Home আঞ্চলিক যশোরে অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ অস্ত্রসহ আটক ৩

যশোরে অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ অস্ত্রসহ আটক ৩

6

শহিদুল ইসলাম দইচ, যশোর।।

 

যশোর: যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধ্যান পেয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে ওই কারখানা থেকে ৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় কারখানা মালিক আজিজুল ইসলামসহ (৩০) তিন জনকে আটক করা হয়েছে।

আটক আজিজুল ইসলাম বেজপাড়া এলাকার এলাহী বস্কের ছেলে। আটক অন্য দুই জনের নাম ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত পোনে ১০টার দিকে যশোর শহরের বারান্দী কদমতলার রাঙ্গামাটি গ্যারেজ মোড়ের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং নামে একটি লেদে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হুসাইন খুলনাঞ্চলকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে অভিযান চালানো হচ্ছে। অভিযানে কারখানা থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাঁচটির মধ্যে দুইটি রেডি ও বাকি তিনটি অসম্পন্ন রয়েছে। পাঁচটি অস্ত্র হচ্ছে দুইটি ওয়ান সুটারগান ও তিনটি ৭.৬৫ (অস্ত্র)।