খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিএনপি মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বর্তমান অবৈধ সরকার বিএনপির চলমান অন্দোলনে মানুষের উপস্থিতি দেখে দিশেহারা হয়ে পড়েছে। তারা বেসামাল হয়ে জনগনে বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। বিএনপির চলমান বিভাগীয় সমাবেশে চট্টগ্রামে ও ময়মনসিংহে উপস্থিত হয়ে দেশের মানুষ প্রমান করেছে জনগন আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। রবিবার (১৬ অক্টোবর) আগামী ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় গনসমাবেশ সফল করতে বিভিন্ন ওয়ার্ডে ও মহিলা দলের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
তুহিন আরো বলেন চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে সরকারের বিদায়ের আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। যদিও সরকার জনস্রোতে ভীত হয়ে গণতান্ত্রিক সভা-সমাবেশ গুলোতে বাধা দিচ্ছে। আগামী ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় গনসমাবেশ কোনোভাবেই বাধাগ্রস্থ করা যাবে না। বিএনপি যে কোন মোকাবেলা করার জন্য শতভাগ প্রস্তুত আছে। যত বাধাই আসুক আমরা সামনের দিকে এগিয়ে যাব। তিনি আরো বলেন, অবৈধ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ হাতের মুঠোয় প্রাণ নিয়ে ফুঁসে উঠেছে। গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক জ¦ালানী তেল, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওনকে গুলি করে, যশোরে আব্দুল আলিমকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে, বিএনপির চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
মহিলা দল: বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর মহিলাদলের প্রস্তুতি সভা আজিজা খানম এলিজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ সাদী, ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ ইস্তি, আনজিরা খাতুন, শামসুন্নাহার লিপি, শাহানাজ সরোয়ার, সালমা বেগম, রোকেয়া ফারুক, চমন আরা, হাসনা হেনা, ময়না বেগম, লুবনা ইয়াসমিন, সুলতানা রহমান, কাওসারী জাহান মঞ্জু, কাকলী খান, পুতুল, পারভীন বেগম, আনোয়ারা বেগম, রুনা আক্তার, শাহানা, সোনিয়া খান, শিখা বেগম, জামিলা, আলেয়া, হোসনে আরা, রুবিনা প্রমূখ।
২৫নং ওয়ার্ড বিএনপি: সন্ধ্যা ৭টায় শেরে বাংলা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে শেখ জামাল উদ্দিন সভাপতি অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, তারিকুল ইসলাম জহীর, শেখ সাদী, আব্দুর রাজ্জাক, হাসিনুল ইসলাম নিক, আলি আক্কাস, ইসতিয়াক আহমেদ ইসতি, মাহমুদ আলম বাবু মোড়ল, সাকির হোসেন, ডা. হালিম মোড়ল, আরিফুল ইসলাম বিপ্লব, সাদী, কুদ্দুস কামরুল,মাাহাবুব, জাহাঙ্গীর, মুস্তাফিজুর রহমান, সোহরাব, আজিজুল, রানা, গোলাম রসুল প্রমূখ।
২০নং ওয়ার্ড বিএনপি: সন্ধ্যা ৬টায় ২০ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিশেষ অতিথি তরিকুল ইসলাম জহির, বদরুল আনাম খান, আসফাকুর রহমান কাকন, তরিকুল ইসলাম তারিক, হাবিবুর রহমান, আবু উয়ারাহ, মোসলেম উদ্দিন, ইকবাল হোসেন, এনামুল কবির, শফি মাষ্টার, কাজী নুরু, মাহমুদ, জুবায়ের, শাহদাত, আসলাম, রেজা, বক্কার কালাম,আমিন মিঠু,আতিয়ার, নুরে আলম, ফিরোজ, মাসুদ পারভেজ, রিপন সিকদার, ডেভিড, আতিকুর, খলিল, রাশেদ, ডাক্তার ছোট্ট, মুরাদ, মাসুম, নুর মোঃ, তরিকুল, বাবুল প্রমূখ।
২২ নং ওয়ার্ড বিএনপি: ২২নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা রাত ৮টায় শহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বক্তব্য রাখেন জহিরুল ইসলাম খান জুয়েল, এস এম নুরুল আলম দীপু, মফিজুল ইসলাম, আলী হোসেন প্রমূখ।
৩০ নং ওয়ার্ড বিএনপি: ৩০ নং ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভা বাদ মাগরিব অ্যাডভোকেট মোল্লা মাসুম রশিদের সভাপতিত্ব্ েঅনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহীর, যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদস্য কে এম হুমায়ুন কবির, মোল্লা ফরিদ আহমেদ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, আলী আক্কাস, ছাত্রদল সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইস্তি, আমিন মোল্লা বোয়িং।
সালাহউদ্দিন মোল্লা বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া, সওগাতুল ইসলাম সগীর, তৌহিদুর রহমান তৌহিদ, মেহেদী হাসান লিটন, রইসউদ্দিন হিরা, আব্দুল জলিল, ছগীর, মাহবুব, হাফিজুল্লাহ মোল্লা, মফিজুর রহমান মফিজ, চুন্নু, মাসুম, ইব্রাহিম প্রমুখ।










































