আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি।।
কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৯ জন গ্রাম পুলিশের মাঝে ৪৯টি বাইসাইকেলসহ পোশাক ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে শনিবার বিকেলে পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
এ সময় অনান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ।
অনুষ্ঠানে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে গ্রাম পুলিশের মাঝে ওই বাইসাইকেল দেওয়া হয়। বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশেরা খুশি প্রকাশ করেন।










































