মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের মোড়েলগঞ্জে কুরআনের উপর পা রেখে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ওই যুবকের বাড়ী ভাংচুর ও খড়ের গাদীতে আগুন দিয়েছে। 
পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়েলগঞ্জ ও মোংলা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে রয়েছেন।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোড়েলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমরবুনিয়া গ্রামের বাসিন্দা কৌশিক বিশ্বাস কুরআনের উপর পা রেখে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করে। এনিয়ে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে সোমবার রাত ৯টার দিকে ওই যুবকের বাড়ী-ঘর ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। 
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়েলগঞ্জ ও মোংলা থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে রয়েছেন। পুলিশের কাছে আটক কৌশিক বিশ্বাস আমরবুনিয়া গ্রামের রমনি বিশ্বাসের ছেলে। সে ভারতে ছিলো, এলাকায় এসে একান্ড ঘটিয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

কৌশকের জেহাদী তোষনকারী নাম ফেসবুক পেইজে ইসলাম, কোরআন ও রাসুল (সাঃ) কে বেশ কয়েকটি পোস্ট এবং কমেন্টও রয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।










































