Home আঞ্চলিক ডিসেম্বর মাসে মীর্জা ফকরুলরা পাকিস্তান চলে যাবে: এস এসম কামাল

ডিসেম্বর মাসে মীর্জা ফকরুলরা পাকিস্তান চলে যাবে: এস এসম কামাল

14

বাগেরহাট প্রতিনিধি।।

বাংলঅদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, মির্জা ফকরুলরা আজ মিথ্যাচার করছে, সড়যন্ত্র করছে শেখ হাসিনার বিরুদ্বে। কারন ওরা জানে শেখ হাসিনাকে সরাতে পারলে, ওরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবে।তাইতো মীর্জা ফকরুল বলেছেন, পাকিস্তান আমরে ভাল ছিলাম। পদ্মার এপারে বিএনপি নামক কোন বস্তু থাকতে পারবেনা। বঙ্গবর্ধুর খুনিরা ও তাদের প্রতিনিধিরা আজও বাংলঅদেশে আছে। বিএনপির সাঙ্গে আছে, মীর্জা ফকরুলদের সঙ্গে ঐ বিএনপির সন্ত্রসীরা শ্লোগান দেয় , ৭৫ এর হাতিয়ার গর্জেউঠুক আরএকবার। এই শ্লোগান যারা দেয় তারা বাংলঅদেশের রাপজপথে নামার অধিকার রাখেনা। মীর্জা ফকরুল, আমানউল্লা আমান ১০ ই ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেনআমরা বলতে চাই ডিসেম্বর মোসে মীর্জা ফকরুলরা পাকিস্তানে চলে যাবে। বাংলঅদেশে থাকবে না। বাংলাদেশে রাজনিতী করার কোন অধিকার তাদের নাই। ওরা ৭৫ এর খুনি, ওরা ৭১ এর খুনি, ওরা আইয়ুবের পেতাত্বা,ও বাংলাদেশে থাকবে না ওদের দেশ পাকিস্তানে চলে যাবে।জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলাশ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসাবে তিনি এসব কথা বলেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক বলেন, দক্ষিনবঙ্গসহ পদ্মার এপারের যত উন্নয়ন হয়েছে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারনে। দেশের এই উন্নয়নকে সারা বিশ^ যখন বাহাবা দিচ্ছে তখন বিএনপি জামায়তরা দেশকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করছে। মহামারি করোনা মোকাবেলা করেও দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ^ যখন অর্থনৈতিক মন্দা ভাব ঠিক তখনো শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।

জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে সম্মানিত অতিখথ হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় । সমাবেশে বিশেষ অতিথি হিসোবে বক্তৃতা করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামাল সোহাগ, সদর উপজেলার চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন সহজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতা ও কর্মী এতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান ,প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু ব্ক্কার সিদ্দিক, সঞ্চালনায় ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নিপু। #