ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাকের সহকারী শেখ কালু মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এসময় চালক শামীম হাসান (৪০) গুরুত্বর আহত হয়েছেন। নিহত সহকারী শেখ কালু মিয়া সাতক্ষীরা জেলার কালামনগর এলাকার শেখ লালু মিয়ার ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এদুঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কয়লা ভর্তি ট্রাকের পেছনে ঢাকাগামী পাথর বোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ড্রাম ট্রাক হেলপার শেখ কালু মিয়া ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত চালক শামীম হাসানকে গুরুত্বর আহত অবস্থায় উর্দ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।











































