মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর ভারতীয় সীমান্ত থেকে দালালসহ ৩০ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে মহেশপুর ৫৮ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা।
সোমবার সকালে মহেশপুর ৫৮ব্যাটালিয়নের অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল জেলার মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে (সীমান্ত মেইন পিলার ৪৮ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নয়জন পুরুষ, ১০ নারী ও ১১ শিশু রয়েছে।
তাদের বাড়ি যশোর, নড়াইল, ঢাকা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়। এছাড়া যাতায়াতে সহয়তাকারী দালাল তৌফিক ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাথরা গ্রামের মোশারফ তরফদারের ছেলে বলে বিজিবি জানিয়েছে।
মহেশপুর ৫৮ ব্যাটালিয় অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও শপর্দ করা হয়েছে।











































