান পুলিশের সোর্স পরিচয়দানকারী ৪ জন ভারাটিয়া মাস্তানকে দিয়ে তার স্ত্রী আঁখিকে মারপিঠ ও ঘার ধরে বের করে দেওয়া হয়। এছাড়া আঁখির বোনকেও মারধর করে। জানাযায় গোফরান এ পর্যন্ত ৩ টা বিয়ে করছে। প্রথম বৌকে একইভাবে বের করে দিয়েছে। এহল দ্বিতীয় বৌ। এ ভারাটিয়া মাস্তানের মধ্যে প্রধান রেজাউল যে সবসময় এএসআই সোহানের সাথে থাকে। তার ড্রাইভার। একাধিক মামলার আসামি। ডলার, জাল টাকা ব্যবসা তার কাজ। এ এস আই সোহানের সাথে সখ্যতা গড়ে উঠায় ভয়ে কেউ কিছু বলতে পারেনা। এছাড়া আরো তিনজন এ এসআই সোহানের সাথে থাকে।

তথ্য অনুসন্ধানে জানা যায় তারা ৩০ হাজার টাকায় কন্টার্ক নেয়। ঐ দিন দুইটি ছোট ছোট বাচ্ছা নিয়ে মা আঁখি মার খেয়ে ভয়ে নিরুপায় হয়ে বাড়ির সামনে রাস্তায় বসে থাকে। জানাযায় ঐ মহিলা ৯৯৯ এ ফোন দেয়। রাত ১১ টার সময় এএসআই সোহান( সিম্পেল ড্রেস), ডিএসবি শামিম, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর ছাকি ফেরদৌস পলাশ, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, দরগাহপুর ইউপি চেয়ারম্যান মিয়ারাজ, গুনাকরকাটি মেম্বর কাদের, বাহদুরপুর মেম্বর নজু ও ৩ জন গ্রাম পুলিশ উপস্থিত হয়। উল্লেখ্য যখন মহিলাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন গ্রাম পুলিশ সরেজমিনে উপস্থিত ছিলেন। এছাড়া ঐ রাতে এলাকায় দুইটা গ্রুপ হয়ে যায়। রাত ১২ টার সময় পুলিশসহ সকলের সামনে মহিলাকে নিয়ে মারামারি হয়। তখন সেই ভারাটিয়া ৪ মাস্তান সরেজমিনে উপস্থিত ছিলেন। এমন ঘটনা স্থানীয় চেয়ারম্যানসহ সকলকে ভাবিয়ে তুলছে।

এমন নৃশংস ঘটনা আর না ঘটে এমনটাই সবার মুখে মুখে। পুলিশ ও ৪ মাস্তানের এমন ঘটনা কিভাবে সম্ভব তা স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। মাস্তান, পুলিশ একসাথে থাকায় সমাজে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসি। এবিষয়ে মহিলা গ্রাম পুলিশের সাথে কথা বললে তিনি জানান,৪ জন মাস্তান আঁখিসহ তার বোনকে ব্যপক মারধর ও শ্লীলতাহানি ঘটায়। যার প্রধান রেজাউল যে এএসআই সোহানের সাথে থাকে। আমি তাকে পুলিশ মনে করে কিছু বলেনি। এ বিষয়ে ভুক্তভোগীসহ এলাকাবাসি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।