Home আঞ্চলিক মোংলায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোংলায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

56

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুকবার (৮রমজান) পৌর শহরের শ্রম কল্যাণ রোডের ট্রেডার্স জামে মসজিদে এ ইফতারের আয়োজন করেন পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ওয়ার্ড কান্সিলর মোঃ খোরশেদ আলম। এ ইফতার ও দোয়া মাহফিলে পৌর এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ রোজাদার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

 

ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।