Home আঞ্চলিক বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

7

 

খবর বিজ্ঞপ্তি।।

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (২২ জুলাই) বিকাল ৪টায় রাড়ুলী আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউটে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সভায় আগামী ২ আগস্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির পাইকগাছায় আগমন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঐদিন সকালে খুলনা জেলার পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মস্থান পরিদর্শন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পিসি রায়ের জীবন ও কর্মেরর ওপর তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপস্থিতি ছিলেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবির ববি, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আর,কে,বি,কে কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ ঘোষ, ফসিয়ার রহমান মহিলা কলেজ অধ্যক্ষ রবিউল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, আওয়ামী লীগ নেতা শংকর দেবনাথ, প্রভাষক মঈনুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডল, গৌতম কুমার ঘোষ, মোঃ বাবলুর রহমান, অশোক কুমার বসু, মশিউর রহমান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এম এম আজিজুল হাকিম, আনিসুর রহমান বিশ্বাস, আকরামুল ইসলাম, ইদ্রিস আলী, দিপংকর ঘোষ, ইউপি সদস্য রমজান আলী, শওকাত আলী, সাংবাদিক নেতা স্নেহেন্দু বিকাশ, মোঃ আব্দুল আজিজ, মোঃ সাগর, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, আজমল বাবু, ইমরান হোসেন, রমজান আলী, রাসেল, শাহিন শাহ বাদশা, রহিম প্রমূখ।