মোংলা (বাগেরহাট) প্রতিনিধি||
মোংলায় হঠাৎ হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আকাশ কখনও রৌদ্রজ্বল আবার কখনও হালকা মেঘলা অবস্থা বিবার করছে। কিন্তু বেশির ভাগ সময়ই আকাশ থাকছে রৌদ্রজ্বল, তারমধ্যেই হচ্ছে ঝুম বৃষ্টি। স্বপ্ল সময়ের এ বৃষ্টিতে তাৎক্ষণিক জলাবদ্ধ হয়ে পড়ছে পৌর শহরসহ আশপাশের নিচু এলাকার রাস্তাঘাট। বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় হঠাৎ হঠাৎ শুরু হয় এ বৃষ্টিপাত। তবে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন রাস্তা তলিয়ে জলাবদ্ধ হয়ে পড়েছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। আর গত কয়েকদিন ধরে চলে আসা প্রচন্ড তাপদাহে জলীয়বাষ্পে মেঘমালার সৃষ্টি হচ্ছে। যারে ফলে এ বৃষ্টিপাত হচ্ছে। তিনি বলেন, আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছে, আপাতত কোন সংকেত দেয়ার মত লঘুচাপের সৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই। তবে দুই একদিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ মাসের শেষ ভাগে আরো একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি আশংকা রয়েছে বলেও জানান তিনি। তবে এ মাসের মাঝামাঝি সময়ে সাইক্লোন সৃষ্টির খবর ছড়ানোর বিষয়ে তিনি বলেন, সেটি এই মুহুর্তে কিছু বলা যাচ্ছেনা। কারণ এমন কিছু হতে গেলে প্রথমে লঘুচাপ, তারপর নিম্নচাপ হয়ে পরিশেষে সাইক্লোনে রুপ নেয়, যা অবশ্য দীর্ঘ সময়েরও ব্যাপার। মুলত বেশ সময় নিয়েই সাইক্লোনের সৃষ্টি হয়ে থাকে। যদিও কোন লঘু ও নিম্নচাপের সৃষ্টি হয় তা যদি স্বল্প সময়ে দুর্বল ও উপরিভাগে উঠে যায় সেক্ষেত্রে সাইক্লোনের সম্ভাবনা থাকেনা। গত মাসেও তিনটি লঘু ও নিম্ন চাপ হয়েছিলো যা দুর্বল হয়ে উপকূল অতিক্রম করে অস্তিত্ব হারায়। তারপরও সম্ভাব্য সাইক্লোন সৃষ্টির বিষয়টিও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এমনটা হলে তা আনহাওয়া বুলেটিনের মাধ্যমে সকলকে সতর্কীকরণসহ প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।










































