খবর বিজ্ঞপ্তি।।
২২ অক্টোবর খুলনায় বিকেল ৩টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় গণ সমাবেশ কর্মসূচি সফল করতে আগামীকাল ১৪ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের ১০ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক/ আহবায়ক ও সদস্য সচিবগণ সভায় অংশগ্রহণ করবেন। সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও গণসমাবেশ কর্মসূচির প্রধান সমন্বয়ক বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসমাবেশ কর্মসূচির সহ-সমন্বয়কারী আলহাজ রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।
>> আজ শুক্রবার বিএনপির প্রেস ব্রিফিং
২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন বিভাগীয় গণ সমাবেশ কর্মসূচির প্রধান সমন্বয়ক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বন্ধুদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
>> আজ শুক্রবার সন্ধ্যায় মিডিয়া সেলের মতবিনিময়
আগামী ১৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে হোটেল ওয়েস্টার্ণ ইন এ বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি খুলনার মিডিয়া বন্ধুদের সাথে চা-চক্রে মিলিত হবেন। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়েছে।










































