Home জাতীয় তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সনদের বৈধতা নেই: ইউজিসি

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সনদের বৈধতা নেই: ইউজিসি

9

ঢাকা অফিস।।
দেশের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয় তিনটি হল, ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লা। সংস্থাটি বলছে, ওই তিন বিশ্ববিদ্যালয়ে আইনানুযায়ী বৈধ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল না থাকায় এদের একাডেমিক, প্রশাসনিক, আর্থিক ও ভর্তি, পরীক্ষা, ফলাফল এবং একাডেমিক সনদের আইনগত কোনো বৈধতা নেই।