Home আঞ্চলিক খুলনায় ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রসমাবেশ আজ

খুলনায় ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রসমাবেশ আজ

10

 

খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৩ জানুয়ারি বেলা আড়াইটায় খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধান বক্তা থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি থাকবেন মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল, স্বাগত বক্তব্য রাখবেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। সভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি।