Home আঞ্চলিক খুলনায় ৪ তেলের মিলকে ৫ লাখ টাকা জরিমানা

খুলনায় ৪ তেলের মিলকে ৫ লাখ টাকা জরিমানা

14

স্টাফ রিপোর্টার।।
সরিষার তেলে ভেজাল দেওয়ায় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে ৪টি তেলের মিলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

অভিযান চালাকালীন র্যাব-৬, বিএসটিআই ও ক্যাব’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জরিমানা আদায় প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে তদারকি করে সরিষা তেলে ভেজাল দেওয়া, নিষিদ্ধ রং মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল প্রক্রিয়াকরণ করায় ৪টি মিলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে কপিলমুনি ওয়েল মিলকে ১ লাখ টাকা, মেসার্স ডি এস ওয়েল মিলকে ১ লাখ টাকা, বিনোদ ওয়েল মিলকে ২ লাখ টাকা এবং উৎসব ওয়েল মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।